কথা শুনুন মন দিয়ে বা ভাল শ্রোতা হোন:
আপনার সঙ্গে যখন সে কথা বলছে তার কথা মন দিয়ে শুনুন। কারও মনে জায়গা পাওয়ার সেরা উপায় হল ভাল শ্রোতা হওয়া। কথা শুনে প্রয়োজন হলে প্রশ্ন করুন। ভাল লাগলে প্রশংসা করুন। পুরো কথাটা শুনে তারপর মন্তব্য করুন।
চোখের দিকে তাকিয়ে কথা বলুন:
চোখের দিকে তাকিয়ে কথা বলুন। এতে কথার গুরুত্ব বাড়ে। শ্রোতার মনোযোগ বাড়ে। কোনো সভা বা মিটিংয়ে কথা বলার সময় একে একে সবার চোখের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করুন।
কথা শোনার সময় অন্য কোনও কাজ করবেন না: আপনি যখন কথা শুনছেন, তখন অন্য কাজ করবেন না। এক মার্কিন বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সমীক্ষা বলছে, অন্তত ৬৫ শতাংশ মানুষ কথা শোনার সময় মোবাইল বা ট্যাবের ব্যবহার করেন। কথা শোনার সময় অন্য কাজ করলে সামনের মানুষটার অবচেতন মনে আপনার সম্পর্কে খারাপ ধারণা তৈরি হয়।
কথায় ছোট ছোট পরিবর্তন আনুন: কথায় ছোটখাটো পরিবর্তন বড় বদল আনে। ধরুন সামনের মানুষটা আপনাকে যে কথাটা বলল সেটা আপনার জানা কথা। তখন আপনি স্বাভাবিকভাবেই বলবেন, আমি জানি। কিন্তু আপনি যদি সত্যি তার মনে জায়গা করতে চান তাহলে ওই কথাটা না বলে, বলুন তুমি একদম ঠিক বলেছ। দেখবেন এই ছোট পরিবর্তন আপনাকে সামনের মানুষটার মনে জায়গা করে দেবে।
মন থেকে প্রশংসা করুন: কাউকে প্রশংসা করার সময় মন থেকেই করুন। কারণ একটু এদিক ওদিক হলেই প্রশংসাটা তোষামোদ হয়ে যায়।
বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরী ভাষায় পরিবর্তন আনুন: বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরী ভাষা একটা মানুষকে অনেক উপরে বা নিচে উঠিয়ে/নামিয়ে দিতে পারে। কারও সঙ্গে যখন কথা বলবেন তখন নিজের পা-হাতের দিকে খেয়াল রাখুন। ধরুন আড্ডার সময় হাত পা নেড়ে কথা বললে আড্ডা জমে। আবার প্রেমের সময় চোখের ওঠা নামাই সব কাজ করে দেয়। মোট কথা হল শরীরী ভাষাটাকে ইতিবাচক রাখুন দেখবেন লোকের মন জেতার কাজটা সহজ হবে।
#copy from↴
ডেইলি বাংলাদেশ/আরএ
ডেইলি-বাংলাদেশ/
শিশুকাল থেকে আমরা সুপার পাওয়ার লাভ করার স্বপ্ন দেখি। এর মধ্যে সবচেয়ে মজার পাওয়ারটি হচ্ছে একজনের মনের কথা ধরে ফেলা। যে সে কী আপনাকে কিছু বলতে চাচ্ছে বা কিছু লুকোচ্ছে?? কিছু মানুষ আছে মাত্র ৩০% যারা এটি জন্মগত ভাবে লাভ করে নেই। আর কিছু সংখ্যক লোক যারা আছেন যারা এটি রপ্তকরে নেন।অস্টেলিয়ার একজন সাইকোলোজিস্ট বলেন মানুষের অঙ্গ ভঙ্গিতে, চোখের ভাষা দ্বারা অনেক কিছু ধরে ফেলা যায়। আজ আমি বিষয় আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ
চোখেরভাষা বোঝাঃ
আপনি কারো সাথে কথা বলার সময় যদি লক্ষ্য করেন সে বারবার চোখ বন্ধ করছে এদিক সেদিক তাকাচ্ছে তবে বুঝবেন সে আপনার কাছ থেকে কিছু লুকোচ্ছে বা আপনার কথা শুনতে boar feel করছে
মুখমন্ডলের উপস্থাপন
এটি মুলত করা হয় বিপরিত লিঙ্গের কাউকে আকরষিত করার জন্য। কথা বলতে বলতে কেউ যখন দুই হাতে নিজের দুই গাল রাখে তখন সে যেন বলে চায় এটি আমি,,, আমাকে দেখ
ছেলেরা অবশ্যই এমন মুহুর্তে মেয়েটির প্রশংশা করা উচিত
গাল গষাঃ
এটি ছেলেদের মধ্যে লক্ষ্য করা যায়।এই মুহুর্তে ছেলেটা কোনো সিদ্ধান্ত নিয়ে ভাবছে।
