দীপায়ণ শিশুতীর্থের আদর্শ
ঋষিতীর্থ ভারতবর্ষে আশ্রমিক পরিবেশে,সাংস্কৃতিক সৃজনশীল মনন সমৃদ্ধ ভারতীয় সংস্কৃতির ও মহান মহাপুরুষদের চিন্তাধারায় অভিস্নাত জীবন ও চরিত্র গঠনোপযোগী শিক্ষাই আমাদের আদর্শ। ভারতবর্ষের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, প্রগতি ও মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে, নাগরীক কর্তব্যবোধে দৃপ্ত স্বয়ং-সম্পূর্ণ একটি শিক্ষাকেন্দ্র হিসাবে দেশ, জাতি ও সমাজের কল্যাণ ব্রতে উৎসর্গীকৃত অসংখ্য আলোকবর্তিকা দীপায়ণ হতে সৃষ্টি হোক। হোক উজ্জ্বল অসংখ্য শিশুর ভবিষ্যৎ, যারা রচনা করবে আগামী বৃষ্টি ধোয়া সুন্দর সকালের, আর জেগে উঠুক শৈশবকাল থেকেই পিতা-মাতা গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব, দীন, দুখীঃ অভাবগ্রস্ত মুমূর্ষ অবহেলিত মানুষজনের প্রতি সহানুভূতির দৃষ্টি, শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়ানোর মানসিকতা, আত্মিক, বৌদ্ধিক দার্শনিক চেতনার সাথে বৈজ্ঞানিক এবং যুগধর্মী চিন্তাধারার বিকাশ। শিশুর শিক্ষায় আত্মবিকাশের প্রেণায় সকলকে সূর্যের মতো উজ্জ্বল করে তুলতে আমরা দৃঢ় প্রত্যয়ী।
বিশিষ্ট শিক্ষাবিদ, কবি-সাহিত্যিক-নাট্যকার
কিরণ গোপাল দে সরকার