একজন শিক্ষার্থী একটি নির্দিষ্ট বিষয়ে পারদর্শী, তবে তাকে যদি সেদিকে না রাখা যায় তাহলে দেশে যে পরিমাণ দক্ষ জনশক্তি তৈরি হবার কথা স্বাভাবিকভাবেই তা হবে না। কারন জোর করে কোনো কিছু করা সম্ভব না। হয়ত সে পারবে কিন্তু সে জিনিসটা আনন্দের সাথে করতে পারবে না, ভালবাসার সাথে করতে পারবে না। আর আমরা জানি পড়ালেখাটা হচ্ছে আনন্দের জায়গা, ভালবাসার জায়গা। তাই আমার মতে যার যার মাইন্ডসেট তার নিজেরি তৈরি করে নেয়া উচিত।