Post date: May 31, 2018 5:57:25 PM
মানব দরদী, একালের সুচিকিৎসক ডাঃ সুব্রত মৈত্রের স্মরণে শান্তিপুর পাবলিক লাইব্রেরী হলে অনুষ্ঠিত হল এক আলোচনা চক্র। শান্তিপুরের ২৭ টি বিদ্যালয় থেকে আগত ২৭০ জন ছাত্র-ছাত্রী ও ২৭ জন শিক্ষক মহাশয় সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ (মোট ৩২২ জন)।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শান্তিপুরের চেয়ারম্যান শ্রী অজয় দে। তিনি শান্তিপুর মরমির ভূয়সী প্রশংসা করেন এবং মরমি যে ব্যতিক্রমী সংগঠন তার বহিঃপ্রকাশ করেন। উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ও মুড়াগাছা উচ্চ (উঃমাঃ) বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী বিমলেন্দু সিংহ রায় মহাশয়। জাতীয় শিক্ষকের সম্মান অর্জন করার জন্য শান্তিপুর মরমি তাঁকে সংবর্ধনা জ্ঞাপন করে। তিনি তাঁর অলংকারীত বক্তৃতার মাধ্যমে উপস্থিত শ্রতাদের মুগ্ধ করেন। উপস্থিত ছিলেন বসু বিজ্ঞান মন্দিরের বিজ্ঞানী প্রোফেসার সমীর রঞ্জন শিকদার। তিনি গ্রাম্য জৈব প্রযুক্তি নিয়ে একটি কার্যকরী আলোচনা করেন। এর মাধ্যমে উপস্থিত ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে এই আশা রাখি। বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি, অশোকনগর শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন শ্রী দিপক চক্রবর্তী। তিনি সাপ সংক্রান্ত বিজ্ঞান ও কুসংস্কার বিষয়ে মনমুগ্ধকর আলোচনা করেন। শ্রমজিবী স্বাস্থ্য উদ্যোগ, কোলকাতার বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী শ্রী পূণ্যব্রত গুণ এবং ডাঃ মৃন্ময় বেরা CPR (Cardio Pulmonary Resuscitation) এর উপর বিশদ ব্যাখ্যা করেন এবং ছাত্র-ছাত্রীদের Mannequins এর মাধ্যমে CPR এর প্রক্রীয়া হাতেনাতে শিখিয়ে দেন। উপস্থিত ছাত্র-ছাত্রীরা এক দিনে তিনটি প্রশিক্ষন ও টিফিন পেয়ে খুবই খুশি।