প্রশ্ন: আমি কি আপনার মাধ্যমে ব্যক্তিগত আয়কর রিটার্ন দাখিল করতে পারব?
উত্তর: অবশ্যই! আমরা ব্যক্তিগত এবং কোম্পানির উভয়ের আয়কর রিটার্ন দাখিলের সার্ভিস দিয়ে থাকি।
প্রশ্ন: আপনার সার্ভিস চার্জ কত?
উত্তর: চার্জ নির্ভর করে ক্লায়েন্টের প্রোফাইল এবং কাজের পরিমাণের উপর। বিস্তারিত জানতে কল করুন বা WhatsApp এ মেসেজ করুন।
প্রশ্ন: আমি ঢাকার বাইরে থাকলে কীভাবে সার্ভিস নিতে পারি?
উত্তর: আপনি আমাদের WhatsApp, ইমেইল বা ফোনে যোগাযোগ করে অনলাইন সার্ভিস নিতে পারবেন। আমরা দেশজুড়ে রিমোট সার্ভিস দিয়ে থাকি।
প্রশ্ন: আয়কর কি?
উত্তর: আয়কর অর্থ আয়কর আইনের অধীন আরোপযোগ্য বা পরিশোধযোগ্য যেকোনো প্রকারের কর বা সারচার্জ।
প্রশ্ন: আয়কর কীভাবে পরিশোধ করতে হবে?
উত্তর: এ-চালান (A-Chalan) এর মাধ্যমে কর পরিশোধ করতে হবে। একজন করদাতা যে কর অঞ্চলের অধীন সে কর অঞ্চলের জন্য নির্ধারিত কোডে করদাতাকে এ-চালান (A-Chalan) এর মাধ্যমে কর পরিশোধ করতে হবে। এছাড়াও প্রযোজ্য ক্ষেত্রে করদাতাকে আইনানুযায়ী উৎসে কর পরিশোধ করতে হবে।
প্রশ্ন: কোন ব্যক্তি আয়কর প্রদানের জন্য উপযুক্ত?
উত্তর: আয়কর আইন, ২০২৩ অনুসারে প্রত্যেক স্বাভাবিক ব্যক্তি করদাতা (অনিবাসী বাংলাদেশিসহ), হিন্দু যৌথ পরিবার, অংশীদারী ফার্ম এর ক্ষেত্রে আয়ের সীমা ৩,৫০,০০০ টাকার উপরে হলে আয়কর প্রদান এর জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন। তবে
(ক) মহিলা করদাতা এবং ৬৫ বৎসর বা তদূর্ধ্ব বয়সের করদাতার আয় ৪,০০,০০০ টাকা এর উপরে হলে তিনি কর প্রদানে উপযুক্ত হবেন;
(খ) তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার আয় ৪,৭৫,০০০ টাকা এর উপরে হলে তিনি কর প্রদানে উপযুক্ত হবেন;
(গ) গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় ৫,০০,০০০ টাকা এর উপরে হলে তিনি কর প্রদানে উপযুক্ত হবেন,
(ঘ) কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান/পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা ৫০,০০০ টাকা অধিক হবে, প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়েই করদাতা হইলে যেকোনো একজন এই সুবিধা ভোগ করবেন
প্রশ্ন: এলাকাভেদে ন্যূনতম আয়কর কি?
উত্তর: আয়কর আইন, ২০২৩ অনুসারে প্রত্যেক স্বাভাবিক ব্যক্তি করদাতা (অনিবাসী বাংলাদেশিসহ), হিন্দু যৌথ পরিবার, অংশীদারী ফার্ম এর ক্ষেত্রে আয়ের সীমা ৩,৫০,০০০ টাকার উপরে হলে আয়কর প্রদান করতে হবে। করমুক্ত আয়ের সীমা অতিক্রম করলে করদাতাকে এলাকাভেদে যে পরিমান কর পরিশোধ করতে হয় সেটাই ন্যূনতম কর। ন্যূনতম আয়করের পরিমাণ এলাকাভেদে নিম্নরূপ:
ন্যূনতম কর হার 5000 (টাকা)
প্রশ্ন: করদাতার অবস্থান কিভাবে কিভাবে নিরুপন হবে ?