আড়াআড়ি ভাবে দাড়ানোঃ
যদি কেউ কেউ আপনার সাথে দাড়িয়ে কথা বলার সময় আড়াআড়ি ভাবে দাড়ায় তাহলে বুঝবেন সে আপনার কথায় interested না।
নিজের অবস্থান ঠিকঃ
মেয়েদের ক্ষেত্রে এটি বেশ ভালো ভাবেই লক্ষ করা যায়। যখন কোনো মেয়ে আপনার সাথে কথা বল্র সময় নিজেকে সবচেয়ে সেরাভাবে উপস্থাপন করতে চাইবে এর মানে হচ্ছে সে আপনাকে পছন্দ করে। but কিছু বলতে পারছে না।
for example: সে আড়াআড়ি পা রেখে দাড়াবে কিংবা দুই হাত একসাথে রেখে দাড়াবে, সামনের দিকে ঝুকে আসছে তাহলে বুঝবেন আপনি তার ক্রাস
সামনে ঝুকে আশাঃ
আপনি এটি খেয়াল করে থাকবেন। যখন কেউ কাউকে পছন্দ করে তখন সে তারদিকে ঝুকে বসে। এক্ষেত্রে তার পা নড়ে না কিন্তু শরীর সামনের দিকে সরে আসে।
পেছনে ঝুকে বসাঃ
এর মানে সে boar হচ্ছে আপনার কথায় অর্থাৎ সে interested না আপনার কথা শোনার জন্য
দুই হাত ঘষাঃ
এর মানে হচ্ছে লোকটি কোনো বিষয়ে আপনার প্রতি আশাবাদী। কিছু একটা তার কাছে ইতিবাচক লেগেছে এবং সে ওই বিষয় নিয়ে আশাবাদী
টাই ঠিক করাঃ
কোনো পুরুষ যদি এমনটি একটা সুন্দরী নারীর সামনে করে তাহলে বুঝতে হবে তিনি মহিলাটি পছন্দ করেছেন। অন্যথায় তিনি ওই স্থানে সাছন্দ্যবোধ করছেন না স্থান ত্যাগ করতে চান।
কোনো কিছু কামড়ালেঃ
কলম, পেন্সিল চশমা বা কোনো।কিছু কামড়ালে বুঝতে হবে তিনি টেনশনে আছেন। এসময় আপনার উচিত তাকে সাহায্য করা
দুই হাত ঝড়িয়ে করমরদন করাঃ
কারো সাথে করমরদন করার সময় যদি এমনটি লক্ষ্য করেন তাহলে বুঝবেন সে চায় আপনি তাকে বিশ্বাস করুন।
তালু মাটির দিকে রেখে করমরদনঃ
এতে বোঝা যায় লোকটি আপনাকে সাহায্য করতে ইচ্ছুক।
করমরদনের সাথে ছোয়াঃ
এতে বোঝা যায় তার কোনো বন্ধু নেই। সে আপনাকে বন্ধু বানাতে চায়।
অনেকের ক্ষেত্রে এই উপায় কাজ করছে 🤣 আপনারাও ট্রাই করে দেখতে পারেন।
স্মার্ট হওয়ার জন্য ৯টি কাজ প্রতিদিন করা উচিত
০১. ব্যায়াম অবশ্যই আপনাকে স্মার্ট হতে সাহায্য করবে।
০২. খবরের কাগজ পড়া এমন একটি কাজ যা আপনাকে অবশ্যই প্রতিদিন স্মার্ট হতে সক্ষম করবে।
০৩. যদি আপনি স্মার্ট হতে চান, তাহলে প্রতিদিন আপনার চেয়ে স্মার্ট ব্যক্তিদের সাথে যোগাযোগ, চলাফেরা করুন।
০৪. সঠিক খাবার খান এবং অস্বাস্থ্যকর খাবারের আসক্তি এড়ান।
০৫. প্রতিদিন কমপক্ষে ৫ টি নতুন শব্দ শিখুন।
০৬. সোশ্যাল মিডিয়া এমন একটি জিনিস যা যেকোন মূল্যে এড়ানো উচিত (বিশেষ করে ইনস্টাগ্রাম)
০৭. যখনই সুযোগ পাবেন ভ্রমণ করুন।
০৮. কম টিভি দেখুন, টিভি বেশি দেখা এমন এক ব্যাপার যা আপনার সৃজনশীলতাকে মেরে ফেলে।
০৯. কেউ একবার বলেছিল যে যদি কোনো কিছু আপনাকে চ্যালেঞ্জ না জানায় তবে তা আপনাকে পরিবির্তন করতে পারে না। তাই নিজে ভয় পান এমন কাজ করুন, নিজেকে চ্যালেঞ্জ করুন।
অন্যদের কাছে আকর্ষণীয় ব্যক্তি হওয়ার সহজ উপায়
০১. নিজেকে পরিবর্তন করে উজ্জ্বল ব্যক্তিত্ব দিন।
যে বিশেষ ক্ষমতায় কোন বিশেষ একজন্য অন্যকে প্রভাবিত করতে পারেন ঠিক সেই ক্ষমতাকেই আমরা সংক্ষেপে ব্যক্তিত্ব বলে থাকি”–রয় শেরউড, থিংস উই সুড নো অ্যাবাউট মাইন্ড’।
০২. সুন্দরভাবে কথা বলা যে কাউকেই মুগ্ধ করে। সঠিক উচ্চারণে সুন্দর বাচনভঙ্গিতে কথা বলুন।
