1. ‘ধ্বনি’ সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?
a. ধ্বনি দৃশ্যমান
b. মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি
c. ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়
d. অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাগ্ধ্বনি
2. স্বরাস্ত অক্ষরকে কী বলে?
a. একাক্ষর
b. মুক্তাক্ষর
c. বদ্ধাক্ষর
d. যুক্ষাক্তর
3. শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি?
a. শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
b. শিরোশ্ছেদ, দারিদ্র, সমীচিন
c. শিরঃশ্ছেদ, দরিদ্রতা, সমিচীন
d. শিরচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
4. আরবি ‘কলম’ শব্দটি ‘কলমোস’ শব্দ থেকে এসেছে। ‘কলমোস’ কোন ভাষার শব্দ?
a. পাঞ্জাবি
b. ফরাসি
c. গ্রিক
d. স্পেনিশ
5. ‘ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও’। মন্তব্যটি কোন ভাষা-চিন্তকের?
a. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
b. মুহম্মদ শহীদুল্লাহ
c. মুহম্মদ এনামুল হক
d. সুকুমার সেন
6. সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে?
a. মানোএল দ্য আস্সুম্পসাঁও
b. রাজা রামমোহন রায়
c. রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
d. নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
7. উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য-সম্মুখ স্বরধ্বনি?
a. অ
b. আ
c. ও
d. এ
8. ‘তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি?
a. পান-ব্যবসায়ী
b. পর্ণকার
c. তামসিক
d. বারুই
9. ‘তুমি তো ভারি সুন্দর ছবি আঁক।’– বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?
a. পদান্বয়ী অব্যয়
b. অনুসর্গ অব্যয়
c. অনন্বয়ী অব্যয়
d. অনুকার অব্যয়
10. নিচের কোনটি যৌগিক শব্দ?
a. প্রবীণ
b. জেঠামি
c. সরোজ
d. মিতালি
11. ‘সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে।’– বাক্যটিতে কয়টি ভুল আছে?
a. একটি
b. দুটি
c. তিনটি
d. ভুল নেই
12. কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কী বলে?
a. উপপদ
b. প্রাতিপদিক
c. প্রপদ
d. পূর্বপদ
13. ‘তোমার নাম কী?’– এখানে ‘কী’ কোন প্রকারের শব্দ?
a. প্রশ্নবাচক
b. অব্যয়
c. সর্বনাম
d. বিশেষণ
14. ‘সরল’ শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?
a. কুটিল
b. জটিল
c. বক্র
d. গরল
15. ‘Rank’ শব্দের বাংলা পরিভাষা কী?
a. পদ
b. পদমর্যাদা
c. মাত্রা
d. উচ্চতা
16. চর্যাপদের তিব্বতি অনুবাদ প্রকাশ করেন কে?
a. প্রবোধচন্দ্র বাগচী
b. যতীন্দ্র মোহন বাগচী
c. প্রফুল্ল মোহন বাগচী
d. প্রণয়ভূষণ বাগচী
17. ‘গীতগোবিন্দ’ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন?
a. শশাঙ্কদেবের
b. লক্ষ্মণ সেনের
c. যশোবর্মনের
d. হর্ষবর্ধনের
18. কবি যশোরাজ খান বৈষ্ণবপদ রচনা করেন কোন ভাষায়?
a. ব্রজবুলি
b. বাংলা
c. সংস্কৃত
d. হিন্দি
19. নিচের কোন জন যুদ্ধকাব্যের রচয়িতা নন?
a. দৌলত উজির বাহরাম খাঁ
b. সাবিরিদ খাঁ
c. সৈয়দ সুলতান
d. সৈয়দ নূরুদ্দীন
20. কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ?
a. রসুল বিজয়
b. মক্কা বিজয়
c. রসুলচরিত
d. মক্কানামা
21. “বিদ্যাসাগর ও বাঙালি সমাজ” গ্রন্হের রচয়িতা কে?
a. বিনয় ঘোষ
b. সুবিনয় ঘোষ
c. বিনয় ভট্টাচার্য
d. বিনয় বর্মণ
22. প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে?
a. রাাজা রামমোহন রায়
b. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
c. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
d. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
23. প্যারীচাঁদ মিত্রের ‘আলালের ঘরের দুলাল’ প্রথম গ্রন্হাকারে প্রকাশিত হয় কত সালে?
