রিকভারি ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়াহ ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। উত্তর রফিকপুর যুবসমাজের সমন্বিত উদ্যোগে এটি প্রতিষ্ঠা করা হয়। কুরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন ও সমাজ গঠন করা, মানবতা, দয়া ছড়িয়ে দেওয়া এবং সামাজিক ন্যায়বিচার আনা রিকভারি ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য।
শিক্ষা
সেবা
আমাদের নিয়মিত কার্যক্রমের কিছু স্থিরচিত্র
ইফতার বিতরণ-2024
রিকভারি ফাউন্ডেশনের নিয়মিত কর্মসূচির মধ্যে একটি হলো ইফতার সামগ্রী বিতরণ। দরিদ্র অভাবী সিয়াম পালনকারীরা যেন রামাদ্বান মাসে নির্বিঘ্নে সিয়াম পালন ও ইবাদত-বন্দেগী করতে পারেন, সে লক্ষ্যেই আমাদের এই আয়োজন।
ফ্রি মেডিকেল ক্যাম্প
ফ্যামিলি কেয়ার মেডিকেলের পক্ষ থেকে রিকভারি ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত আজকের (১৭-১২-২০২৪) ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ।
শীতবস্ত্র বিতরণ-2024
শিক্ষা, সংস্কৃতি ও নানা সামাজিক ও জীবনমুখি বিষয়ের ওপর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা।
প্রাক প্রাথমিক স্তরে বুনিয়াদি শিক্ষা বিস্তারে মকতব প্রতিষ্ঠা।
অসচ্ছল পরিবারের শিশুদের বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে পড়া-লেখা ও অন্যান্য আনুষঙ্গিক খরচ যোগানো।
প্রাকৃতিক দূর্যোগকালে ত্রাণ-সহায়তা প্রদান।
রামাদান মাসে অভাবগ্রস্তদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ।
দুঃস্থদের মধ্যে ঈদ উপলক্ষে ফিতরা, পোশাক ও ঈদ-সামগ্রী বিতরণ।
সচ্ছলদের পক্ষ হতে কুরবানীর আয়োজন করে দুঃস্থদের মধ্যে বিতরণ।
বিধবা ও দুঃস্থদের মধ্যে উপার্জন উপকরণ বিতরণ।
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ।
এতিমদের অভিভাবকের দায়িত্ব গ্রহণপূর্বক শিক্ষাদান।
শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ
স্বনির্ভর
‘স্বনির্ভর’ রিকভারি ফাউন্ডেশনের একটি স্বাবলম্বীকরণ প্রকল্প। বেকার ও অদক্ষ নারী-পুরুষকে দক্ষতা বৃদ্ধির জন্য আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় উপকরণ প্রদান করে আত্মনির্ভরশীল করা এ প্রকল্পের উদ্দেশ্য ।
আমরা মনে করি— শুধু প্রশিক্ষণ, অর্থ ও উপকরণ-সহায়তা প্রদান অনেকের ক্ষেত্রে স্বাবলম্বিতা অর্জনের জন্য যথেষ্ট নয়। এজন্য আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক ও উপকরণ-সহায়তার মাধ্যমে দীনদার সুদক্ষ কর্মজীবী জনগোষ্ঠী তৈরিতে ভূমিকা রাখবো ইন্শাআল্লাহ।