About Me
About Me
আমার নাম " মো: নাজমূস সাকিব খান। পেশা হিসেবে দুবাই ভিসা কোম্পানির মারকেটিং মেনেজার পদে নিয়োজিত আছি।এর পাশাপাশি ফ্রিলান্সার হিসেবে গত ৪ বছর ধরে ক্রিপ্টো মারকেট এ কাজ করছি।আমার পরিচয় আমি একজন বাংলাদেশি। আমি বাংলাদেশের সুন্দরবন এলাকার নিবাসী। আমার জেলার নাম " সাতক্ষীরা " বিভাগ "খুলনা "। আমি ছোট বেলা থেকে কম্পিউটার, ফোন, গেমস এর প্রতি আসক্ত ছিলাম। সারাদেশ যখন করোনা মহামারী এর জন্য ঘরে বসে সময় কাটায় তখন মাথায় আসে এই সময় কে কাজে লাগিয়ে কিছু একটা করতে হবে। যেমন ভাবা তেমন কাজ।তখন মাথায় একটা চিন্তা ঘুরপাক খেতে লাগলো সবাই বলে অনলাইন থেকে ইনকাম করা যায় তাহলে আমিও করবো।তখন ক্রিপ্টো মারকেট নিয়ে আমার কোনো ধারণা ছিলো না।ফ্রিল্যান্সিং করবো বলে ঠিক করে ছিলাম কিন্তু কম্পিউটার কেনার টাকা ছিলো না।তাই ভাবলাম ফোন দিয়ে ইনকাম করা যায় এমন কিছু করতে হবে। এক বছর অনেক চেষ্টা করে তেমন কিছু ইনকাম করতে পারি নি।তারপর একদিন You Tube চ্যানেল এ ক্রিপ্টো মারকেট নিয়ে ভিডিও দেখলাম এটা আমার কাছে ভালো লাগছে দেখে কিছু দিন আরও ভিডিও দেখলাম এবং কাজে লেগে গেলাম। ২ বছর ধরে চেষ্টার ফলে পুরো কাজ শিখে গেলাম দেরি হওয়ার কারণ ছিলো একটাই ওই সময়ে ক্রিপ্টো নিয়ে কাজ মানুষ খুবই কম করে তাই কাজে ভুল গেলে দেখানোর মানুষ ছিলো না।
আল্লাহর রহমতে অনলাইন থেকে ভালো ইনকাম করেছি। এই সময়ে নিজের একটা You Tube চ্যানেল খুলে ছিলাম কাজের পাশাপাশি ভিডিও বানাতাম অবশেষে নিজের একটা ভালো পরিচিত গড়তে পেরেছিলাম। এই ৪ বছর এ ভালো খারাপ সব সময় পার করেছি। এখন দুবাই অফিসে চাকরির কারণে তেমন একটা সময় দিতে পারি না তবে ইচ্ছে আবারও একদিন এই ক্রিপ্টো মারকেট এ আগের মতোন সময় দিতে পারবো। এখন যতোটা পারি মানুষকে ফ্রী তে কাজ শেখানোর জন্য চেষ্টা করছি।যাতে বেকার বসে না থেকে কিছু করে দেখাক।
আমার সাথে যোগাযোগ করতে চাইলে (ফেসবুক আইডি ) ক্লিক করুন