a. ১৮৫৮ সালে
b. ১৯৭৮ সালে
c. ১৮৪৮ সালে
d. ১৮৬৮ সালে
24. শচীন, দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র?
a. চতুরঙ্গ
b. চার অধ্যায়
c. নৌকাডুবি
d. ঘরে বাইরে
25. ‘তুমি মা কল্পতরু আমরা সব পোষাগরু’– এই কবিতাংশটির রচয়িতা কে?
a. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
b. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
c. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
d. ঈশ্বরচন্দ্র গুপ্ত
26. মীর মশাররফ হোসেনের কোন গ্রন্হের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ?
a. গো-জীবন
b. ইসলামের জয়
c. এর উপায় কী
d. বসন্তকুমারী নাটক
27. রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোটগল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন?
a. ১০ বছর
b. ১২ বছর
c. ১৪ বছর
d. ১৬ বছর
28. নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়?
a. ইছামতি
b. মেঘমল্লার
c. মৌরিফুল
d. যাত্রাবদল
29. ‘আমার পথ’ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
a. যুগ-বাণী
b. রুদ্র-মঙ্গল
c. দুর্দিনের যাত্রী
d. রাজবন্দির জবানবন্দি
30. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী কাকে তপোবন-প্রেমিক বলেছেন?
a. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে
b. জসীম উদ্দীনকে
c. রবীন্দ্রনাথ ঠাকুরকে
d. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে
31. ‘আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস’– এখানে ‘ওর’ বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন?
a. শেখ নাসেরকে
b. শেখ কামালকে
c. শেখ হাসিনাকে
d. শেখ রেহানাকে
32. আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়?
a. গাইবান্ধায়
b. বগুড়ায়
c. ঢাকায়
d. সিরাজগঞ্জে
33. মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ‘অমিত্রাক্ষর ছন্দ’ প্রকৃত পক্ষে বাংলা কোন ছন্দের নব-রুপায়ন?
a. স্বরবৃত্ত ছন্দ
b. অক্ষরবৃত্ত ছন্দ
c. মাত্রাবৃত্ত ছন্দ
d. গৈরিশ ছন্দ
34. ‘বুক তার বাংলাদেশের হৃদয়’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
a. সৈয়দ শামসুল হক
b. শামসুর রাহমান
c. হাসান হাফিজুর রহমান
d. আহসান হাবিব
35. “দুর্দিনের দিনলিপি” স্মৃতিগ্রন্থটি কার লেখা?
a. আবুল ফজল
b. আবদুল কাদির
c. জাহানারা ইমাম
d. মুশতারি শফী
36. ‘ইতরবিশেষ’ বলতে বোঝায়-
a. দুর্বৃত্ত
b. চালাকি
c. পার্থক্য
d. অপদার্থ
37. নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি?
a. গো + অক্ষ = গবাক্ষ
b. পৌ + অক = পাবক
c. বি + অঙ্গ = বঙ্গ
d. যতি + ইন্দ্র = যতীন্দ্র
38. ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসের যুবক-শিক্ষকের নাম-
a. আবদুল কাদের
b. খতির মিয়া
c. আক্কাস আলী
d. আরেফ আলী
39. ‘মরণ রে তুঁহু মম শ্যাম সমান।’ পঙ্ক্তিটির রচয়িতা-
a. বিদ্যাপতি
b. গোবিন্দদাস
c. রবীন্দ্রনাথ ঠাকুর
d. কৃষ্ণদাস কবিরাজ
40. ‘আনোয়ারা’ উপন্যাসের রচয়িতার নাম-
a. সৈয়দ মুজতবা আলী
b. কাজী আবদুল ওদুদ
c. নজিবর রহমান
d. রোকেয়া সাখাওয়াৎ হোসেন
41. নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ?
a. আমি কারও সাতেও নেই, সতেরোতেও নেই।
b. আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
c. তার দু’চোখ অশ্রুতে ভেসে গেল।
d. সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম।
42. নিচের কোনটি যৌগিক বাক্য?
a. দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেওয়া হবে না।
b. তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন।
c. মহৎ মানুষ বলে সবাই তাঁকে সম্মান করেন।
d. ছেলেটি চঞ্চল তবে মেধাবী।
43. ধ্বনি-পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ-বিপর্যয় এর দৃষ্টান্ত?
a. রতন
b. কবাট
c. পিচাশ
d. মুলুক
44. ‘অর্ধচন্দ্র’ কথাটির অর্থ-
a. অমাবস্যা
b. গলাধাক্কা দেওয়া
c. কাছে টানা
d. কাস্তে
45. ‘হরতাল’ কোন ভাষা থেকে আগত শব্দ?
a. পর্তুগিজ
b. হিন্দি
c. গুজরাটি
d. ফরাসি
46. কোনটি ‘জিগীষা’র সম্প্রসারিত প্রকাশ?
a. জানিবার ইচ্ছা
b. জয় করিবার ইচ্ছা
c. হনন করিবার ইচ্ছা
d. যুদ্ধ করিবার ইচ্ছা
47. নিচের কোনটি তৎসম শব্দ?
a. পছন্দ
b. হিসাব
c. ধূলি
d. শৌখিন
48. নিচের কোনটি বাংলা ‘ধাতু’র দৃষ্টান্ত?
a. কহ্
b. কথ্
c. বুধ্
d. গঠ্
49. ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল-
a. বর্ণবাদদের পুনরুত্থান
b. রাষ্ট্রবিপ্লব
c. চিন্তাবিপ্লব
d. অভিবাসন বিপ্লব
50. শুদ্ধ বানান কোনটি?
a. মুমুর্ষু
b. মূমুর্ষূ
c. মুমূর্ষু
d. মূমূর্ষু
51. নিচের কোনটি ‘অগ্নি’র সমার্থক শব্দ নয়?
a. বহ্নি
b. আবীর
c. বায়ুসখা
d. বৈশ্বানর
52. ‘দেশের যত নদীর ধারা জল না, ওরা অশ্রুধারা।’ এই উক্তিটি নিচের কোন পারিভাষিক অলংকার দ্বারা শোভিত?
a. অপহ্নুতি
b. যমক
c. অর্থোন্নতি
d. অভিযোজন
53. ‘যথারীতি’ কোন সমাসের দৃষ্টান্ত?
a. অব্যয়ীভাব
b. দ্বিগু
c. বহুব্রীহি
d. দ্বন্দ্ব
54. ‘মৃত্তিকা দিয়ে তৈরি’ কথাটি সংকোচন করলে হবে-
a. তন্ময়
b. মন্ময়
c. মৃন্ময়
d. চিন্ময়
55. ‘চণ্ডীমঙ্গল’ কাব্যের উপাস্য ‘চণ্ডী’ কার স্ত্রী?
a. জগন্নাথ
b. বিষ্ণু
c. প্রজাপতি
d. শিব্
56. ‘শ্রীকৃষ্ণকীর্তন কাব্য’ কোথা থেকে উদ্ধার করা হয়েছিল?
a. নেপালের রাজদরবার থেকে
b. গোয়ালঘর থেকে
c. পাঠশালা থেকে
d. কান্তজীর মন্দির থেকে
57. বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন?
a. মারাঠি
b. হিন্দি
c. মৈথিলি
d. গুজরাটি
58. ‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে।’ এই মনোবাঞ্ছাটি কার?
a. ভবানন্দের
b. ভাঁড়ুদত্তের
c. ঈশ্বরী পাটুনীর
d. ফুল্লরার
59. নিচের কোন ব্যক্তি ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না?
a. কাজী আব্দুল ওদুদ
b. এস ওয়াজেদ আলি
c. আবুল ফজল
d. আবদুল কাদির
60. নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্যভাবনার ধারক?
a. বিষের বাঁশী
b. অগ্নি-বীণা
c. সিন্ধু-হিন্দোল
d. চক্রবাক
61. নিচের কোনটি বিশ শতকের পত্রিকা?
a. শনিবারের চিঠি
b. বঙ্গদর্শন
c. তত্ত্ববোধিনী
d. সংবাদ প্রভাকর
62. নিচের কোনটি উপন্যাস নয়?
a. দিবারাত্রির কাব্য
b. শেষের কবিতা
c. পল্লী-সমাজ
d. কবিতার কথা
63. ‘বাঙালী ও বাঙলা সাহিত্য’ গ্রন্থ কে রচনা করেছেন?
