Diploma in Ilmut Tajweed-(DIT)
(বাংলা ভাষায় তাজউইদের শিকড় থেকে শিখরে)
(বাংলা ভাষায় তাজউইদের শিকড় থেকে শিখরে)
প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিতঃ
🌸ডিপ্লোমা প্রোগ্রামের ডকুমেন্টস হিসেবে সম্মানিত উস্তাযা মুস্তয়ারা মুক্তা এবং উস্তায সাইমুম সিদ্দীকের দীর্ঘ দিনের প্রচেষ্টায় বিভিন্ন এরাবিক রিসোর্স এবং তাজউইদের মূল কিতাব রিচার্স করে বাংলা ভাষাভাষী শিক্ষার্থীদের জন্য প্রণীত তাজউইদের কিতাবটিই পড়ানো হবে। এই কিতাবটির গবেষণার কার্যক্রম এখনো চলমান।
এই কিতাবটি হল "জাওয়াহিরুত তাজউইদ" (তাজউইদের রত্নভাণ্ডার)। বিভিন্ন ছক ,অনুশীলন ও চিত্রের সমন্বয়ে শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ উপযোগী করা হয়েছে।
🌸এছাড়া, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ক্বয়িদাতুল মাদানিয়্যাহ কেও অন্তর্ভূক্ত করা হয়েছে। যার মাধ্যমে একেবারে হাতেখড়ি থেকে বাক্য তৈরি পর্যন্ত ভেঙ্গে ভেঙ্গে প্রতিটি শিক্ষার্থীদের থেকে আলাদাভবে পড়া শুনা হবে। যেকারণে মাখরজে ও সিফাতে কোথাও কোনো প্রকার গ্যাপ থাকবে না, ইন শা আল্লাহ। এটার মাধ্যমে আরব বিশ্বে বহুল প্রসিদ্ধ উসমানী মুসহাফের সাথেও সম্পৃক্ত করানো হবে।
🌸এছাড়াও, বাস্তবিক প্রয়োগ ও অনুশীলনীর জন্য জুয আম্মা (৩০ তম পাড়া) রাখা হয়েছে।
সর্বোপরি, বাংলা ভাষাভাষী একজন শিক্ষার্থীকে এডভান্সড লেভেল পর্যন্ত নিয়ে যেতে যত রকম রিসোর্স প্রয়োজন, সবটাই এই প্রোগ্রামের অন্তর্ভুক্ত রাখা হয়েছে।
আলহামদুলিল্লাহ।
প্রোগ্রাম মেটেরিয়ালসঃ
১। জাওয়াহিরুত তাজউইদ
(তাজউইদের রত্নভাণ্ডার)
২। ক্বয়িদাতুল মাদানিয়্যাহ
৩। জুয আম্মা (৩০ তম পাড়া)
(Basic to Advanced)
প্রোগ্রামের বৈশিষ্ট্যঃ
🧨 প্রতিটি বিষয়বস্তুর উপরে মানসম্মত প্রি-রেকর্ডেড ভিডিও লেকচার ।
🧨প্রতিটি লেকচারের সাথেই বিষয়ভিত্তিক মাশক বা অনুশীলনীর ব্যবস্থা ।
🧨সেমিস্টারের শুরুতেই স্টাডি প্লানিং এবং প্রয়োজনীয় সমস্ত তথ্য শেয়ার ।
🧨যোগ্যতাসম্পন্ন উস্তাযাগণের সান্নিধ্যে সরাসরি পর্যাপ্ত লাইভ ক্লাস ।
🧨 লাইভ ক্লাসগুলোতে শিক্ষার্থীর সমস্ত সমস্যার সমাধান ।
🧨প্রতিটি শিক্ষার্থীর থেকে পড়া শুনে প্রয়োজনীয় কারেকশন ও দিকনির্দেশনা ।
