Donate blood & save a life. Enroll your name as a blood donater
গরম থেকে বাঁচতে চান? গাছ লাগান !
17 July 2022 (Tuesday)
ইসলামপুর শহরের জন্য 200 গাছ বিতরণ
গরম থেকেই বাঁচতে, গাছ লাগানোর সচেতনতা
ইসলামপুরের বিধায়ক, করিম চৌধুরীর নিকটে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স সোসাইটি
05 July 2022 (Tuesday)
ইসলামপুরের বিধায়ক, করিম চৌধুরীর নিকটে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স সোসাইটি
.
#MLA#mlameeting #sistersbrotherssociety#ngo #socialworker#blood #BeABloodDonor #Salute
WBS চা-বালিকা-কে কুর্নিশ জানালো ইসলামপুর সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স সোসাইটি
15 June 2022 (Tuesday)
সেবিকা সিংহ WBS চা-বালিকা ।। কয়েকদিন ধরে ইসলামপুরে আলোচনায় চলে এসেছে ।। উচ্চ মাধ্যমিক পাশ সেবিকা সিংহ শহর ইসলামপুরে ঠেলা নিয়ে চা দোকান করেছে। দোকানে আকর্ষণ মহিলাদেল বিনামুল্যে চা। তাই ইসলামপুরের সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স সোসাইটি আজ সেবিকা সিংহকে সংবর্ধনা দিলো।
"একজন মেয়ে নিজেকে স্বাভলম্বি করে চা বিক্রি করছে এবং মহিলাদের বিনামুল্যে চা খাওয়ানোর মতন যুগান্তকারী পদক্ষেপ যা সোসাইটির দৃষ্টি আকর্ষণ করেছে" তাই এই সন্মানিত করা বললেন সোসাইটির সভাপতি বাপন দাস । আজ তিনি সৌমিক, আনসাদ, ত্রিকেশ, নিহার, দেবিকা, আর্চি, ভীর, সায়ন কে নিয়ে তার দোকানে যায় এবং উৎসাহ দেয়। সন্মানিত হয়ে সেবিকা খুশি, তার মতে এতে আরো মেয়েরা কাজ করার অনুপ্রেরণা পাবে।। সেবিকার বাড়ি ভৈষভিটা, চোপড়া ব্লকে।। কঠিন দারিদ্রতার এক জীবন সংগ্রামের কাহিনী হলো চা-বালিকা, সেবিকা সিংহ।
05 June 2022 (Sunday)
রক্তদান শিবির ও একাধিক মানবিক কাজের মধ্য দিয়ে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস।
পরিচালনায়: কালাগছ আলোড়নী সংঘ।
ব্যবস্থাপনায়: ইসলামপুর সিস্টার্স এন্ড ব্রাদার্স সোসাইটি।
28 May 2022 (Saturday)
বর্জ্য পদার্থ যা আমাদের পাশাপাশি আমাদের পরিবেশের যথেষ্ট ক্ষতি করে তাই আজ ইসলামপুর পৌরসভার কঠিন বর্জ্যের বিজ্ঞানসম্মত উপায় ব্যবস্থাপনার উদ্যোগের পাশে এসে দাড়াল Sister's & Brother's society...
ইসলামপুর সিস্টার্স ব্রাদার্স সোসাইটির অনুরোধে নেতাজী বয়েজ ক্লাব
24 April 2022 (Saturday)
গ্রীষ্মকালীন রক্ত সংকট চলছে তারপর রমজান মাস । এর ফলে ইসলামপুর হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত শূণ্যতা দেখা দিয়েছে । এই রক্তের ঘাটতি কিছুটা পূরণ করতে আমরা ইসলামপুর সিস্টার্স ব্রাদার্স সোসাইটির অনুরোধে রাঙ্গাপানি এলাকার টাওয়া জোত নেতাজী বয়েজ ক্লাব এগিয়ে এলো । আজ ক্লাবের আটত্রিশ জন রক্তদান করলো।
#রক্তদান_মহৎদান ❣
কুন্দরগাও বটতলা গ্রামে 'বিনে পয়সার বাজার'
17th April 2022 (Thursday)
আমরা সবাই জানি যে বেশ কিছুদিন আগে (10th April 2022)ঘটে যাওয়া শিলাবৃষ্টির কারণে দারিভিট, কালনাগিন সহ বেশ কিছু এলাকা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ অনেকের বাড়িতে খাবার নেই,পোশাক নেই,নিরাপদ আশ্রয় নেই ৷ পরিস্থিতি অনেকটা দূর্ভিক্ষের মতো৷