a. দীনেশচন্দ্র সেন
b. গোপাল হালদার
c. আহমদ শরীফ
d. সুকুমার সেন
64. ‘মনোরমা’ বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র?
a. কৃষ্ণকান্তের উইল
b. দুর্গেশনন্দিনী
c. মৃণালিনী
d. বিষবৃক্ষ
65. ‘ব্যক্ত প্রেম’ ও ‘গুপ্ত প্রেম’ কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
a. খেয়া
b. মানসী
c. কল্পনা
d. সোনার তরী
66. ‘অভীক’ রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক?
a. নষ্টনীড়
b. নামঞ্জুর গল্প
c. রবিবার
d. ল্যাবরেটরি
67. ‘সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে।’ কার রচিত পঙ্ক্তি?
a. রাজনীকান্ত সেন
b. ইসমাইল হোসেন সিরাজী
c. কামিনী রায়
d. দ্বিজেন্দ্রলাল রায়
68. ‘খোকা’ ও ‘রঞ্জু’ মাহমুদুল হক এর কোন উপন্যাসের চরিত্র?
a. কালো বরফ
b. খেলাঘর
c. অনুর পাঠশালা
d. জীবন আমার বোন
69. সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক কোনটি?
a. কবর
b. বহিপীর
c. পায়ের আওয়াজ পাওয়া যায়
d. ওরা কদম আলী
70. মীর মশাররফ হোসেনের ‘বিষাদসিন্ধু’ একটি-
a. মহাকাব্য
b. ইতিহাস গ্রন্থ
c. উপন্যাস
d. ইতিহাস-আশ্রিত জীবনীগ্রন্থ
71. কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়?
a. ব্যথার দান
b. দোলনচাঁপা
c. শিউলি মালা
d. সোনার তরী
72. দৌলত উজির বাহরাম খান সাহিত্যসৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?
সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ
কোরেশী মাগন ঠাকুর
সুলতান বরবক শাহ
জমিদার নিজাম শাহ
73. কোনটি নামধাতুর উদাহরণ?
চ্ল
কর্
বেতা
পড়ু
74. হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কী?
পণ্ডিত
বিদ্যাসাগর
শাস্ত্রজ্ঞ
মহামহোপাধ্যায়
75. ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি?
‘তেইশ নম্বর তৈলচিত্র’
‘ক্ষুধা ও আশা’
‘কর্ণফুলি’
‘ধানকন্যা’
76. ‘নীল লোহিত’ কোন লেখকের ছদ্মনাম?
অরুণ মিত্র
সমরেশ বসু
সুনীল গঙ্গোপাধ্যায়
সমরেশ মজুমদার
77. বাগযন্ত্রের অংশ কোনটি?
স্বরযন্ত্র
ফুসফুস
দাঁত
উপরের সবকটি
78. ‘চর্যাপদে’র প্রাপ্তিস্থান কোথায়?
বাংলাদেশ
নেপাল
উড়িষ্যা
ভুটান
79. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
‘কাঁদো নদী কাঁদো’
‘নেকড়ে অরণ্যে’
‘রাঙা প্রভাত’
‘প্রদোষে প্রাকৃতজন’
80. বড়>বড্ড -এটি কোন ধরনের পরিবর্তন?
বিষমীভবন
সমীভবন
ব্যঞ্জনদ্বিত্ব
ব্যঞ্জন-বিকৃতি
81. ‘গড্ডলিকা প্রবাহ’ বাগধারায় ‘গড্ডল’ শব্দের অর্থ কী?
স্রোত
ভেড়া
একত্র
ভাসা
82. ‘সপ্তকাণ্ড রামায়ণ’ বাগধারার অর্থ কী?
রামায়ণের সাত পর্ব
রামায়ণে বর্ণিত বৃক্ষ
রামায়ণে বর্ণিত সাতটি সমুদ্র
বৃহৎ বিষয়
83. ‘তাতে সমাজজীবন চলে না।’ এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি?
তাতে সমাজজীবন চলে।
তাতে না সমাজজীবন চলে।
তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে
তাতে সমাজজীবন সচল হয়ে পড়ে
84. “তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বার/জনমে জনমে যুগে যুগে অনিবার।” -রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?
