মধুদা এমসিকিউ (Modhuda MCQ) আপনার ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং গোপনীয়তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা নিশ্চিতে আমরা যে নীতিমালা অনুসরণ করি, তা নিচে বিস্তারিত দেওয়া হলো:
আপনার তথ্যের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের অ্যাপ বা ওয়েবসাইটে সংরক্ষিত ডেটা সুরক্ষায় আমরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং এনক্রিপশন পদ্ধতি ব্যবহার করি। এই তথ্যগুলো শুধুমাত্র দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য আমাদের নিরাপদ সার্ভারে রাখা হয়। যদি আমাদের কোনো কর্মী ব্যবহারকারীর তথ্যের গোপনীয়তা বা নিরাপত্তা নীতিমালা লঙ্ঘন করেন, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মধুদা এমসিকিউ অ্যাপ বা ওয়েবসাইটে সাইন-আপ করার সময় ব্যবহারকারীকে তার নাম, মোবাইল নম্বর এবং পাসওয়ার্ডের মতো কিছু মৌলিক ও বাধ্যতামূলক তথ্য প্রদান করতে হয়। এই তথ্যগুলো ব্যবহার করে পরবর্তীতে আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন।
আমরা ব্যবহারকারীদের থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করি যাতে অ্যাপের নিরাপত্তা উন্নত করা যায় এবং ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী সেবা প্রদান করা যায়। এই তথ্যগুলো সাধারণত নিচের কাজে ব্যবহৃত হয়:
আপনার জিজ্ঞাসার উত্তর দিতে।
অ্যাপের সেবাগুলো আরও উন্নত করতে।
আপনার সাথে প্রয়োজনীয় যোগাযোগ করতে। উল্লেখ্য যে, আমরা শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে কোনো প্রকার ব্যক্তিগত তথ্য আদান-প্রদান করি না।
ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে আমরা 'কুকিজ' ব্যবহার করি। এটি আপনার কম্পিউটার বা সেশন শনাক্ত করতে সাহায্য করে। আপনি চাইলে আপনার ব্রাউজার সেটিংসে গিয়ে কুকিজ বন্ধ করে রাখতে পারেন।
অননুমোদিত প্রবেশ, তথ্যের ক্ষতি বা ধ্বংস রোধ করতে আমরা প্রয়োজনীয় কারিগরি এবং নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। তবে মনে রাখা প্রয়োজন যে, ইন্টারনেটে তথ্য আদান-প্রদান কখনোই শতভাগ ঝুঁকিমুক্ত নয়।
আমরা আপনার ব্যক্তিগত তথ্যের ওপর আপনার নিয়ন্ত্রণকে সম্মান করি। আপনি যেকোনো সময় আপনার তথ্য বা অ্যাকাউন্ট আমাদের ডাটাবেস থেকে মুছে ফেলার অনুরোধ করতে পারেন। এজন্য:
অ্যাপের মাধ্যমে: অ্যাপের Settings স্ক্রিনে গিয়ে সরাসরি 'Delete Account' বাটনে ক্লিক করুন।
সাপোর্টের মাধ্যমে: আমাদের ইমেইল (modhudamcq@gmail.com) করুন অথবা হটলাইনে (01315663366) যোগাযোগ করুন। আমরা আপনার অনুরোধ পাওয়া মাত্রই প্রচলিত আইন অনুযায়ী দ্রুত আপনার ডেটা মুছে ফেলার ব্যবস্থা নেব।