আমাদের SISTERS & BROTHERS সোসাইটির তরফ থেকে সেই দুঃস্থ মানুষদের জন্য কুন্দরগাঁও, দাড়িভিটে এক বিনে পয়সায় বাজার এর আয়োজন করা হয়েছিল, যেখানে ছিলো-চাল,ডাল, আলু,সব্জি, তেল,সয়াবিন,ডিম,সাবান ও আরও অনেক কিছু ,যাতে তারা কিছুদিন এর জন্য হলেও দুমুঠো খেয়ে নিজের বেঁচে থাকার লড়াই চালিয়ে যেতে পারে।।
চম্পাবাগের বাচ্চাদের হাতে পড়াশোনার সামগ্রী
14th April 2022 (Thursday)
আজ ডঃ বি আর আম্বেদকর এর ১৩১ তম জন্মদিন উপলক্ষে উনাকে স্মরণ করে আমরা বিধাননগর ওয়েলফেয়ার এর সহযোগিতায় ইসলামপুর, চম্পাবাগ, নিশার মেমোরিয়াল ক্লাব এ ছোট্ট আয়োজন করে সেই এলাকার বাচ্চাদের পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হলো।
মহকুমা শাষক সপ্তর্ষি নাগ
8th April 2022 (Friday)
মহকুমা শাষক """""সপ্তর্ষি নাগ Sir """""
শহর ইসলামপুর থেকে যাওয়ার আগে অক্সিজেন দিয়ে গেলেন।।
একজন সত্যিকারের ভালো মানুষের কাছে উৎসাহ পেলাম আমরা #সিস্টার্স_এন্ড_ব্রাদার্স_সোসাইটি
যারা সত্যি কারের ভালো ; তাঁরা অন্যের কাজ কে ভালো বলেন ।।
We r #ইসলামপুর_সিস্টার্স_এন্ড_ব্রাদার্স_সোসাইটি
শিলিগুড়ির রাস্তার সারমেয়দের জন্য সিস্টার্স এন্ড ব্রাদার্স সোসাইটির সদস্যরা
6th April 2022 (Wednesday)
সিস্টার্স এন্ড ব্রাদার্স সোসাইটির সদস্যরা শিলিগুড়ির রাস্তার সারমেয়দের জন্য পথে নামলো, শিলিগুড়ির বিভিন্ন জায়গায় পথ কুকুরদের গলায় রেডিয়াম বেল্ট পড়ানো হয় ।।যাতে এই সমস্ত অবলা প্রাণীরা দুর্ঘটনার সম্মুখীন না হয়।।
ইসলামপুরের পর এবার শিলিগুড়িতে আমাদের এই কর্মসূচি।। ইসলামপুর বাসির সহযোগিতা না থাকলে এই কর্মসূচি সম্পন্ন করা যেত না, ইসলামপুর বাসিকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।।
বিশেষ ধন্যবাদ ওনাদের যারা আমাদেরকে রেডিয়াম বেল্ট দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ।।
সারমেয়দের পথনিরাপত্তার জন্য Radium belt অভিযান
2nd April 2022 (Saturday)
রাস্তার সারমেয়দের দূর্ঘটনা থেকে বাঁচাতে, ইসলামপুর সিস্টার্স এন্ড ব্রাদার্স সোসাইটি তরফ থেকে রেডিয়াম বেল্ট পড়ানো হলো ।।
পথ নিরাপত্তা একটি মানুষের পাশাপাশি এই অবলা প্রাণীদেরও অত্যন্ত প্রযোজনীয়, তাদের প্রাণও অত্যন্ত মুল্যবান আর সেই কথাটি অনুভব করেই ইসলামপুর Sister's & Brother's society পক্ষ থেকে Radium belt পড়ানোর এই অভিনব উদ্যোগ গ্রহণ।।
ইসলামপুর পশু হাসপাতালে স্থায়ী চিকিৎসক ও আরও ৬ দফা দাবি
24th March 2022 (Thursday)
ইসলামপুর পশু চিকিৎসা কেন্দ্রে স্থায়ী চিকিৎসক নেই, এই বিষয় নিয়ে ইসলামপুর সিস্টার্স এন্ড ব্রাদার্স সোসাইটির পক্ষ থেকে একটি মৌন মিছিল, এবং ইসলামপুর SDO office ও ইসলামপুর পৌরসভায় ডেপুটেশন প্রদান করা হল।
পরিবেশ সচেতনতা
22 March 2022 (Tuesday)
পরিবেশ সচেতনতা, গাছ লাগান প্রাণ বাঁচান, সেভ ড্রাইভ সেভ লাইফ, ও জল দূষণ রুখতে ৮ জন যুবক ফুলিয়া থেকে দার্জিলিং, তাদের সম্বর্ধনা জানালাম আমরা ইসলামপুর সিস্টার্স এন্ড ব্রাদার্স সোসাইটি ।
রক্তদান :- নং:- 25
18 March 2022
"বিধান নগর উৎসব" কে কেন্দ্র করে "বিধান নগর ওয়েলফেয়ার সোসাইটির" উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল ll #সিস্টার্স_এন্ড_ব্রাদার্স_সোসাইটির হয়ে রক্ত দান করেন,