‘অনন্ত প্রেম’
‘উপহার’
‘ব্যক্ত প্রেম’
‘শেষ উপহার’
85. ‘ডেকে ডেকে হয়রান হচ্ছি।’ এ বাক্যে ‘ডেকে ডেকে’ কোন অর্থ প্রকাশ করে?
অসহায়ত্ব
বিরক্তি
কালের বিস্তার
পৌনঃপুনিকতা
86. ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’ কাব্যগ্রন্হের কবি কে?
রফিক আজাদ
শঙ্খ ঘোষ
শক্তি চট্রোপাধ্যায়
শামসুর রহমান
87. ‘আসমান’ কোন ভাষা থেকে আগত শব্দ?
পর্তুগিজ
ফরাসি
আরবি
ফারসি
88. ‘রুখের তেন্ত্তলি কুমীরে খাই’ এর অর্থ কী?
তেজি কুমিরকে রুখে দিই
বৃক্ষের শাখায় পাকা তেঁতুল
গাছের তেঁতুল কুমিরে খায়
ভুল থেকে শিক্ষা নিতে হয়
89. কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?
১৮৬০
১৮৬১
১৮৬৫
১৮৬৭
90. ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ কার লেখা?
এস. ওয়াজেদ আলী
আবুল হাসেম
আবুল মনসুর আহমদ
আবুল হুসেন
91. “ঐ ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে” কে এই দামাল ছেলে?
কাজী নজরুল ইসলাম
কামাল পাশা
চিত্তরঞ্জন দাস
সুভাষ বসু
92. ‘Attested’ শব্দের বাংলা পরিভাষা কী?
প্রত্যায়িত
সত্যায়িত
প্রত্যয়িত
সত্যয়িত
93. বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কী?
বেগম রোকেয়া
কাদম্বরী দেবী
স্বর্ণকুমারী দেবী
নূরুন্নাহার ফয়জুন্নেসা
94. ‘আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন?
মাওলানা ভাসানী
আবুল ফজল
শহীদুল্লাহ কায়সার
শেখ মুজিবুর রহমান
95. মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কী?
‘মনসামঙ্গল’
‘মনসাবিজয়’
‘পদ্মাপুরাণ’
‘পদ্মাবতী’
96. ‘জিজীবিষা’ শব্দটির অর্থ কী?
জীবননাশের ইচ্ছা
বেঁচে থাকার ইচ্ছা
জীবনকে জানার ইচ্ছা
জীবন-জীবিকার পথ
97. ‘মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়’ কে রচনা করেন এই কাব্যাংশ?
সুধীন্দ্রনাথ দত্ত
প্রেমেন্দ্র মিত্র
সমর সেন
জীবনানন্দ দাশ
98. ভুল বানান কোনটি?
ভূবন
অন্তঃসার
মুহূর্ত
অদ্ভুত
99. ‘যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়।’ এটি কোন ধরনের বাক্য?
সরল বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
খণ্ড বাক্য
100. ‘চিকিৎসাশাস্ত্র’ কোন সমাস?
কর্মধারয়
বহুব্রীহি
অব্যয়ীভাব
তৎপুরুষ
101. ঈশ্বরচন্দ্র বিদ্যাসগর কোথায় জন্মগ্রহণ করেন?
চৌবেরিয়া গ্রাম, নদীয়া
কাঁঠালপাড়া গ্রাম, চব্বিশ পরগনা
বীরসিংহ গ্রাম, মেদিনীপুর
দেবানন্দপুর গ্রাম, হুগলি
102. ‘মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠিত হয়-
১৯ ফেব্রুয়ারী, ১৯২৬
১৯ জানুয়ারি, ১৯২৬
১৯ মার্চ, ১৯২৬
২৬ মার্চ, ১৯২৭
103. সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কী?
‘শনিবারের চিঠি’
রবিবারের ডাক
বিজলি
বঙ্গদর্শন
104. নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ
ই
এ
অ্যা
105. রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন?
করণ কারক
সম্প্রদান কারক
অপাদান কারক
অধিকরণ কারক
106. কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?
হিত্তিক ও তুখারিক
তামিল ও দ্রাবিড়
আর্য ও অনার্য
মাগধী ও গৌড়ী