উত্তর: আয়কর আইন ২০২৩ অনুসারে,
একজন করদাতার আয় যে কোনো স্থানেই অর্জিত হোক না কেন তিনি যেখানে অবস্থান করবেন তার সে অবস্থানের ভিত্তিতেই ন্যূনতম করের হার নির্ধারিত হবে।
কোনো করদাতা একই আয়বর্ষে একাধিক স্থানে অবস্থান করলে যে স্থানে তিনি সর্বাধিককাল অবস্থান করেছেন সে অবস্থানস্থলের জন্য প্রযোজ্য ন্যূনতম করহার তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
ব্যবসা আয়ের ক্ষেত্রে ব্যবসা পরিচালনার মুখ্য স্থানই ন্যূনতম করের জন্য একজন করদাতার অবস্থানস্থল হিসেবে বিবেচিত হবে।
একজন চাকরিজীবী করদাতা আয়বর্ষে একাধিক স্থানে কর্মরত থাকলে যে স্থানে তিনি অধিককাল কর্মরত ছিলেন ন্যূনতম করের জন্য সে স্থানই তার অবস্থানস্থল বলে বিবেচিত হবে।
প্রশ্ন: আয়কর নিবন্ধন কি?
উত্তর: আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৬১ অনুসারে কোনো ব্যক্তি নিজেকে করদাতা হিসেবে নিবন্ধন করতে পারবেন যদি তিনি
(ক) করদাতা হন;
(খ) ধারা ১৬৬ এর অধীন রিটার্ন জমা দিতে বাধ্য হন;
(গ) ধারা ২৬৪ এর অধীন রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করিতে বাধ্য হন;
(ঘ) কর প্রদান করিতে অথবা রিটার্ন দাখিল করিতে ইচ্ছুক হন।
সেক্ষেত্রে ব্যক্তি অনলাইনে নিবন্ধন করতে পারেন যার বিপরীতে জাতীয় রাজস্ব বোর্ড করদাতাকে একটি করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) প্রদান করে। এই প্রক্রিয়াকেই আয়কর নিবন্ধন বলে।
প্রশ্ন: রিটার্ন কি?
উত্তর: আয়কর কর্তৃপক্ষের নিকট একজন করদাতার বার্ষিক আয়, ব্যয় এবং সম্পদের তথ্যাবলী নির্ধারিত ফরমে উপস্থাপন করার মাধ্যম হচ্ছে রিটার্ন। আয়কর আইন অনুযায়ী স্বাভাবিক ব্যক্তি করদাতার রিটার্ন সকল প্রকার আয়ের বিবরণী, বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরে অবস্থিত সকল প্রকার পরিসম্পদ ও দায়ের বিবরণী এবং, ক্ষেত্রমত, জীবনযাপন সংশ্লিষ্ট সকল প্রকার ব্যয়ের বিবরণী সংবলিত হবে। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত ফরমে রিটার্ন দাখিল করতে হয়।
প্রশ্ন: রিটার্ন কারা দাখিল করেন?
উত্তর: কারা রিটার্ন দাখিল করবেন তা দুই ভাগে চিহ্নিত করা যায়, যথা:-
ক. যাদের করযোগ্য আয় রয়েছে; এবং
খ. যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে।
প্রশ্ন: রিটার্ন কোথায় দাখিল করতে হয়
উত্তর: টিআইএন সনদে উল্লেখিত অধিক্ষেত্র বা সার্কেল অনুযায়ী রিটার্ন দাখিল করতে হবে। রিটার্ন দাখিলের সময় করদাতা বিদেশে অবস্থান করলে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও রিটার্ন দাখিল করা যায়। তাছাড়া, https://etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনেও রিটার্ন দাখিল করার সুযোগ রয়েছে।