মোটর চালিত কাঠের ঘানিতে ভাঙানো ( কোল্ড প্রেস ) দেশী সরিষার তেল
মোটর চালিত কাঠের ঘানিতে ভাঙানো ( কোল্ড প্রেস ) দেশী সরিষার তেল
তেঁতুল কাঠের ঘানিতে কাঠের সাথে কাঠের ঘর্ষনের মাধ্যেমে সরিষা ভাঙ্গানো হয় যার ফলে চাপ কম হয়ে থাকে। আর এই কম চাপের কারণে তাপও কম উৎপন্ন হয় । এখান থেকে যে তেল বের হয় সেটা উৎকৃষ্ট মানের হয় । অন্যদিকে, স্পেলার লোহার মেশিনে তাপ উৎপন্ন অনেক বেশী হয় কারণ লোহাতে র্ঘষনের মাধ্যেমে সরিষার ভাঙ্গা হয় ফলে তেল পুড়ে যায় এবং সরিষার গুণগত মান ঐ জায়গাতেই কমে যায় । আমাদের তেল তৈরি করা হয় মাঘী (৫০ ভাগ) এবং শ্বেতি (৫০ ভাগ) সরিষা দিয়ে । এই দুটি সরিষাই দেশি সরিষা। আমরা কৃষি পর্যায় থেকে সরিষার মন কিনে নিজস্ব কাঠের ঘানিতে সরিষা ভাঙ্গাই তাই আমরা আমাদের তেলের সর্বোচ্চ গুণগতমান এবং বিশুদ্ধতার নিশ্চয়তা প্রদান করি।