রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর দীর্ঘ ৩১ বছরের ঐতিহ্যবাহী ক্লাব রোটারেক্ট ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের ২০২২-২৩ রোটারি বর্ষের "ইয়ার লঞ্চিং" সভা গত ৬ জুলাই নগরীর চন্দনপুরাস্থ ক্লাবের স্থায়ী কার্যালয় "বাংলালুক কনফারেন্স" হলে ক্লাবের সভাপতি নমিউল হক তোফাইলের সভাপতিত্বে ও সঞ্চালনায় সভাটি সম্পন্ন হয়েছে। সভার শুরুতেই সদ্যবিদায়ী সভাপতি রোটারেক্টর নূরুল হোসাইন নবনিযুক্ত সভাপতি নমিউল হক তোফাইলকে সভাপতির কলার পরিয়ে দায়িত্ব হস্তান্তর করেন এবং ২০২২-২৩ রোটারি বর্ষের অনারারি মেম্বার' হিসেবে বিশিষ্ট লেখক ও সমাজকর্মী নেছার আহমেদ খানকে মেম্বারশিপ প্রধান ও তাঁকে ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। তিনি তার বক্তব্যে সদ্য অভিষিক্ত সভাপতির প্রতি ক্লাবের ঐতিহ্যকে ধারণ করতে গুরুত্বারোপ করেন এবং সামনে এগিয়ে যেতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এতে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউনের সাবেক সভাপতি রোটারিয়ান আফতাব উদ্দিন সিদ্দিকী, বর্তমান সভাপতি রোটারিয়ান ফরহাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক রোটারিয়ান জাহিদুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন রোটারেক্টর এরশাদ উল্লাহ বাবলু, রোটারেক্টর তৌহিদুল ইসলাম নূরী, জুনাইদ হাছান, আব্দুল্লাহ মুরশেদ, আসিফ, আনিকা প্রমুখ ।