কীভাবে চুলের যত্ন নেওয়া যেতে পারে ইত্যাদি নিয়েই আমাদের আজকের আলোচনা।
আপনারা হাতের কাছে থাকা কিছু প্রাকৃতিক উপকরণের মাধ্যমে ঘরে বসেই চুলের যত্ন নিতে পারবেন। যেমনঃ
আমলকি বা আমলা ভিটামিন সি-তে ভরপুর, যা চুলের গোড়া মজবুত করে এবং অকাল পাকা রোধে সাহায্য করে। ২–৩ চা চামচ আমলকি পাউডার, ১–২ চা চামচ লেবুর রস ও পরিমাণমতো পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। চুলে লাগিয়ে এক ঘণ্টা রেখে তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা চুলের জন্য দারুণ উপকারী। ২ চামচ ফ্রেশ অ্যালোভেরা জেল, ১ চামচ টক দই ও সামান্য মধু একসাথে মিশিয়ে চুলে লাগান। এক ঘণ্টা রেখে ভালোভাবে ধুয়ে ফেলুন। এটি খুশকি কমায়, চুলে আর্দ্রতা যোগায় এবং চুলকে নরম ও উজ্জ্বল করে।
চুল আঁচড়ানোর জন্য কাঠের চিরুনি ব্যবহার করা অনেক উপকারী। এটি স্ক্যাল্পে আয়ন ব্যালান্স বজায় রাখে এবং ফ্রিজিনেস কমায়। একই সঙ্গে এটি মাথার রক্তসঞ্চালনও বাড়ায়।
অতিরিক্ত শ্যাম্পু করলে চুলের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। তাই মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন এবং অবশ্যই কন্ডিশনার লাগান। কেমিক্যাল ট্রিটমেন্ট যতটা সম্ভব এড়িয়ে চলুন।
সপ্তাহে অন্তত দুই দিন গরম তেল দিয়ে মাথার তালু ও চুলে মালিশ করুন। এটি চুলের গোড়া পুষ্টি জোগায়, রক্তসঞ্চালন বাড়ায় এবং চুল পড়া কমায়।