০৩. নিজেকে মার্জিত ও রুচিশীল আচরণের একজন মানুষ হিসাবে গড়ে তুলুন, তাহলে অন্যর কাছে আকর্ষণীয় ব্যক্তি হতে পারবেন।
০৪. হাসি 🙂
ইহা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ একটা হাসি, যার মাধ্যমে সহজেই আপনি অন্যদের কাছে সহজগম্য, ফ্রেন্ডলি হয়ে উঠতে পারেন, ফলে অন্যরা আপনার প্রতি সহজেই আকৃষ্ট হবে।
যখন আপনি হাসি দিবেন, অধিকাংশ ব্যক্তি আপনার হাসির সাথে তারাও হাসবে।
০৫. বডী ল্যাঙ্গুয়েজ ব্যবহার
দেহের প্রতিটি নড়াচড়া, মুখের ভাবে আপনার মনের কথাটি এবং আপনি ওই ব্যক্তির উপর আগ্রহী তা ফুটিয়ে তুলতে পারেন সহজেই।
০৬. আই কন্টাক্ট
ভালো আই কন্টাক্ট (চোখের দিকে তাকিয়ে কথা বলা ক্ষমতা) আপনার সামনের ব্যাক্তি, যার সাথে কথা বলছেন তার সাথে যোগাযোগ করতে বিশেষ ভাবে সাহায্য করে, অন্যের মনোযোগ আকর্ষণে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে।
০৭. শালীনতা বজায় রাখুন, নেতিবাচক ধারণা ত্যাগ করুণ। ভদ্রতা সূচক অভ্যাস গড়ে তুলুন নিখুঁত ভাবে।
০৮. যাকে আকৃষ্ট করতে চান তাকে বা তাদেরকে সমাদর করুন।
০৯. প্রশংসা করুন, যদি প্রশংসা করার কিছু নাও থাকে তবুও করুন।
১০. নিজেদের মাঝে বোঝাপড়া তৈরী করুন।
১১. আগে অন্যকে বলতে দিন, বেশি বেশি তাদের সমন্ধে প্রশ্ন করুন।
ডেল কার্নেগী তাঁর “হাউটু উইন ফ্রেন্ডস এ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল” বইয়ে লিখেছেন, কারও সাথে কথা বলার সময়ে অবশ্যই ৭৫% সময় আপনাকে শুনতে হবে, এবং মাত্র ২৫% সময় নিজে বলতে হবে।
আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। ❤️
জীবনে সফল হওয়ার পেছনে ৪টি গুরুত্বপূর্ণ মন্ত্র
আজকে আমরা ৪ টি Rules নিয়ে আলোচনা করব যেগুলি আপনার জীবনে সফল হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই চারটি বিষয় আমার কাছে সত্যিই অসাধারণ লেগেছে, আপনি পড়ে অবশ্যই দেখতে পারেন আসলেই পদ্ধতি গুলো আমাদের জীবনের সাথে ভীষণ ভাবে সম্পর্কিত ।
চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই চারটি Rules আমাদের সফল হতে সাহায্য করবে।
০১. Follow Purpose not Idea
আপনি আপনার আশেপাশে লক্ষ্য করে দেখুন, গাড়ি, বাড়ি, টিভি, ফ্যান মোবাইল কতো কিছু। আপনি কি বলতে পারবেন এগুলো কেনো তৈরি করা হয়েছে। প্রথমেই কেউ বসে বসে চিন্তা বা আইডিয়া করেনি যে এগুলো আমাদের তৈরী করতে হবে।
এগুলো তখনই তৈরি করা হয়েছিল যখন মানুষ তার প্রয়োজনীয়তা অনুভব করে ছিলো। প্রয়োজন অনুভব করার সাথে সাথে মাথায় চিন্তা শুরু হলো কিভাবে সমস্যার সমাধান খোঁজা যায় বা করা যায়। এই চিন্তা শুরু হওয়ার কারণেই কোনো না কোনো ভাবে সমস্যা সমাধানের পথ বেরিয়ে আসে, সেটাকে বলা হয় Idea (আইডিয়া)।
বৃষ্টি না থাকলে মানুষ ছাতা বানানোর আইডিয়া কোনদিনও পেতো না। ক্ষিধে না থাকলে মানুষ খাদ্য সংগ্রহ করার পদ্ধতি পেতো না।
এগুলো বলার কারণ হচ্ছে, শুধু বসে বসে আগে আইডিয়া খোঁজলে চলবে না। কি করা যায়, কি করবো, এটা করলে ভালো হতো, সেটা করলে ভালে হতো, এইসব বলে শুধু সময়ের অপচয় হবে, কোন কাজ হবে না।
এখন থেকে আগে উদ্দেশ্য টা ফলো করুন দেখবেন আইডিয়া তৈরী হয়ে যাবে। তাই, আপনার কাল্পনিক ধারণা না, আপনার উদ্দেশ্যকে অনুসরণ করুন।
০২. Good Work Doesn’t need support
