বিগত বছরগুলিতে চমৎকার সাফল্যের কথা মাথায় রেখে এ বছরেও আমাদের বিদ্যালয় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য ফর্ম পূরন পদ্ধতি অনলাইনে করার ব্যবস্থা করেছে। মাধ্যমিক-২০২৬ উর্ত্তীর্ণ সকল ছাত্র/ছাত্রীদের নিম্নলিখিত বিষয়গুলি লক্ষ্য করতে বলা হচ্ছে।
১) Admission Form কিভাবে পূরণ করতে হবে?
উত্তর- অনলাইনে Admission Form পূরন করার যে Link আমাদের বিদ্যালয়ের ওয়েব সাইটে দেওয়া হবে ঐ লিঙ্কের মাধ্যমে যেকোনো Smart Phone থেকে অথবা যেকোনো Cyber Cafe অথবা তথ্য-মিত্র কেন্দ্র থেকে ফর্ম পূরণ করা যাবে।
২) Admission Form পূরণ করার Link কবে থেকে ও কিভাবে পাওয়া যাবে?
উত্তর- আগামী ০৮-০৫-২০২৬, শুক্রবার, দুপুর ২.০০ থেকে অনলাইনে Admission Form পূরন করার Link টি আমাদের বিদ্যালয়ের Website - https://sites.google.com/view/psvhs -এ দিয়ে দেওয়া হবে এবং বিদ্যালয়ের Whatsapp নম্বর - 9153208443-তে Request Message-এর মাধ্যমে Website Link টি পাওয়া যাবে।
৩) কারা Admission Form পূরণ করতে পারবে?
উত্তর- ক) আমাদের বিদ্যালয়ে মাধ্যমিক – ২০২৬ উর্ত্তীর্ণ ছাত্র, যারা 210 বা তার বেশি নম্বর পাবে তারা Arts বা Science এর জন্য অনলাইনে ফর্ম পূরণ করতে পারবে । যারা 209 বা তার চেয়ে কম নম্বর পাবে তাদেরকে Vocational Stream থেকে অফলাইনে ফর্ম তুলতে হবে, তারা Arts বা Science এর জন্য ফর্ম পূরণ করতে পারবে না l
খ) অন্য বিদ্যালয় থেকে আগত কমপক্ষে ৫০% নম্বর প্রাপ্ত মাধ্যমিক – ২০২৬ উর্ত্তীর্ণ ছাত্র/ছাত্রীরা Arts বা Science এর জন্য অনলাইনে ফর্ম পূরণ করতে পারবে এবং মাধ্যমিক – ২০২৬ উর্ত্তীর্ণ সকল ছাত্র / ছাত্রী Vocational Stream এর অফলাইন ফর্ম সংগ্রহ করে তা পূরণ করতে পারবে।
গ) Pure Science এ ফর্ম পূরণ করতে হলে মাধ্যমিক – ২০২৬ এ মোট ৬০% বা তার বেশী নম্বর পেতে হবে এবং অঙ্ক, জীবন বিজ্ঞান ও ভৌতবিজ্ঞান এই তিনটির প্রত্যেকটি বিষয়ে ৬০% বা তার বেশী নম্বর পেতে হবে।
ঘ) ক এবং গ এর নিয়ম মেনে ফর্ম পূরণ না করলে ফর্ম বাতিল করে দেওয়া হবে l
৪) Application Form No. কী ভাবে পাওয়া যাবে?
উত্তর- যারা অনলাইনে ফর্ম পূরণ করবে তাদের একটি নতুন Whatsapp গ্রুপে সংযুক্ত করা হবে, সেখানে Application Form No. দিয়ে দেওয়া হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ঐ গ্রুপের মাধ্যমে সকলকে জানানো হবে।
৫) নামের তালিকা কবে প্রকাশ করা হবে?