(শিক্ষার্থী প্রি রেকর্ড ক্লাসের মাধ্যমে নির্ধারিত টার্গেট সম্পন্ন করে লাইভ ক্লাসে উপস্থিত হয়ে নিজেকে যাচাই করবে এবং সমস্যার সমাধান করবে)
🧨পর্যাপ্ত পরিমাণে হোমওয়ার্ক এবং ক্লাস টেস্টের ব্যবস্থা ।
🧨অনুপস্থিত থাকার কারণ না জানিয়ে পরপর তিনটি লাইভে অনুপস্থিত থাকলে রেজিস্ট্রেশন বাতিল ।
🧨প্রতি সেমিস্টার শেষে সেমিস্টার ফাইনাল পরীক্ষার ব্যবস্থা ।
🧨সেমিস্টার ফাইনালে নির্ধারিত নাম্বার না পেলে পরবর্তী সেমিস্টারে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ।
🧨ডিপ্লোমা প্রোগ্রাম শেষে, গড়ে ৮০% নাম্বারপ্রাপ্ত শিক্ষার্থীগণকে সার্টিফিকেট প্রদান ।
🧨ফলাফলের উপর নির্ভর করে টিচার্স ট্রেনিং এর ব্যবস্থা ।
সর্বোপরি, আমরা সর্বোচ্চ রকম চেষ্টা করেছি শিক্ষার্থী বোনদের জন্য শতভাগ উপযোগী ও কার্যকর হিসেবে এই প্রোগ্রামটি সাজিয়ে তুলতে। যাতে এই প্রোগ্রামের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের নিয়্যাতে আমরা সর্বোচ্চ রকম প্রোডাক্টিভ ও যোগ্য হতে পারি, ইন শা আল্লাহ।
ছে। করা
ক্লাস পদ্ধতিঃ
ধাপ ১ঃ
প্রি-রেকর্ডেড মান সম্মত ভিডিও ক্লাসের মাধ্যমে শিক্ষার্থী ক্লাসের বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানবে এবং অনুশীলনের জন্য বইতে দেওয়া স্ক্যান কোড থেকে বারবার শিক্ষকের সাথে অনুশীলন করবে ।
ধাপ ২ঃ
নির্দিষ্ট হোমওয়ার্ক সম্পন্ন করে হোমওয়ার্ক গ্রুপে জমা দিবে এবং সমস্যা থাকলে উল্লেখ করবে ।
ধাপ ৩ঃ
সপ্তাহে দুই দিন লাইভ ক্লাসে উস্তাযাহগণ শিক্ষার্থীদের সমস্যার সমাধান করবে এবং শিক্ষার্থীদের নিকট থেকে পড়া নিবে ।
ধাপ ৪ঃ
নির্দিষ্ট সময়ে ইনকোর্স পরীক্ষা এবং সেমিস্টার ফাইনাল পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী সেমিস্টার সম্পন্ন করবে ।
পরীক্ষা পদ্ধতিঃ
MCQ, মৌখিক এবং লিখিত
সার্টিফিকেট
ডিপ্লোমা প্রোগ্রাম শেষে, গড়ে ৮০% নাম্বারপ্রাপ্ত শিক্ষার্থীগণকে সার্টিফিকেট প্রদান ।
প্রোগ্রামের সময়সীমাঃ
৩ সেমিস্টার (প্রায় ১২ মাস)
যেহেতু, প্রতি সেমিস্টার সময়সীমা প্রায় ৪ মাস, আলহামদুলিল্লাহ।
লাইভ ক্লাসের শিডিউলঃ
ব্যাচ ১✨রবিবার এবং বৃহস্পতিবার✨বিকাল ৪ঃ০০ টা থেকে শুরু
ব্যাচ ২✨রবিবার এবং বৃহস্পতিবার✨সন্ধ্যা ৭ঃ০০ টা থেকে শুরু
*লাইভ ক্লাসের সময়সীমাঃ এক থেকে দেড় ঘন্টা ।
প্রোগ্রামের ফিঃ
🌸পদ্ধতি ১ঃ