আমরা প্রতিদিন অনেক সিদ্ধান্ত নেই। আমাদের অনেক কিছু করতে মন চাই বা ভালো লাগে কিন্তুু আমরা করতে পারি না। কেন পারি না জানেন? আমরা আরেক জনের উপর নির্ভর করে বসে থাকি। আমি বলছি না যে নির্ভর করা যাবে না, পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা আছে কিন্তুু সেটা সব সময় না।
সব সময় যদি সিদ্ধান্ত নিতে কারো না কারো মতামতের উপর নির্ভর করতে হয় তাহলে এটা আপনার ভিতরে একটি জায়গা তৈরী করে নিবে, আপনার মধ্যে একটি ভয়ের জন্ম দিবে। আপনি সিদ্ধান্ত নিতে সারাজীবই ভয় পাবেন।
এমন হাজারো ছেলে পাবেন যারা জীবনে নতুন কিছু একটা করার সিদ্ধান্ত নিলে তার মা বাবা সেটাতে বাধা দেয়, ছেলেটা জানে এটা করলে তার ও তার পরিবারের সবার জন্য উপকার তবুও সাপোর্ট না পাওয়ার জন্য সে কাজ টা করতে পারে না।
আচ্ছা ভাবুন তো জীবনে অনেক কাজ করেছেন যেগুলো আপনার জন্য খারাপ, সেগুলো করার সময় কি আপনি পরিবারের সাপোর্ট চেয়েছিলেন? তাহলে ভালো একটি কাজের ক্ষেত্রে কেন? তাই মনে রাখুন, ভালো কাজের জন্য কারো সাহায্য প্রয়োজন হয় না।
০৩. Become happy When you fail
সফলতা আর ব্যর্থতা নিয়েই জীবন। আপনি এমন একটি মানুষ দেখাতে পারবেন না যার জীবনে এই দুইটাই ঘটে নি।
এমন হাজারো গল্প আছে যেখানে শুন্য থেকে মানুষ কোটিপতি হয়েছেন। তবুও আমরা আশাহত হয়ে পরি, একবার ব্যর্থ হলে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলি।
ব্যর্থ হলেই আমরা বুঝতে পারি আমাদের চেষ্টায় কোথাও না কোথাও কমতি আাছে, শুধু সেটুকু ইম্প্রুভ করতে পারলেই আমরা সফল হতে পারি, কিন্তু আমরা সেটা না করে আশা হারিয়ে মন খারাপ করে বসে থাকি। আশাহত হয়ে কাজ করা বন্ধ করে দেই। এমন করলে আপনি জীবনেও সফল হতে পারবেন না।
তাই বলছি, যখন ব্যর্থতা দেখবেন, হতাশ না হয়ে খুশি হোন। এটি আপনার মন ও কাজ দুটির জন্যই ভালো হবে। 🙂
০৪. Start With Small Steps
মানুষ কখনোই এক লাফে গাছের মাথায় উঠতে পারে না। এটা আমাদের সবারই জানা, তবুও আমরা সেটাই করতে গিয়ে জীবনে সফলতা পায় না। এমন শত শত মানুষ পাবেন যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে বেকার বসে আছে, শুধু গ্রাজুয়েশন করা মানুষ নয় আরো বিভিন্ন ধাপে শিক্ষত ছেলে মেয়েদের একই অবস্থা।
এদের বেশির ভাগ মানুষের চিন্তা ভাবনা এতো পড়াশোনা করেছি এখন এতো কম বেতনের চাকরি করলে লোকে কি বলবে, মান সম্মান চলে যাবে। এমন ভাবনা চিন্তার কারণে তারা বিভিন্ন কাজের সুযোগ হাতছাড়া করে এবং নিজেকে অলস ও বেকার করে রাখে।
আমাদের একটি কথা সব সময় মাথায় রাখা উচিত, অভিজ্ঞতা ছাড়া আজকাল কোনো বড় প্রতিষ্ঠানে নিয়োগ তো দূরের কথা এপ্লাই করাও যায় না। তবে সরকারি চাকরি প্রত্যাশীদের বিষয় একটু আলাদা। যাইহোক, নিজেকে অভিজ্ঞ রাখতে ফিউচার এ আপনার স্বপ্নের চাকরিটি পেতে হাত গুটিয়ে বসে না থেকে এখনি কাজে নেমে পড়ুন আপনার পছন্দের ফিল্ডে।
শুধু চাকরির ক্ষেত্রে না ব্যবসার ক্ষেত্রে ও আপনাকে এই রুলটা মানতে হবে সেটা হলো, ছোট একটি পদক্ষেপের মাধ্যমে আপনার কাজটি আগে শুরু করুন।
ধন্যবাদ।
জীবন উন্নয়নের ৮টি সেরা টিপস
আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। ত চলুন আজকে আমারা জেনে নিই, জীবন উন্নয়নের ৮টি সহজ উপায় সম্পর্কেঃ
