SKL Academi
কোরিয়ান ভাষা প্রশিক্ষণের একটি অনলাইন এবং অফলাইন ভিত্তিক একাডেমি। আমাদের লক্ষ্য আমাদের শিক্ষার্থীদের কোরিয়ান ভাষায় দক্ষ করে বাংলাদেশে এবং কোরিয়া সহ অন্যান্য দেশে কর্মসংস্থান সৃষ্টি করা। বর্তমানে বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল-3 সহ চলমান ডেভেলপমেন্ট অনেক প্রজেক্ট রয়েছে। যেখানে কোরিয়ান ভাষায় দক্ষ ইঞ্জিনিয়ার বা কোরিয়া ফেরত অনেক কর্মিরা বাংলাদেশ প্রেক্ষাপটে মানসম্মত বেতনে চকুরির সুযোগ হয়েছে। অনেক ইঞ্জিনিয়ার বা মেনেজমেন্ট লেভেলের কর্মকর্তাগন কোরিয়ানদের সাথে সরাসরি কমিউনিকেশন করার আগ্রহ প্রকাশ করে থাকেন। কিন্তু ভাষা না জানার কারনে সেটা সম্ভব হয়না। এছাড়া বাংলাদেশ থেকে কোরিয়াতে বর্তমানে স্কিলড ওয়ার্কার হিসেবে প্রচুর কর্মী নিচ্ছে। যাদের মধ্যে বেশির ভাগই কাজে দক্ষ হলেও ৯৫% কর্মী ভাষায় অদক্ষ। এরই প্রেক্ষাপটে আমাদের এই উদ্যোগ। আমাদের এই শিক্ষা ব্যাবস্থার মাধ্যমে যেকোন কোরিয়ান প্রজেক্টে বা কোরিয়াতে গিয়ে জীবন যাপন এবং কর্মক্ষেত্র অনেক সহজতর হবে । আমাদের এই প্রতিষ্ঠানে ক্লাস গুলোনাইট শিফট এবং চাকুরীজিবী কর্মজিবীসহ যারা দিনে ক্লাশ করতে পারেন না তাদের জন্য। এখানকার ইন্সট্রাক্টরগণ সবাই পেশা জীবি । সন্ধ্যার পর এবং সরকারি ছুটির দিন যারা ফ্রি থাকেন তারা যোগাযোগ করুন।
আমাদের শিক্ষার্থীদের শেখার এবং তাদের ভাষা দক্ষতা বিকাশের জন্য আমরা সর্বদা আমাদের সেবাটি প্রদান করব ইনশাল্লাহ।