প্রতিষ্ঠাতা পরিচালকের বাণী

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।

আমি মোঃ রাশেদুল ইসলাম

সদ্য পড়াশোনা শেষ করেছি, আলহামদুলিল্লাহ।

পাবনা কামিল মাদ্রাসা থেকে হাদীসে কামিল(স্নাতকোত্তর) ও

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে (স্নাতকোত্তর) শেষ করেছি।আলহামদুলিল্লাহ।


আমাদের সমাজের রীতি অনুযায়ী দেখা যায় সবাই পড়ালেখা শেষ করে বিসিএস, বা বিভিন্ন সরকারি-বেসরকারি চাকুরির চিন্তা করে।

আমিও এমন চিন্তার বাহিরে ছিলাম না,

তবে সব সময় ভাবতাম আমি কি ভাবে সততা নিয়ে দেশ ও জাতীর সেবা করতে পারি!

সেটা হোক চাকুরী হোক ব্যবসা।


পরে ভেবে দেখেছি হালাল ব্যবসার মধ্যে অনেক রহমত-বরকত রয়েছে যা আমাদের প্রিয় নবী (সাঃ) শিখিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ।


আবার, মহান আল্লাহ তায়া'লা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারম করেছেন।


রাসুল সাঃ এর একটি হাদিস থেকে আমি ব্যবসাতে বেশি উৎসাহ পেয়েছি তা হলো হালাল সৎ ব্যবসায়িদের হাসর হবে নবী,সত্যবাদি ও শহিদদের সাথে। (সুবহানাল্লাহ)


মহান আল্লাহর কাছে রহমত-বরকত, সাহায্য-কল্যাণ ও আপনাদের কাছে দু'আ চাই।


বর্তমান এটি বড় একটি চ্যালেঞ্জ। এব্যাপারে মহান আল্লাহ আমাকে সাহায্য করুন।(আমিন)


আমাদের সেবা সমূহ আগামী পোস্টে সেয়ার করবো (ইন্ শা আল্লাহ)

বি.দ্র.

আর আপনারা আমাদের কাছে কোন ধরনের প্রডাক্ট বা পন্য চান তা কমেন্ট করে বা ইনবক্স করে জানিয়ে সাহায্য করতে পারেন। (জাযাকাল্লাহ)