সাজিদ উল হক আবির
সাবেক এডভাইজার (ফাউন্ডিং)
২০১৬-২০১৮
সাবেক এডভাইজার (ফাউন্ডিং)
২০১৬-২০১৮
যে মানুষটির ছায়ায় ইউএপি সাহিত্য সংঘের জন্ম, যার অনুপ্রেরণায় অল্প অল্প করে গড়ে উঠেছিল আমাদের সাহিত্য পরিবার, যার অগাধ ভালোবাসায় সাহিত্য পরিবারের ভিত্তি রচিত হয়েছিল—সে মানুষটি আর কেউ নন, আমাদের সবার প্রিয় সাজিদ উল হক আবির স্যার। তিনি ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক হিসেবে নিযুক্ত ছিলেন এবং একইসাথে ছিলেন আমাদের প্রতিষ্ঠাতা উপদেষ্টা। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি আমাদের সঙ্গে ছিলেন, এবং এই দীর্ঘ সময় তিনি পরম আদর ও নিষ্ঠায় আমাদের আগলে রেখেছিলেন। তাঁর হাত ধরেই ইউএপি সাহিত্য সংঘের সূচনা।
সাবেক এডভাইজার
২০১৮-২০১৯
স্থাপত্য বিভাগের অধ্যাপক এনাম রাব্বি আদনান স্যার ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি দায়িত্ব অর্পণ করেন সৃজন বড়ুয়া স্যারের হাতে।
সাবেক এডভাইজার
২০১৮-২০১৯
২০১৮ সালে ক্লাবের প্রতিষ্ঠাতা উপদেষ্টা আবির স্যারের পর যে মানুষটি এই ক্লাবটিকে আগলে রাখার দায়িত্ব গ্রহণ করেন, তিনি হলেন সৃজন বড়ুয়া স্যার। খুব অল্প সময় আমাদের মাঝে থাকলেও, তাঁর সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমাদের স্মৃতিতে দীর্ঘদিন ধরে উজ্জ্বল হয়ে থাকবে। তাঁরই উদ্যোগে "মিট দ্য অথর" সেশন শুরু হয় এবং আনুষ্ঠানিকভাবে "মিট দ্য অথর সিজন ১" আয়োজন করা হয়। উপদেষ্টা থাকাকালীন তিনি স্থাপত্য বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
সাবেক এডভাইজার
২০১৯-২০২১
আমাদের লিট ক্লাবটি যদি একটি শিশু হয়, তবে অভিভাবকের মতো তাকে আগলে রেখে দেখাশোনা করছেন আমাদের বর্তমান উপদেষ্টা এস. এম. রুম্মান মাশরুর স্যার। কাব্য ও সাহিত্যের প্রতি গভীর ভালোলাগা থেকেই তিনি ২০১৯ সালে ক্লাবের উপদেষ্টা হিসেবে যোগদান করেন। সেই থেকে তিনি নিয়মিতই দিকনির্দেশনা, আদেশ ও উপদেশ দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। রুম্মান স্যার বর্তমানে স্থাপত্য বিভাগে শিক্ষকতা করছেন।
সাবেক এডভাইজার
২০২১-২০২৪
ইউএপি লিটারারি ক্লাবকে মায়ের মতো আগলে রেখেছেন আমাদের প্রিয় নিগার আফরোজ ম্যাম। সাহিত্যানুরাগী এই শিক্ষক শুধু ক্লাবকে নয়, ক্লাবের প্রতিটি সদস্যকে গভীর আন্তরিকতায় নিজের করে আপন করে নিয়েছেন। ইংরেজি বিভাগের সম্মানিত শিক্ষিকা নিগার আফরোজ ম্যাম ২০২১ সাল থেকে ক্লাবের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন নিষ্ঠা ও ভালোবাসার সঙ্গে।