ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) বিনামূল্যে আধার আপডেট করার শেষ তারিখ তিন মাস বাড়িয়েছে। এখন আর তিন মাস আধার আপডেট করার জন্য কোনও ফি দিতে হবে না। এর শেষ তারিখ ছিল 15.12. 2023 to 14.06. 2024 পর্যন্ত বাড়ানো হয়েছে। ইউআইডিএআই ৬ সেপ্টেম্বর এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। aadhaar mani website CLICK HERE
কাদের প্যান কার্ডে আধার লিঙ্ক করা জরুরি?
মার্চ ২০২২ এর সিবিডিটি তরফ থেকে জারি করা এক সার্কুলার অনুযায়ী ১ জুলাই ২০১৭ পর্যন্ত যেসমস্ত মানুষের প্যান কার্ড তৈরি হয়েছে তাদেরকে নিজের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক (PAN Aadhaar Link) করা জরুরি। যদি না লিঙ্ক করেন তাহলে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কিনা একবার চেক করে নেওয়াই ভালো। যদি না থাকে তাহলে লিঙ্ক করে নিন।
৮০ বছর বা তার বেশি বয়সের যেকোনো ব্যক্তিকে তার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে না।
আসাম, মেঘালয় বা জম্মু ও কাশ্মীর এই সমস্ত রাজ্যে বসবাসকারী মানুষদের প্যান আধার লিঙ্ক করতে হবে না।
আয়কর আইন ১৯৬১ -এর নিয়ম অনুযায়ী একজন অনাবাসী ভারতীয় হন তাহলে প্যান আধার লিঙ্ক করতে হবে না।
যারা ভারতীয় নাগরিক নন তাদের প্যান কার্ডে আধার লিঙ্ক করতে হবে না।
CBDT এর নির্দেশ অনুযায়ী যদি কোনো ব্যক্তি নিজের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না তাহলে তার প্যান কার্ড বাতিল হয়ে যাবে। প্যান কার্ড বাতিল বা নিষ্ক্রিয় হলে আপনি আপনার প্যান কার্ড আর কোথাও ব্যবহার করতে পারবেন না।
প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে আপনি আপনার আয়কর রিটার্ন দাখিল করতে সমস্যা হবে।
মুলতুবি রিটার্নের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।
প্যান কার্ড নিষ্ক্রিয় হওয়ার ফলে আপনার ট্যাক্স বেশি কাটতে পারে।
প্যান কার্ড ছাড়া কোনো ব্যাঙ্কে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না।
এছাড়াও ব্যাঙ্কিং এ কোনও প্রকারের লেনদেনের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে। কারণ লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড KYC করার জন্য গুরুত্বপূর্ন ডকুমেন্ট।
Aadhaar Link status CLICK HRE