উত্তর- আমাদের বিদ্যালয়ের সকল ছাত্র ও অন্য বিদ্যালয় থেকে আসা মাধ্যমিক-২০২৬ এ ৬০% নম্বর প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের ভর্তির জন্য প্রথম তালিকা প্রকাশ করা হবে আগামী ১৭-০৫-২০২৬, রবিবার। ভর্তীর সময়, তারিখ ও নিয়মাবলী ঐদিন Whatsapp গ্রুপে জানিয়ে দেওয়া হবে।
অন্য বিদ্যালয় থেকে আসা মাধ্যমিক-২০২৬ এ ৬০% এর কম নম্বর প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের নামের দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে। তালিকা প্রকাশের তারিখ, ভর্তীর সময় ও নিয়মাবলী পরে Whatsapp গ্রুপে জানিয়ে দেওয়া হবে।
৬) একাদশ শ্রেণীতে কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা করা যাবে?
উত্তর- বাংলা ও ইংরাজী Compulsory বিষয়।
নিচের সাতটি গ্রুপের মধ্যে যে কোনো চারটি গ্রুপ থেকে একটি করে মোট চারটি বিষয় বেছে নেওয়া যাবে।
বিষয় ভিত্তিক আসন সংখ্যা সীমিত যা মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ও ভর্তি অনুসারে নির্ধারিত হবে।
৭) একাদশ শ্রেণীর রোল নম্বর কিভাবে নির্ধারন করা হবে?
উত্তর- ভর্তির জন্য প্রকাশিত তালিকা অনুযায়ী প্রত্যেক ছাত্র / ছাত্রীর রোল নম্বর নির্ধারণ করা হবে "প্রথম ভর্তি প্রথম রোল নম্বর" ভিত্তিতে।
Admission Form পূরণ করার অন্যান্য নিয়মাবলীঃ-
১/ ফর্মটি ইংরাজীর বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে।
২/ সকল '*' চিহ্নিত জায়গাগুলি পূরণ করা আবশ্যক।
৩/ ফর্মটি অনলাইনে ফিল আপ করতে হলে একটি Email ID অবশ্যই প্রয়োজন। সঠিক Email ID দিলে ফর্ম সাবমিট করার পর একটি কপি Email-এর Inbox-এ চলে যাবে।
৪/ ফর্মটি ফিল আপ করার পূর্বে ছাত্র / ছাত্রীর একটি Passport মাপের ছবি স্ক্যান করে অথবা তুলে রাখতে হবে।
৫/ ফর্মটি ফিল আপ করার পূর্বে একটি সাদা কাগজে ছাত্র / ছাত্রীর Signature করে স্ক্যান করতে হবে অথবা তুলে রাখতে হবে।
৬/ ফর্মটি ফিল আপ করার পূর্বে হাতের কাছে অবশ্যই মাধ্যমিকের Admit/Marksheet, Aadhar Card, Bank Pass Book, Student ID রাখতে হবে যাতে ফর্ম পূরণের সময় কোনো সমস্যা না হয়।
৭/ ফর্মটি পূরণ করার পর এবং সাবমিট করার আগে বার বার Check করে নিতে হবে। কোনো ভুল থাকলে তা Correction করে নিতে হবে। একবার ফর্ম সাবমিট হয়ে গেলে তা আর Edit করা যাবে না।
৮/ একজন মাত্র একবার ফর্ম ফিল আপ করতে পারবে। কেউ একাধিক ফর্ম ফিল আপ করলে একটি মাত্র ফর্ম গ্রাহ্য হবে এবং বাকিগুলি বাতিল করা হবে।
৯/ অনলাইনে ফর্ম পূরণ করার শেষ দিন ১৬-০৫-২০২৬, শনিবার, সন্ধ্যা ০৬ টা।
১০/ ভর্তির সময় সকল Original Documents যাচাই করা হবে। ফর্মের সাথে কোনো অমিল পাওয়া গেলে ফর্মটি বাতিল করা হবে।
১১/ অনলাইনে ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো সমস্যা হলে তা বিদ্যালয়ের Whatsapp No. 9153208443 তে জানানো যেতে পারে।
১২/ যারা অনলাইনে ফর্ম পূরণ করবে তাদের একটি নতুন Whatsapp গ্রুপে সংযুক্ত করা হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ঐ গ্রুপের মাধ্যমে সকলকে জানানো হবে।
একাদশ শ্রেণীর ভর্তি ফর্ম ২০২৬-২৭ এর লিঙ্ক পেতে পৃষ্ঠার উপরে 'CLIK HERE' বোতামটি ক্লিক করতে হবে।