০১. ধর্ম আর রাজনীতি নিয়ে কখনোই কারো সাথে বাড়াবাড়ি করবেন না।এই দুটো বিষয় খুবি সংবেদনশীল। জীবনে সুখী থাকতে আর ঝামেলা মুক্ত থাকতে এই দুটো বিষয় নিয়ে বাড়াবাড়ি করা থেকে দূরে থাকুন।বন্ধুদের সাথে বা ডিনার টেবিলে বা বড় জন দের সাথেও এই দুটো বিষয় নিয়ে বাড়াবাড়ি এড়িয়ে চলুন।
০২. Social media যত পারেন কম ব্যবহার করুন। কারণ facebook, messenger, Instagram এইসব আমাদের জীবন আর চিন্তাভাবনা কে অধিকাংশ সময় নিয়ন্ত্রণ করে থাকে। তাই, নিজেকে এইসবের দাস বানানো থেকে বিরত রাখুন।
০৩. জীবনে অভিজ্ঞতা সঞ্চয় করুন। কুনো ব্যঙ এর মতো একটি ডোবাতে সারাজীবন কাটিয়ে দিবেন না। জীবনে নতুন নতুন স্মৃতি জমা করুন। সাহায্য করুন তাদের যাদের প্রকৃত অর্থে সাহায্য প্রয়োজন। পারলে বিশ্বকে দেখুন। বেশী বেশী ভ্রমণ করুন।
০৪. আশেপাশের মানুষ কি ভাবছে এই ভেবে জীবন কাটিয়ে দিলে জীবনের কিছুই উপভোগ করতে পারবেন না। তাই আশেপাশের মানুষ কি ভাবে তা নিয়ে মাথা ঘামানো বন্ধ করুন।
০৫. আপনি জীবনে প্রকৃত অর্থে কি চান তা খুজে বের করার দায়িত্ব একান্ত আপনার। যখন তা খুজে পাবেন তার অনুসন্ধান শুরু করুন অবশ্যই আপনি তা খুজে পাবেন।
০৬. যা হারিয়েছেন তার উপর অনুতপ্ত না হয়ে সামনের ৪০-৫০ বছরে যা অর্জন করবেন তার কথা ভাবুন। যা হারিয়েছেন তার শতগুণ আপনি অবশ্যই পাবেন।
০৭. বেশী বেশী বই পড়ুন। বইয়েতে এমন কিছুর সন্ধান পাবেন যা আপনাকে জীবনের অনেক পর্যায়ে বিভিন্ন অভিজ্ঞতা লাভে সহায়তা করবে। নিজের মানসিকতা আর চিন্তাভাবনা কে পরিপক্ক করতে বই পড়ার বিকল্প নেই।
০৮. জীবনে স্বপ্ন নয় স্মৃতি নিয়ে বেচে থাকতে শিখুন।পৃথিবীর বিচিত্রতা উপভোগ করুন।
৬টি কৌশল যা আমাদের সারাজীবন কাজে আসবে
০১। সব সময় শিখতে থাকেন। যারে বলে কন্টিনিউয়াস লার্নিং। ইনফরমেশন দরকার কারণ অনিশ্চয়তাময় বাস্তবতা আমাদের। যত আপনি নতুন এবং বিভিন্ন কিছু শিখতে থাকবেন তত ভালো সিদ্ধান্ত জীবনে নেবার সুযোগ তৈরি হবে। যদিও বেশি ইনফরমেশন পাওয়া মানেই বেটার ডিসিশন নিতে পারা এমন না, কারণ এখানে বিবেচনাবোধ তথা বুদ্ধির প্রয়োগের বিষয়টিও রয়ে যায়।
০২। ভালো ও জ্ঞানী ব্যক্তিদের সংস্পর্শে থাকুন। এটি লং রানে হিউজ একটা এডভান্টেজ দিবে।
০৩। কৃতজ্ঞতাবোধ প্র্যাক্টিস করুন।
০৪। কর্মযোগী হোন। অর্থাৎ জ্ঞান আহরনের সাথে সাথে তার প্রয়োগ তথা কাজরে সমান গুরুত্ব দেন।
০৫। আশা কম রাখুন। তাতে হতাশা কম হবে ও নতুন কিছু করার মনোবল থাকবে।
০৬। নিজের দুর্বলতা সম্পর্কে সচেতন সচেতন থাকুন।
এই ছয় জিনিস আয়ত্ত করে নিতে পারলে তা আপনার সারাজীবন কাজে আসবে।
ব্যক্তিত্ব বৃদ্ধির করার সেরা ১০টি কৌশল
০১. ভালো শ্রোতা হোন
শুনোন বেশি, বলুন কম। যখন অনেক কথা শুনোর পর মূল বিষয়ের উপর অল্প বাক্যে মূল বিষয়টি বলবেন, তখন আপনার ব্যক্তিত্বের প্রকাশ পাবে। এজন্য সব সময় কথা শোনার উপর জোর দিন। যেকোন নতুন পরিবেশে ভাল মানের শ্রোতা হতে পারলে আপনার প্রতি ইতিবাচক মনোভাব সৃষ্টি হবে। ব্যকিত্ব বাড়ানোর জন্য লিসেনিং স্কিল জানতে হবে।
০২. কথা বলার কৌশল জানুন
