পথের গল্প মানে সবসময় মানুষ ও মানবতার পাশে থাকে।
পথের গল্প মানে সবসময় মানুষ ও মানবতার পাশে থাকে।
আসসালামু আলাইকুম আমরা পথের গল্প।
আমরা রাস্তার টোকাই কিংবা পথের শিশুদের নিয়ে কাজ করি। যাদেরকে বেশিরভাগ সময় দেখা যায় ছেঁড়া প্যান্ট পরে কাঁধে শহরের পুরো আবর্জনা নিয়ে ঘুরতে। কখনো বা এদেরকে দেখা যায় কোন বাস স্ট্যান্ড কিংবা রেল স্টেশনের পাশে বসে ক্ষতিকর মাদক সেবন করতে। সবচে দুঃখজনক বিষয় হলো এদের কারোরই বয়স দশ-বারো বছরের বেশি না। আর এদের পুনর্বাসনের জন্য তেমন কেউ কাজও করে না।
তবে নিশ্চিত করে বলা যায়, এই সব শিশুর জন্ম হয়েছে অত্যন্ত দরিদ্র পরিবারে। তাই অসম্মান আর অবহেলায় এই সব শিশুরা নিজেদের জায়গা করে নিয়েছে রাস্তাঘাটে। তাদের অনেককেই আবার ভিক্ষা করতে দেখা যায়। বলা যায় অসুস্থ পরিবেশে অসুস্থ হয়ে বড় হয়।
আমাদের দেশের এই সমস্ত অবহেলিত কিংবা অপুষ্টির শিকার হওয়া শিশুদের জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার। অন্যথায়, অমানবিক ও অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠা শিশুরা অসুস্থ সমাজ ও পরিবেশ সৃষ্টি করবে। যা আমাদের কারোরই কাম্য নয়। তাই আমরা সচেতন মানুষরা যদি একসাথে চেষ্টা করি হয়তো এই সব টোকাই বা পথ শিশুদের জন্য কিছু করা যেতে পারে।
আর এটাই পথের গল্প গ্রুপের উদ্দেশ্য। আশা করি আমরা সবাই মিলে চেষ্টা করলে এসব সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ।
আশাকরি আমাদের এই চেষ্টায় সব সচেতন মানুষেরা আমাদের পাশে থাকবেন।