Unity Blood Donate Group
Unity Blood Donate Group
রক্তদান একজন রক্তদাতা তার রক্ত কাকে দেয়া হচ্ছে, কে তার রক্তে বেঁচে গেল সে খবরও জানেন না। তারা শুধু নীরবে নিভৃতে দান করে যান। কোনো মানুষের পক্ষে আসলে এ দানের প্রতিদান দেয়া সম্ভব নয়।
রক্তদান হল কোন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের স্বেচ্ছায় রক্ত দেবার প্রক্রিয়া। এই দান করা রক্ত পরিসঞ্চালন করা হয় অথবা অংশীকরণের মাধ্যমে ঔষধে পরিণত করা হয়। উন্নত দেশে বেশিরভাগ রক্তদাতাই হলেন স্বেচ্ছায় রক্তদাতা, যারা সামাজিক দায়বদ্ধতা থেকে রক্তদান করেন।
রক্তদান সংগঠন Unity blood donate group একটি স্বেচ্ছায় রক্তদান সংগঠন। ১৭ জন বন্ধুর উদ্যোগে ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা এবং শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে উৎসাহিত করা unity blood donate group এর অন্যতম প্রধান কাজ।
রক্তদানের উপকারিতা বছরে ৩ বার রক্তদান আপনার শরীরে লোহিত কণিকাগুলোর প্রাণবন্ততা বাড়িয়ে তোলার সাথে সাথে নতুন কণিকা তৈরির হার বাড়িয়ে দেয়। উল্লেখ্য রক্তদান করার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই দেহে রক্তের পরিমাণ স্বাভাবিক হয়ে যায়। নিয়মিত রক্তদান করলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়।আমাদের ফেইসবুক গ্রুপ
রক্তদানের পূর্বে করণীয় হালকা খাবার গ্রহণের আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে রক্ত দিতে হবে। স্বাভাবিকের চেয়ে দু-তিন গ্লাস বেশি পানি পান করুন, রক্তদানের আগেই। রক্ত দেওয়ার পর অন্তত ৩০ মিনিট বিশ্রাম নিন। সেদিন গাড়ি বা সাইকেল চালানোসহ যেকোনো ভারী কাজ থেকে বিরত থাকুন।
রক্তদানের পর করণীয় রক্ত দেওয়ার পর কিছুটা মাথা ঘোরাতে পারে। বিশেষজ্ঞদের মতে, এ সময় হাঁটাহাঁটি না করে অন্তত ১-২ ঘণ্টা বিশ্রাম নেওয়া উচিত। রক্তদাতা যদি ঘামতে থাকেন এবং অস্থির হন, তবে তাকে স্যালাইন খাওয়াতে হয়। সাধারণত প্রাপ্ত বয়স্ক সুস্থ মানুষ প্রতিবার ৪৫০ মিলিলিটার রক্ত দেওয়া হয়।