রূপনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়
Rupnagar Government Secondary School
আমাদের বিদ্যালয় সম্পর্কে:
আমাদের প্রিয় রূপনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা শহরের রূপনগর এলাকায় অবস্থিত, একটি শিক্ষার প্রতীক। এখানে আমরা গুণগত শিক্ষা গ্রহণের পাশাপাশি সৃজনশীলতা এবং সমালোচনামূলক চিন্তার বিকাশ ঘটাই।
এটি একটি সরকারি প্রতিষ্ঠান। ২০১১ সালে এ প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। এ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষা দেয়া হয়। বর্তমানে বিদ্যালয়টির প্রধান শিক্ষক এর পদে অধিষ্টিত আছেন জনাব রোকসানা গনি।
About our school:
Our beloved Rupnagar Government High School, located in the Rupnagar area of Dhaka, is a symbol of education. Here, we focus on providing quality education while fostering creativity and critical thinking. Established in 2011, this government institution offers education from grade six to grade nine. The current headteacher is Ms. Roksana Goni.
বিদ্যালয়ের অবস্থান
ঢাকা মহানগরীর পল্লবী, মিরপুর এলাকায় অবস্থিত রূপনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়।
Field
School Building
এটি রূপনগর থানাধীন দুয়ারীপাড়া মৌজার রূপনগর টিনসেড এর ১৬নং রোডে ০১ (এক) একর জমির উপর অবস্থিত। প্রশস্ত মাঠ, লিফটসহ ছয়তলা ভবনটি নির্মাণ করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, যার নির্মাণ কাজ শুরু হয় ২০১১ সালে এবং শেষ হয় ২০১৩ সালের ডিসেম্বর মাসে।
কার্যক্রম শুরু:
মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা এর বদলী ভিত্তিক নিয়োগের মাধ্যমে ০১জন প্রধান শিক্ষক ও ১২জন সহকারী শিক্ষক নিয়ে ২৮নভেম্বর ২০১৩খ্রি: তারিখে বিদ্যালয়ের সর্বপ্রথম প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। শুরু হলো নূতন বিদ্যালয়ের পথ চলা।