শ্বাসগুরু
উত্তর-দখিন-পশ্চিম-পুবে,
যেথা তাকাই, রহেন গুরু।
মাঝখানেতে সংজ্ঞাহারা,
সেথা হতেই আমার শুরু।
শুরু থেকে শেষের হাওয়ায়
আমার আমি আমার মাঝে
লাফিয়ে ঝাঁপিয়ে হারিয়ে যাওয়ায়
সকাল-দুপুর-বিকাল-সাঁঝে
কোন আনন্দ, কোন যে মায়ায়,
বুঝতে নারি; বোঝার ভাঁজে
সংজ্ঞা ফিরে গুরুর ছায়ায়;
বাঁচতে হবে, হারাই কাজে।
টাকার নেশায় ছুটছে যারা,
সারাজীবন জীবনহারা,
সুখের আশায় ছুটে মরা,
সুখটা কি তাও দিচ্ছে ধরা?
কাজের চাপে মগজ গলে,
মন্দ বাতাস, শরীর ভাঙে,
হারায় হারাই ক্ষুধার তলে,
ফাগুন ভোগায় আগুন গাঙে।
গুরুর কাছে সবাই ধরা,
সবার সংজ্ঞা, সবার খাবার,
সকল দিকের জ্ঞানের মরা
বিষ মিশিয়ে বাতাস সাবাড়।