পরিচিতিঃ মোঃ রেজাউল করিম (রাব্বি), পিতাঃ হাছান আলী, মাতাঃ রাবেয়া বেগম। কুমিল্লা জেলার লালমাই উপজেলায় জন্মগ্রহন করেন। এক ভাই ও এক বোনের মধ্যে তিনিই বড়।
শিক্ষা জীবনঃ ছাত্র জীবনে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীতে মেধা তালিকায় বরাবর দ্বিতীয় স্হানে এবং বেসরকারি বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেন। তিনি ২০১২ সালে লাকসাম ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শেষ করেন। পারিবারিক স্বচ্ছলতার অভাবে তিনি ২০১৩ সালে হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে মাধ্যমিক স্কুল শাখায় ভর্তি হন। পরবর্তীতে ২০১৮ সালে ব্যবসা শাখা থেকে এস এস সি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে উচ্চ মাধ্যমিকের জন্য একই বিদ্যালয় ভর্তি হোন। পারিবারিক স্বচ্ছলতার অভাবে এইখানেই পড়ালেখার ইতি টেনেছেন।
রাজনৈতিক দলঃ বাংলাদেশ আওয়ামী লীগ
রাজনৈতিক অবস্থানঃ ছাত্র অবস্থায় তিনি ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ২০১৪সাল থেকে তিনি বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে যুক্ত হোন। ২০১৬ সাল থেকে তিনি বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত হয়ে জাতীয় নির্বাচন ইউপি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে জড়িত রয়েছেন।