আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদের আদাব। কি ভুল ছিল এবং সেখান থেকে কি শিক্ষা অর্জন তা জানার পূর্বে আমার ব্যক্তিগত কিছু ডাটা আপনার/ আপনাদের কাছে তুলে ধরছি।
নাম মোঃ ছিদ্দিকুর রহমান, বাড়ি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নে। পড়াশোনা এমবিএ প্রথম শ্রেণীতে ব্যবস্থাপনা বিভাগ সম্পন্ন হয়।
চলুন মূল ঘটনায়। একটি ওয়েবটাইটের সম্পাদক, তিনি বর্তমানে ইউরোপে বাস করছেন। সিলেট সদরে ছিলেন। সেখানে থাকা অবস্থায় আমাদের ইউটিউব চ্যানেলের কারণে পরিচয়। আমার কথা বলার পারদর্শীতা দেখে বলেন ভাই আমার সাইটে কিছু লিখালিখি করেন।
১৫-২০ টি কলাম দিয়েছিলাম, বেশ হিট করায় রিকুয়েষ্ট করেন, আমি নিজেও যেন একটা ওয়েবসাইট খুলে লিখালিখি করি। এভাবে ৫-৬ মাস আগ্রহ বাড়াতে চাইলে বলি, আমি নিজে একটি গুছিয়ে নিই, নিজের ইউটিউব চ্যানেল ও বিজনেস পজিশনে চলে আসার পর শুরু করবো।
এভাবে বছর খানেক পর আবার স্মরণ করতে গেলে হালকা এড়িয়ে চললেও দেড় বছরের মাথায় হুট করে সাইট খোলে নিই। আর রমজান মাসের মাঝামাঝি সময় চলছে। রাত ১২ টার দিকে কম্পিউটারে বসলাম। যেভাবে ইউটিউব ৫ মিনিটে ক্রিয়েট করি, একইভাবে ১০ মিনিটের মাথায় ওয়েবসাইটও খুলে নিলাম।
আর সেই দ্রুত তাড়াহুড়ো করতে বাজলো আপত্তি। সাইটের URL দিবো srshiddiqacademy হয়ে গেলো srshiddiaacademy যেখানে Q এর স্থলে A বসে যায়। এবং ফাইনালি যখন পাবলিশ করবো, তখন সাজেস্ট করে সেই a দিয়ে করা ইউআরএল, এখানে অবহেলাটাও কম ছিল না, একটু যাচাই বাছাই না করেই সরাসরি Publish এ ক্লিক করাতে মিস্টেক করে ফেলি।
পৃথিবীর কোন কিছুতেই অবহেলা করা ঠিক না, হোক কোন কাজের ক্ষেত্রে কিংবা সাধারণ ব্যক্তির ক্ষেত্রে। গুরুত্ব না দেয়ার ফল যেমন আমি পেয়েছি ঠিক আপনিও কোন কোন বিষয় গুরুত্ব না দিয়ে বড় ভুল করেছেন মন্তব্য করতে ভুলবেন না।
এখান থেকে শিক্ষা নিতে পারলাম, ভবিষ্যতে ৪-৫ টাই ওয়েব পোর্টাল খোলার ইচ্ছা আছে, সেক্ষেত্রে যেন কোন গাফলতি না হয়ে এখন থেকে সদা স্বচ্ছার আছি। কথা হবে অন্য কোন পর্বে, অন্য কোন টপিকস নিয়ে।
আজ এখানেই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। SR Shiddiq Academy ইউটিউব চ্যানেল ভিজিট করতে ভুলবেন না। সেখানে অনেক ব্যাংক ও জব রিলেটেড খুব গুরুত্বপূর্ণ কনটেন্ট রয়েছে। দেখে ভালোই লাগবে। গুড বাই..
প্রিয় দর্শক, সালাম ও আদাব জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ থাকছে কিভাবে ঘরে বসে অবসর সময় কাজে লাগিয়ে টাকা ইনকামের পাশাপাশি নিজের পছন্দের প্রতিষ্ঠানকে প্রমোট করবেন যার ফলে বিরক্তিকর ফ্রি টাইম কাজে লাগানোর মাধ্যমে সমাজে অবদান রাখা সম্ভব।
ধরেন, Blogspot কিংবা Sites তৈরী করে কিংবা নিজের ওয়েব পোর্টাল না থাকলেও অন্যের Portal এ লিখালিখি করে পেতে পারেন সম্মানি, তবে নিজের মেধা ও মনন থাকতে হবে উচ্চ শিখরে। সেজন্য জ্ঞান ও পজিটিভ মানসিকতা ভূমিকা অপরিসীম। কিভাবে গুগল Website থেকে টাকা মিলে। সেখানে বিভিন্ন ব্রান্ডের প্রতিষ্ঠান বিজ্ঞাপন দেয়ার জন্য গুগল এডসেন্সের মাধ্যমে বিজনেস গ্রোথ করা যায় সেই লক্ষে এডভারটাইজমেন্ট দিয়ে থাকে আর সেই Advertisements এর খরচের কিছু অংশ ওয়েম মালিক পেয়ে থাকেন। আর সেখানে থেকেই রাইটারকে পয়সা দিয়ে থাকেন ওয়েব প্রোপাইটর। তাছাড়া অনেক মাধ্যম থাকে, সেখানে ফ্রিলান্সিং সহ নানা উপায়ে অনলাইন ইনকামের সুযোগ থাকে, তবে নিজে কাজ বা অভিজ্ঞতা নেয়ার আগেই ইনকামের চিন্তা করলে টকতেও পারেন। সেজন্য ভালো পারদর্শীতা খুবই প্রয়োজন।
এগুলোর মধ্যে বাংলা লিখার সঠিক বানান সহ, ও ফটোশপ থেকে শুরু করে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইত্যাদি সম্পর্কে নলেজ থাকা আবশ্যক। তাছাড়া ভিডিও এডিটিংয়ের কাজ জানা থাকলে পছন্দের টপিকস নিয়্র কনটেন্ট তৈরী করেও ইউটিউব থেকে আয়ের সুযোগ থাকছে।
এগুলো সম্পর্কে খুটিনাটি বিষয় জানতে গুগল করেও জানতে পারেন কিংবা ভালো কোন ইউটিউবারের Video দেখে শিখে নিতে পারেন, এতে কোচিংয়ে গিয়ে যাতায়াত খরচ ও সময় হ্রাস করা সম্ভব।
তবে দু চার জনের কথায় উৎফুল্ল না হয়ে কয়েক ডজন Valuable পারসনের যুক্তি ও বাস্তবমুখী ডাটা সংগ্রহ করে নিজেগে দক্ষ করে তুলতে পারেন। কোন না কোন কাজে লাগবেই সেই দক্ষতা।
প্রতিবারের ন্যায় এবারও আর ব্যক্তিগত কিছু ডাটা শেয়ার করে বিদায় নিচ্ছে। বর্তমানে আমি আছি আপনাদের ব্যাংকিং সেবা দিতে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৌরসভায় মার্কেন্টাইল ব্যাংকের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছি।
পাশাপাশি ব্যাংকিং সংক্রান্ত এডভাইজ দিয়ে আসছি আমাদের SR Shiddiq Academy ইউটিউব চ্যানেলে। কথা হবে পরবর্তী পর্বে নতুন কোন টিপকসে। সেপর্যন্ত ভালো থাকুন, নিজেকে নিরাপদ রাখুন। খোদা হাফেজ।