কথা বলাটা অনেক ক্ষেত্র একটা আর্ট হিসেবে ধরা হয়। আমরা সবাই কথা বলতে জানি, কিন্তু ব্যক্তিত্ব ধরে রাখার জন্য কথা বলার কৌশল জানা খুব জরুরি। এই জন্য খুব হাঁসি মুখে মিষ্টি সুরে কথা বলার চেষ্টা করুন। কথা বার্তায় মার্ধুযতা থাকলে যে কোনো পরিবেশে মর্যাদা নিয়ে চলতে আপনাকে কষ্ট পোহাতে হবে না।
০৩. সবাইকে সম্মান দিয়ে কথা বলুন
সম্মান অর্জন করতে হলে সম্মান করা শিখতে হয়। ব্যক্তিত্ব বৃদ্ধির কৌশল হিসেবে প্রত্যেক মানুষকে সম্মান করতে হবে। যারা অন্যকে সম্মান করে কথা বলে, যে কারও ভাল কাজে প্রশংসা করে তাদেরকে লোকজন সম্মানের সহিত মনে রাখে । সম্মান বৃদ্ধির উপায় হলো যেকোন পরিবেশে সবাইকে সম্মান দিয়ে কথা বলুন।
০৪. সবার সাথে হাসিমুখে কথা বলুন
হাসি আপনার ইগোকে নিয়ন্ত্রণ করে। আপনার কথা বলার সৌন্দর্য বৃদ্ধি করে । শ্রোতার মনোযোগ ধরে রাখার জন্য মিষ্টি হেসে কথা বলুন। মুখে সবসময় হাসি থাকলে লোকজন আপনাকে ইতিবাচক মানুষ হিসেবে বিবেচনা করবে। এভাবে আপনি যে কারো মন খুব সহজেই আকৃষ্ট করতে পারবেন। আপনার কথাগুলো মন্ত্রমুগদ্ধ হয়ে শুনতে থাকবে যদি সঠিক সময়ে মিষ্টি হেসে কথা বলতে পারেন।
০৫. বুঝেশুনে কথা বলুন
অযথা কথা বলতে থাকলে আপনার ব্যক্তিত্ব হ্রাস পাবে। নিজের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে কথা বলতে যাবেন না। ব্যক্তিত্ব পরিমাপের উপায় হিসেবে লোকজন আপনার অযথা কথা বার্তা থেকে ধারণা লাভ করে নিবে। তাই জানার পরিধির বাইরে গিয়ে কথা বলতে যাবেন না। বুঝেশুনে কথা বললে আপনার ব্যক্তিত্ব ফুঠে উঠবে।
০৬. জানার পরিধি বৃদ্ধি করুন
নতুন নতুন বিষয়ে জানার পরিধি বাড়াতে থাকুন। জানার পরিধি বাড়াতে থাকলে নিজের ভিতরে অনেক বিষয়ে সচেতনতা, দক্ষতা বৃদ্ধি পাবে। জ্ঞানী লোককে সবাই সমাদর করে। জানার পরিধি বেশি থাকলে অন্যলোকজন বিভিন্ন বিষয়ে আপনার কাছ থেকে জানার সুযোগ পাবে। জ্ঞান অর্জন সংক্রান্ত বিষয়ে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা☺ বলেছেন,
জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চীন দেশে যাও
০৭. ইতিবাচক মানুষের সাথে চলুন
ব্যক্তিত্ব গঠনের উপায় হিসেবে সব সময়েই ইতিবাচক মানুষের সাথে চলুন। নেতিবাচক মানুষকে লোকজন পছন্দ করে না। গীবত, পরনিন্দা, অন্যের দোষত্রুটি নিয়ে সমালোচনা করা এগুলো থেকে বিরত থাকুন। ইতিবাচক মানুষের সাথে চলাফেরা করলে নিজের ভিতরে ইতিবাচক মনোভাব সৃষ্টি হবে। ব্যক্তিত্ব ধরে রাখার উপায় হিসেবে ইতিবাচক মানুষের সাথে চলাফেরা খুব গুরুত্বপূর্ণ।
০৮. যেকোন কাজে নেতৃত্ব দেয়ার চেষ্টা করুন
নেতৃত্ব দানকারী ব্যক্তিকে সবাই মনে রাখে। যেকোন অন্যায়ের বিরুদ্ধে আপনি নেতিৃত্বের ভূমিকায় থাকলে খুব সহজেই সবার মাঝে পরিচিত হয়ে যাবেন। সমাজের যেকোন কাজে সবসময় নেতৃত্ব দেয়ার চেষ্টা করুন।
সবার বিপদে এগিয়ে যাওয়া, পাড়া-মহল্লার সকলের সাথে যোগাযোগ করা, যেকোন অনুষ্ঠানে দায়িত্ববান হয়ে কাজ করা, ইতিবাচক চিন্তা ভাবনা রাখা, সততার সাথে কাজ সম্পাদন করা, আন্তরিকতা নিয়ে এগিয়ে যাওয়া, বিশ্বাস অর্জন করা, সৃজনশীলতা বাড়ানো ইত্যাদি কাজের মাধ্যেমে নেতৃত্বের বিকাশ ঘটবে। জনপ্রিয় হওয়ার উপায় হিসেবে নেতৃত্ব অনেক বড় ভূমিকা পালন করে।
০৯. প্রতিজ্ঞাগুলো সময়মত পূরণ করুন
