ঘরোয়া পদ্ধতিতে শুটকি করার প্রসেস দেখলাম এবার পাবনায়, খুব ইন্টারেস্টিং লাগলো বিষয়টা। গাজনার বিল, স্থানীয় পুকুর ও পদ্মার পাড় হতে সংগ্রহিত বিপুল পরিমাণ ছোটো মাছগুলো যখন কাটার ধৈর্য থাকে না, তখন সেগুলোকে শুটকি বানিয়ে ফেলা হয়। গুড়ো চাঁদা, চ্যালা, পুটি, চিংড়ি বা টাকির মতো নানা মাছ রয়েছে এই তালিকায়। ভ্রমণের ফাঁকে ফাঁকে নেয়া ছবির মাধ্যমে এসবই দেখানোর চেষ্টা করলাম আপনাদের।