নিয়মিত রক্তদাতা এবং সমাজসেবক অমিত বিশ্বাস, রাজা সিংহ রায় এবং ওয়াসিম আকরাম মহাশয় রা🙏🙏
" আমার নজর এ রক্ত দানের থেকে ,বড়ো দান আর কিছুই নয় "
আমাদের সবার উচিত রক্তদান এগিয়ে আসা। রক্ত যেহেতু কোন ফ্যাক্টরিতে তৈরি হয়না, শুধুমাত্র মানুষের শরীরেই তৈরি হয় তাই এব্যাপারে মানুষকে এগিয়ে আসতেই হবে। আজকে অন্যদের প্রয়োজন পড়ছে কাল আপনারও পড়তে পারে। তাই আমাদের সকলেরই একে অপরের পাশে দাঁড়াতে হবে।
তুচ্ছ নয় রক্তদান
বাঁচাতে পারে একটি প্রাণ ❤️
।।চেষ্টা ।।
22 February 2022
আমাদের সিস্টার্স এন্ড ব্রাদার্স সোসাইটির পক্ষ থেকে যখন সম্ভব হবে তখন আমরা সব সময় এগিয়ে আসবো ।।
আমাদের সবার উচিত রক্তদান এগিয়ে আসা। রক্ত যেহেতু কোন ফ্যাক্টরিতে তৈরি হয়না, শুধুমাত্র মানুষের শরীরেই তৈরি হয় তাই এব্যাপারে মানুষকে এগিয়ে আসতেই হবে। আজকে অন্যদের প্রয়োজন পড়ছে কাল আপনারও পড়তে পারে। তাই আমাদের সকলেরই একে অপরের পাশে দাঁড়াতে হবে।
তুচ্ছ নয় রক্তদান
বাঁচাতে পারে একটি প্রাণ ❤️
যোগাযোগ নাম্বার:☎️☎️
👇👇
Bapan Das - 9836000850
Subrata kundu - 9851050238
Soumik Lasker - 8918382652
Anshad Chowdhury - 9083300655
৭৩ তম সাধারণ তন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা
26 January 2022
আজকে ৭৩ তম সাধারণ তন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা সকল দেশবাসীকে। আজকের দিনেই কার্যকর হয়ে ছিলো আমাদের সংবিধান। 🇮🇳🇮🇳
# সকলে ভাল থাকবেন আর মিলেমিশে থাকার চেষ্টা করবেন।।
ব্যবস্থাপনায় #সুরক্ষা_মেডিকেল( #আশ্রমপাড়া)আর পরিচালনায়#সিস্টার_এন্ড_ব্রাদার্স_সোসাইটি ✌️✌️
#সংবিধানের_জয়_হোক🙏🙏
#26january2022
ভারতবর্ষের বীর সন্তান নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী
23 January 2022
ভারতবর্ষের বীর সন্তান ভারতের স্বাধীনতা সংগ্রামের মহা নায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী তে জানাই শতকোটি প্রনাম 🙏🙏🙏
আজ ২৩ শে জানুয়ারি ইসলামপুর Public hall এ উপস্থিত নেতাজি এর মূর্তিতে মাল্যদান করে SB এর তরফ থেকে সম্মান জানানো হলো 🙏🙏
✌️ #সিস্টার_এন্ড_ব্রাদার্স_সোসাইটি ✌️
#NetajiSubhasChandraBose
দৃষ্টিহীন বিদ্যালয়ে মৎস্যমুখী
21 January 2022
ইসলামপুরের নিবাসী Advocate সুদিপ দত্ত মহাশয় পত্নী ঁ সম্পা দত্তের হঠাৎ মৃত্যুতে বিধান নগর দৃষ্টিহীন বিদ্যালয়ে "" মৎস্যমুখী""
পরিচালনায়: ইসলামপুর সিস্টার্স এন্ড ব্রাদার্স সোসাইটি
দৃষ্টিহীন বিদ্যালয়ে মৎস্যমুখী
21 January 2022
ইসলামপুরের নিবাসী Advocate সুদিপ দত্ত মহাশয় পত্নী ঁ সম্পা দত্তের হঠাৎ মৃত্যুতে বিধান নগর দৃষ্টিহীন বিদ্যালয়ে "" মৎস্যমুখী""
পরিচালনায়: ইসলামপুর সিস্টার্স এন্ড ব্রাদার্স সোসাইটি
14 Feb, Black Day for Indian
14 February 2022
The 2019 Pulwama attack occurred on 14 February 2019, when a convoy of vehicles carrying Indian security personnel on the Jammu–Srinagar National Highway was attacked by a vehicle-borne suicide bomber at Lethapora in the Pulwama district of the erstwhile state of Jammu and Kashmir.
14 Feb, Black Day for Indian