আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ/ নমস্কার। আশাকরি সবাই আল্লাহর অশেষ রহমতে/ ঈশ্বরের অশেষ কৃপায় নিশ্চয় ভালো আছেন। আমরা কিছু ভাই বন্ধু একসাথে মিলিত হয়ে 'Saving Humanity Social Work Organisation' নামক সামাজিক সংগঠনটি তৈরী করেছিলাম যেটি বর্তমানে একটি স্বীকৃতিপ্রাপ্ত সংস্থা। এই সংগঠনের মূল উদ্দেশ্য হলো আমরা সবাই সমাজের গরীব-দুঃস্থ, আর্ত-নিপীড়িত, শোষিত-বঞ্চিত শ্রেণীর মানুষদের বিপদে পাশে দাঁড়াতে পারি এবং তাহাদের জীবনধারণের মান উন্নয়নে যথাসম্ভব সাহায্য ও সহযোগিতা করতে পারি। আশাকরি আপনারা সময়ে সময়ে আমাদের ডাকে সাড়া দিবেন। ধন্যবাদ