সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী কর্মীরা এখন থেকে ৬ মাসের বেশি সময় দেশে থাকলেও ভিসা বাতিল হবে না৷ ছুটিতে গিয়ে ৬ মাসের বেশি সময় দেশে থেকে আবারও আমিরাতে প্রবেশ করতে পারবেন রেসিডেন্সি ভিসা বা আকামাধারী প্রবাসীরা। চলতি বছরের ২৯ জানুয়ারি থেকে এই নতুন আইন কার্যকর হয়েছে। এর আগে, নিয়ম অনুযায়ী ৬ মাসের বেশি সময় দেশে থাকলে রেসিডেন্সি ভিসা বাতিল হয়ে যেত৷ শুধু গোল্ডেন ভিসা ও ব্যবসায়িক ভিসার ক্ষেত্রে ৬ মাসের বেশি বাইরে থাকার সুযোগ ছিল৷ভিসার মেয়াদ থাকলে দেশে ৬ মাসের বেশি সময় থাকার সঠিক কারণ জানিয়ে ফেডারেল অথরেটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড পর্টস সিকিউরিটিতে (আইসিপি) তে আবেদন করে অনুমতি নিতে হবে৷অনুমতি পেতে ৪-৫ দিন সময় লাগবে৷ আবেদনের সময় অবশ্যই স্পন্সরের অনুমতিপত্র সঙ্গে যুক্ত করতে হবে৷