☞এডমিশন ফি ৫১০ টাকা (শুধুমাত্র প্রথম বারের জন্য অর্থাৎ, একবারের জন্য)
☞মাসিক ফি ৬৫০ টাকা থেকে শুরু ।
এক্ষেত্রে, ১ম মাসের ফি পরিশোধ পূর্বক অর্থাৎ, (৫১০+৬৫০) = ১১৬০ টাকা পরিশোধ করে ভর্তি ফর্ম সাবমিট করলেই রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে।
🌸পদ্ধতি ২ঃ
☞এডমিশন ফি ৫১০ টাকা (শুধুমাত্র প্রথম বারের জন্য, অর্থাৎ, একবারের জন্য)
☞মাসিক ফি দেওয়ার প্রয়োজন নেই।
☞তবে, পুরো সেমিস্টার ফি সেমিস্টারের শুরুতেই পরিশোধ করতে হবে।
একবারে পরিশোধ করলে সম্পূর্ণ সেমিস্টার ফি ২৬০০ টাকা। (প্রতি সেমিস্টার সময়সীমা ৪ মাস)
এক্ষেত্রে, ১ম সেমিস্টার ফি পরিশোধ পূর্বক অর্থাৎ, (৫১০+২৬০০) = ৩১১০ টাকা একবারে পরিশোধ করে ভর্তি ফর্ম পূরণ করে সাবমিট করলেই রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে।
উপরের এই ২ টি পদ্ধতির মধ্য হতে যেকোনো একটি পদ্ধতি অবলম্বন করে ভর্তি নিশ্চিত করা যাবে।
🧧বিশেষ অনুরোধঃ
➤আমাদের বিশেষ অনুরোধ থাকবে সামার্থ্যবান বোনেরা নিজের সাধ্যমতো নির্ধারিত ফি এর থেকে দাওয়ার কাজে সাওয়াবের অংশীদার হতে আরো বেশি ফি দিবেন।
প্রচুরসংখ্যক সামার্থ্যহীন বোনদের স্কোলারশীপের আওতায় সুযোগ দেওয়া সহ পুরো দাওয়ার সিস্টেম দাড় করাতে আমরা প্রচন্ড রকম আর্থিকভাবে হিমশিম খাচ্ছি।
দ্বীন শিক্ষা ও পবিত্র কুর'আন শিক্ষার প্রচার-প্রসারে সাদাকায়ে জারিয়াহর সর্বোত্তম খাতে সামার্থ্যবান বোনেরা এগিয়ে আসুন, ইন শা আল্লাহ।
পেমেন্ট মাধ্যমঃ
⭕Tazkiah Institute এর সকল বিভাগের এবং সকল কোর্সের জন্য নির্ধারিত একাডেমিক ফি সমূহ পরিশোধের মাধ্যম:-
☞বিকাশ- (সেন্ড মানি,পার্সোনাল)
017999-16789
☞রকেট- (সেন্ড মানি,পার্সোনাল)
017999-167895
☞নগদ- (সেন্ড মানি,পার্সোনাল)
017999-16789
দেশের বাইরে থেকে ফি পাঠানোর জন্যঃ
SA3680000640608017088176
Al Rajhi Bank, KSA
☞এছাড়া, যারা দেশের ভিতরে থেকে ব্যাংক একাউন্ট বা সেলফিনে বা অন্য কোনো মাধ্যমে পাঠাতে চান।
তারা আমাদের এডমিন প্যানেলে (t.me/tazkiahedu) ম্যাসেজ দিবেন।
আমরা প্রয়োজনীয় সকল তথ্য দিবো, ইন শা আল্লাহ।
★★ফি সমূহ পাঠানোর পরে আমাদেরকে পেমেন্ট এর লাস্ট ৪ ডিজিট এবং সম্ভব হলে অবশ্যই পেমেন্ট কনফার্মেশনের স্ক্রিনশট এডমিনে (t.me/tazkiahedu) দিবেন, ইন শা আল্লাহ