আসসালামু আলাইকুম। 


আমরা “সম্প্রীতি”, “একটি দান, একটি হাসি, একটি সমৃদ্ধির সৃষ্টি” এই শ্লোগানকে ধারণ করে আমরা অসহায়, দুঃস্থ, মানুষদের পাসে দাঁড়ানোর চেষ্টা করি, এবং জরুরীরি যেকোন প্রয়োজনে মানুষকে সহযোগিতা করার প্রত্যয় নিয়ে সংগঠিত হয়েছি। 


২০১৯ এর তথ্যমতে বাংলাদেশের ২০.৫% মানুষ জাতীও গরিব সীমার নীচে বসবাস করেন। যাদের দিনে পারিবারিক আয় ১.৯০ ডলারের(২০৮ টাকা) থেকে কম।এই নগন্য পরিমাণ টাকা দিয়ে একটি পরিবার তো দূরে থাক একজন মানুষেরেও একদিনের খাবারের টাকা হয় না। বাংলাদেশের মানুষের ৫ টি মৌলিক অধিকারের (খাদ্য,বস্ত্র, চিকিৎসা,শিক্ষা,বাসস্থান) মধ্যে প্রধান হচ্ছে খাদ্য। যেসকল পরিবার প্রতিদিন ৩ বেলা পেট ভরে খেতে পারে না তাদের জন্য অন্য ৪টি মৌলিক অধিকার পূরণ করা বিলাসিতা। তাই আমরা “সম্প্রীতি” এসকল অসহায় মানুষের পাসে দাড়ানোর এবং সহযোগীতা করার প্রত্যয় নিয়ে সংগঠিত হয়েছি।আমাদের কার্যক্রমের মধ্যে আমরা প্রতি সপ্তাহে কিছু মানূষের মাঝে খাদ্য বিতরণ করি, বিনামূল্যে ডায়বেটিকস, প্রেসার, রক্তের গ্রুপ নির্নয় এবং রক্ত নিয়ে কাজ করে থাকি। এর পাশাপাশি বিভিন্ন এতিমখানা, মাদ্রাসায় খবর বিতরণ সহ অন্যান্য কাজে সাহায্য করে থাকি।এতিম এবং অসহায় দের সহযোগিতায় সর্বাধিক প্রধান্য দিয়ে থাকি। এবং আমরা ইমার্জেন্সি সময়ে অক্সিজেন, অ্যাম্বুলেন্স, রক্ত,প্রাথমিক চিকিৎসা সহ ফায়ার সার্ভিস, সাধারণ ডায়েরি করার তথ্যাবলি মানুষকে প্রধানের মাধ্যমে সাহায্য করার চেষ্টা করে থাকি। পরিবেশ দূষণমুক্ত রাখার জন্য গাছের চারা রোপন করে যাচ্ছি।দরিদ্র বাবার মেয়ের বিয়ে, দরিদ্র করো জটিল রোগ চিকিৎসায় সাহায্য করার চেষ্টা করে থাকি।শীতে আমরা অসহায় দের মাঝে শীত বস্ত্র বিতরণ করে থাকি। আমরা প্রতি সপ্তাহে একটি ইভেন্ট রাখার মাধ্যমে অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করে থাকি। আমাদের কার্যক্রম সর্ম্পকে আরও তথ্য জানতে চাইলে এবং আমাদের সাথে যুক্ত হতে চাইলে আমাদের ফেসবুক পেজ এর সাথে যুক্ত হতে পারেন।

click here for our facebook page