অন্যের সাথে যেকোন বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলে অবশ্যই সেটি সময়ত পূরণ করুন। ব্যক্তিত্ব বৃদ্ধির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো টাইম ম্যানেজমেন্ট। প্রতিজ্ঞাগুলো আদায় করতে আপনি যদি গড়িমসি করেন তাহলে লোকজন আপনাকে নেগেটিভ চোঁখে দেখবে। কথা ভঙ্গ কারী লোকজনকে কেউ পছন্দ করে না সেজন্য কখনই প্রতিজ্ঞাগুলোকে আলসেমি করে ভূলে যাবেন না।
১০. পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন
স্মার্ট পোশাক আপনার মনকে সবসময় সতেজ রাখে। পরিষ্কার পরিচ্ছন্ন লোককে সবাই পছন্দ করে। ব্যক্তিত্ব বৃদ্ধির কৌশল হল নিয়মিত গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান, হাত ও পায়ের নখগুলো ছোট করে রাখা এবং চুলগুলোকে পরিষ্কার রাখুন।
কর্মক্ষেত্রে সফলতার ১০টি মূলমন্ত্র
কোনো পেশায় সাফল্য এমনি এমনি ধরা দেয় না। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করে যেতে হয়। তবে সুনির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনা ছাড়া বেশি দূর যাওয়াটা কঠিন।
সাফল্য অর্জনের জন্য অনুসরণ করতে পারেন এমন ১০টি পরামর্শ নিচে দেওয়া হলোঃ
০১. অভিজ্ঞতার ভিত্তিতে অগ্রসর হন
নিজেকে আজীবন ছাত্র ভাবতে হবে। জীবনের নানা অভিজ্ঞতা থেকে যা কিছু শিখবেন, তার সবই কোনো না কোনোভাবে আপনার সাফল্যের নেপথ্যে রসদ জোগাবে। অর্জিত অভিজ্ঞতাগুলো চারপাশের পৃথিবী সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গিকে প্রসারিত ও সমৃদ্ধ করবে। পাশাপাশি অন্যদের কাছে আপনাকে আরও বেশি গ্রহণযোগ্য ও আকর্ষণীয় করে তুলবে। তাই নিজের পেশা জীবনকে মনে করতে হবে ধারাবাহিক অভিজ্ঞতার সমষ্টি।
০২. অপছন্দের চাকরি করবেন না
পড়াশোনা শেষ করেই অনেকে যেনতেন একটা চাকরিতে ঢুকে পড়েন। ‘পছন্দের চাকরিটা পরেও খুঁজতে পারব, আপাতত একটা কিছু শুরু করি’ এমন ভাবনার ফলে সাময়িক কিছু রোজগার হলেও পরে অনেক মাশুল গুনতে হয়। কারণ, যে কাজের প্রতি আপনার আন্তরিকতার ঘাটতি রয়েছে, সেই পেশায় আপনি সর্বোচ্চ সাফল্য আশা করতে পারেন না। আর কেবল টাকা আয়ের জন্য কাজ করে, এমন কর্মীরা সৃষ্টিশীল কোনো প্রতিষ্ঠানের কাছে কাঙ্ক্ষিত নয়। তাই সাময়িক প্রয়োজনে হলেও অপছন্দের চাকরিতে না যাওয়াই ভালো। তবে বিশেষ প্রয়োজনে করতে পারেন, তবে পছন্দের চাকরির হাল ছেড়ে নয়।
০৩. দ্রুত নিজেকে প্রমাণ করুন
কোনো প্রতিষ্ঠানে যোগ দেওয়ার পর যত দ্রুত নিজের যোগ্যতা ও দক্ষতার প্রমাণ দিতে পারবেন, আপনার সার্বিক পেশাজীবন তত গতিময় ও সমৃদ্ধ হবে। ধীরে-সুস্থে এগোনো যাবে, এমন ভাবলে ভুল করবেন। বরং প্রতিষ্ঠানের কাছে নিজের গুরুত্ব শিগগির তুলে ধরুন। এতে আপনার বেতনের অঙ্ক ও পদমর্যাদার উন্নতি হবে এবং আরও বড় পরিসরের দায়িত্ব আপনাকে দেওয়া হবে। তাই আর দেরি নয়, এখনই শুরু করে দিন।
০৪. ঝুঁকি নিয়ে কাজ করুন
ঝুঁকি নেওয়াটা সব সময় ঝুঁকিপূর্ণ না-ও হতে পারে। অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তবে গতকাল যা করেছি, আজ ও আগামীকাল যদি সেই একই কাজ করে যেতে থাকি, আমরা এগোতে পারব না। ঝুঁকি নেওয়ার মাধ্যমে আপনি নিজেকে একটা অবস্থানে নিয়ে যেতে পারবেন, যেখানে সাফল্য ও ব্যর্থতা-দুটোই থাকতে পারে। উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে এ ধরনের ঝুঁকিই হতে পারে আপনার বড় সাফল্যের সিঁড়ি।
