প্রেম এসেছিল পড়ে দুজন মননশীল পাঠকের মতামতঃ
"প্রেম এসেছিল" দুটো প্রেমের উপন্যাস! প্রেম সাহিত্যের অন্যতম উপকরণ সেটা আজকের জীবন যাপন থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে। দুটো নিটোল উপন্যাস তরতর করে এগিয়ে গেছে। প্রথম উপন্যাস মহুয়া এবং অর্জুন গাছ শুধু প্রেমের গল্প নয় চারপাশে গাছ কেটে ফ্ল্যাট তৈরীর মতো সমস্যা, দুটো মানুষের আশ্রয় হয়ে ওঠার গল্প, আরো অনেক কিছু ঘটনা অর্জুন আর মহুয়ার প্রেমের গল্প খুব সুন্দর করে এঁকেছেন লেখিকা রম্যাণী গোস্বামী। খুব নিটোল একটা লেখা পড়লাম ভালো লাগলো। তারপর দ্বিতীয় উপন্যাস ফুলকি। একটি মেয়ে লড়াই করে বাঁচে। নিজের পরিবারকে টেনে নিয়ে চলে। পাশে পায় মোহর কখনো আদিত্যকে। এরকম মেয়েরা আমাদের চারদিকে আছে। কোথাও ভুল থেকে আবার গল্প বদলে যায়। বেশ লেগেছে এই ছোট্ট উপন্যাস। পাঠকের কাছে জনপ্রিয় হোক, "প্রেম এসেছিল" অনেক শুভকামনা লেখিকার জন্য, আবার নতুন লেখা আসুক - তুসি ভট্টাচার্য
রম্যাণী গোস্বামী এই মুহূর্তের উল্লেখযোগ্য কথাকার। এক নিমেষে পড়ে ফেললাম বইমেলা থেকে কেনা লেখকের সাম্প্রতিক বইটি। মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত দুটি উপন্যাসের সংকলন - প্রেম এসেছিল। প্রথম উপন্যাস মহুয়া ও অর্জুন গাছ।সাবলীল গতিতে কাহিনী এগিয়েছে। বর্তমান নাগরিক জীবনের সঙ্কট, তরুণ প্রজন্মের মানসিক দোলাচল, প্রকৃতি প্রেম, প্রোমোটারদের দৌরাত্ম্য লেখাটিকে তরতর করে এগিয়ে নিয়ে গেছে। কাহিনীর শেষ মনে প্রবল আশা জাগায়। দ্বিতীয় উপন্যাস ফুলকিও মুগ্ধ করেছে। মোহর আর ফুলকির বন্ধুত্ব, তাদের স্ট্রাগলময় জীবনের কথা ভোলার নয়। শুরুর চাইতেও লেখক শেষটা ভালো আঁকেন। তাঁর আরোও লেখা পড়তে চাই - সুনীল গিরি
প্রেম এসেছিল (২ টি প্রেমের উপন্যাস)
প্রকাশক - মিত্র ও ঘোষ
https://www.amazon.in/Asechilo-Written-Ramyani-Goswami-Contemporary/dp/9348223453