আবেগ জমে ক্ষুদে বার্তার নামে,
কথার তুবড়ি ফোটে স্মৃতির খামে!
কাছের মানুষ হারায় দূরে,জীবনতরী কভু ভেসে চলে!
বিরামহীন ভাবে মানুষ ছুটে চলছে দিগ দিগন্ত জুড়ে,
কেউ জানেনা কখন এই যাত্রা পথ শেষ হবে!!
জ্যোৎস্নার আলো মেখে তরণীর উপর বসে,
চলো পাড়ি দেবো দুজনে নদীর স্রোতে ভেসে।