Our Father which art in heaven, Hallowed be thy name. Thy kindgom come. Thy will be done on earth, as it is in heaven. Give us this day our daily bread. And forgive us our trespasses, as we forgive those who trespass against us. And lead us not into temptation, but deliver us from evil for thine is the temptation, but deliver us from evil for thine is the kingdom, and the power, and the glory, for ever.
Amen.
প্রভুর প্রার্থনা
হে আমাদের স্বর্গহ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক। তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতেও তেমনি সিদ্ধ হোক। আমাদের দৈনিক আহার আজ আমাদের দাও। আর আমাদের সকল অপরাধ ক্ষমা কর, আমরাও যেমন আমাদের অপরাধীদের ক্ষমা করি। আর আমাদের পরীক্ষায় আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর। কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই।
আমেন l
The Apostle's Creed
I believe in God the Father Almighty, Maker of heaven and earth. And in Jesus Christ, His only Son, our Lord, who was conceived by the Holy Spirit, born of the Virgin Mary, suffered under Pontius Pilate, was crucified, dead, and buried; the third day He arose again from the dead. He ascended into heaven, and sitteth at the right hand of God the Father Almighty, from thence He shall come to judge the quick and the dead. I believe in the Holy Spirit, the holy universal Church, the communion of saints, the forgiveness of sin, the resurrection of the body, and the life everlasting.
Amen.
প্রৈরিতিক বিশ্বাসসূত্র
আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রীষ্টে ; যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন , পন্তিয় পীলাতের সময় দুঃখ ভোগ করিলেন , ক্রশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন; তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহন করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন , তথা হইতে জীবিত ও মৃতদের বিচার করিতে আসিবেন।
আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মন্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি।
আমেন।