আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টির মতোই নির্মল, প্রকৃতির হৃদয় নিংড়ানো এক অলৌকিক মিষ্টতা, এ আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ দান।
রহমতের বারিশ— এক জান্নাতি অনুভবের নাম।
যার প্রতিটি ঘ্রাণে লুকানো প্রশান্তির বারতা।
বারিশ কেনো আমাদের মধুর নাম?
বৃষ্টির মতো মধুও আসে প্রকৃতির অন্তর থেকে, নীরবে, নিঃস্বার্থভাবে।
বৃষ্টি যেমন মাটি জুড়ে প্রাণ ফিরিয়ে আনে, তেমনি খাঁটি মধু শরীরে ও মনে আনে প্রশান্তি, আরোগ্য ও শক্তি।
‘বারিশ’ নামটি সেই রহমতেরই প্রতীক—
আল্লাহর অশেষ অনুগ্রহ, যা কখনও আকাশ থেকে নামে, কখনও ফুলের মধু হয়ে প্রবাহিত হয় মৌচাকে।
আমরা মধু কোত্থেকে আনি?
আমরা নিজেরা মৌয়াল নই, আর না আমরা মধুর চাষ করি! আমরা বরং উৎকৃষ্ট মধু সন্ধান করে সংগ্রহ করি এবং আপনাদের দ্বারে পৌঁছে দিই। এক্ষেত্রে বিশ্বাসই বড় জিনিস। পরস্পরের প্রতি বিশ্বাস আমাদের ব্যবসার মূলনীতি। আমরা অন্যজনকে বিশ্বাস করি, আপনারা আমাদেরকে বিশ্বাস করবেন বলে।