ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের অন্যতম প্রাণবন্ত ক্লাব — আমাদের প্রিয় "ইউএপি সাহিত্য সংঘ" (UAP Literary Club)।
এটি এমন এক মিলনমেলা, যেখানে ক্যাম্পাসের নতুন আর পুরোনো প্রাণেরা একত্রিত হয় সাহিত্য, সৃজনশীলতা আর বন্ধুত্বের টানে।

বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা আর এসাইনমেন্টের চাপে হাঁপিয়ে ওঠা মনকে কিছুটা স্বস্তি দিতেই এই ক্লাবের মূল উদ্দেশ্য—আনন্দ আর আবিষ্কারের এক চেনা ঠিকানা। আমরা একে অপরকে জানার, বোঝার এবং নিজেদের প্রকাশ করার সুযোগ তৈরি করি।

সাহিত্যচর্চার পাশাপাশি চলে প্রাণখোলা আড্ডা, গানের আসর আর চায়ের কাপে ঝড়। নিয়মিত আয়োজন করা হয় পাঠচক্র, দেয়াল পত্রিকা, ভ্রমণ, গল্প-কবিতা লেখা ও আবৃত্তি প্রতিযোগিতাসহ নানা রকম সৃজনশীল কার্যক্রম।

আর এরই মাঝে সবচেয়ে প্রতীক্ষিত আয়োজন—আমাদের মেগা ইভেন্ট "Lit Fest", যেখানে পুরো ক্যাম্পাস একত্রিত হয় সাহিত্যের রঙে, শব্দের উৎসবে।

এই ভাবেই গড়ে উঠেছে আমাদের ইউএপি সাহিত্য সংঘ—ভালোবাসা, ভাবনা আর বন্ধুত্বে মোড়ানো এক পরিবারের নাম।