০৫. মানুষের সান্নিধ্যে আরও বেশি সময়
মোবাইল বা ল্যাপটপে মুখ গুঁজে থাকেন যতক্ষণ, তার চেয়ে বেশি সময় কাটান অন্যদের সঙ্গে কথাবার্তা ও আলাপচারিতায়। সবকিছু অনলাইনে হয় না। স্মার্টফোন ও ট্যাবের মতো যন্ত্রগুলো আপনাকে বাইরের দুনিয়ার সঙ্গে যুক্ত করে ঠিকই, কিন্তু মুখোমুখি আলোচনার সময়-সুযোগ কেড়ে নেয়। মনে রাখতে হবে, চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো আপনাকে খুঁজছে, প্রযুক্তিকে নয়। এ যুগে প্রযুক্তিতে দক্ষ লোকজনের চেয়ে মুখোমুখি যোগাযোগে দক্ষ মানুষের চাহিদা মোটেও কম নয়।
০৬. নিজের কাজের মূল্যায়ন করুন
চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো আপনাকে নিয়োগ দেওয়ার আগে ভেবে দেখবে, আপনার কাছ থেকে কী কী পাওয়া যেতে পারে। প্রতিষ্ঠানগুলো ব্যবসানির্ভর। আপনি তাদের সঙ্গে যুক্ত হয়ে সার্বিক আয় কতটা বাড়াতে পারবেন এবং ব্যয় কতটা কমাতে পারবেন-সেগুলো খতিয়ে দেখার জন্য আপনার যোগ্যতা ও অভিজ্ঞতার মূল্যায়ন করা হবে। কাজেই নিজেই নিজেকে সেভাবে যাচাই করে দেখুন, আসলেই আপনি পদোন্নতি পাওয়ার যোগ্য কি না।
০৭. আগামীর প্রয়োজনে আত্মত্যাগ
ভবিষ্যতে নিজেকে ভালো অবস্থানে দেখতে চাইলে আপনাকে এখন কঠোর পরিশ্রম করতে হবে। কাজটা পছন্দের হলে তাতে বেশি সময় দিতে ক্ষতি কী। পেশা জীবনের শুরুতে যত পরিশ্রম করবেন, পরবর্তী জীবনে তার সুফল তত বেশি পাবেন। আর তখন সাফল্যের চূড়ায় পৌঁছানোর পর ধন্যবাদটা আপনি নিজেকেই দিতে পারবেন, অন্য কাউকে নয়।
০৮. ব্যক্তিগত ওয়েবসাইট বা ব্লগ তৈরি করুন
নিজের যাবতীয় অর্জন ও অভিজ্ঞতার তথ্য এক জায়গায় রাখতে হবে। নিজের পূর্ণ নাম যুক্ত করে ব্যক্তিগত ওয়েবসাইট বা ব্লগ সাইট তৈরি করতে হবে। এতে করে আপনি নিজের কাজকর্ম সম্পর্কে খুব সহজে অন্যদের জানাতে পারবেন। এভাবে নতুন নতুন কাজ ও উদ্যোগের সুযোগ অবারিত হয়। নিজের অর্জন ও অভিজ্ঞতা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ওয়েবসাইটটি হালনাগাদ করতে হবে। ফেসবুক, লিংকডইনসহ সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমগুলোতেও নিজের প্রোফাইল হালনাগাদ রাখা উচিত।
০৯. বেশি বেশি ঘুরে বেড়ান
অন্যদের সংস্কৃতি, ভাষা ও কাজের ধরন সম্পর্কে জানতে হলে বেশি বেশি ঘোরার বিকল্প নেই। এখন আমরা একটি বৈশ্বিক বাজারব্যবস্থার মধ্যে কাজ করি। প্রতিষ্ঠানগুলো এখন সেরা কর্মীটিকে খুঁজে বের করে নিয়োগ দিতে চায়। সে যোগ্য হলে অঞ্চল নির্বিশেষে মূল্যায়ন পাবে। যত বেশি ভ্রমণ করবেন, বিশ্ব সম্পর্কে তত বেশি বাস্তব অভিজ্ঞতার অধিকারী হবেন। একাধিক বিদেশি ভাষা জানলে প্রতিষ্ঠানগুলোর কাছে আপনার চাহিদা অনেক গুণ বেড়ে যাবে।
১০. সঠিক নেতা বাছাই করুন
পেশা জীবনে একজন যোগ্য ও দক্ষ ঊর্ধ্বতন ব্যক্তির অধীনে কাজ করা ভালো। সঠিক ব্যক্তিটিকে বাছাই করুন, যিনি আপনাকে সমর্থন, উৎসাহ ও সময় দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। তাঁকে অবশ্যই আপনার পেশাসংশ্লিষ্ট হতে হবে। আপনি তাঁর অবস্থানে পৌঁছানোর স্বপ্ন দেখবেন এবং তাঁর পরামর্শ ও দিকনির্দেশনা আপনার কাজে লাগবে। নিজের দৃষ্টিভঙ্গি ও ভাবনাগুলো তাঁর সঙ্গে বিনিময় করতে হবে। তবে সব ক্ষেত্রে যে আপনাদের মতের মিল হবে, তা নয়।