মনে করুন একজন লেখাপড়া না জানা ব্যক্তিকে যদি লন্ডন পাঠানো হয় তাহলে কি সে ৬ মাস থেকে ১ বছরের মধ্যে ইংরেজীতে মোটামুটি ফ্লুয়েন্ট হয়ে যায় না? এটা কি সে কি গ্রামার শিখে করে? নাকি জাস্ট কথা বলতে থাকে এবং অন্যদের সাথে ইংলিশে কমিউনিকেট করতে থাকে? অবশ্যই গ্রামারের থেকে কমিউনিকেটিং স্কিল এক্ষেত্রে বেশি গুরুত্ব রাখে।

সুতরাং আপনি যদি প্রথমেই গ্রামারের দিকে ফোকাস করতে যান তাহলে আপনার ইংরেজি শেখার গতি অনেক স্লো হয়ে যাবে এবং সহজেই হতাশ হয়ে পড়বেন। মজার ব্যাপার হচ্ছে ন্যাটিভ ইংলিশ স্পিকারদের ৮০% ই গ্রামার ভালো জানেন না। তাই ইংলিশ শিখতে গেলে শুরুতেই গ্রামারের দিকে ফোকাস করা বাদ দিতে হবে। হাঁ তবে একটু এফিসিয়েন্সী আসার পর তখন গ্রামার নিয়ে আগানো যেতেই পারে।

আপনি যখন কোন একটি ভাষা শিখতে যাবেন, সেই ভাষার শব্দ ভাণ্ডার আগে আপনাকে আয়ত্বে আনতে হবে। এমনকি মাতৃভাষা বাংলাও শব্দের ব্যবহার ছাড়া অসাড়। তাই ইংরেজিতে অনর্গল কথা বলার জন্য প্রচুর Vocabulary মুখস্থ রাখুন।

Vocabulary আপনার ভেতরে শব্দের এক শক্তিশালি বেজ তৈরি করবে। ফলে ইংরেজি বলার সময় কোন শব্দগুলো কোথায় ব্যবহার করতে হবে, তা সম্পর্কে আপনি নিশ্চিত হতে পারবেন।

প্রত্রিকা যেকোন ভাষার অফুরন্ত এক তথ্য ভাণ্ডার। আপনি যখন কোন একটি ভাষার পত্রিকা পড়েন, তখন ওই ভাষার অনেক কিছুই আপনার জানা হয়ে যায়। ইংরেজির ক্ষেত্রেও ঠিক তাই। সুতরাং প্রতিদিন একটি করে ইংরেজি সংবাদপত্র পড়ার চেষ্টা করুন।

বাংলাদেশের প্রসিদ্ধ কিছু ইংরেজি সংবাদপত্র হচ্ছে The Daily Star, The Asian Age, The Bangladesh Observer ইত্যাদি। যেকোন একটি পত্রি সংগ্রহ করুন এবং অর্থ বুঝে বুঝে সম্পূর্ণ পত্রিকাটি পাঠা করুন। এতে করে আপনার ইংরেজি ঝালাই করা হবে, পাশাপাশি দেশ-বিদেশের সংবাদও জানা হবে।

NEWSPAPER reading এই হতে পারে একমাত্র রিডিং ও রাইটিং এর বস । আপনি প্রচুর শব্দ ও তার বাস্তব ব্যবহার জানতে পারবে। Grammar analysis  করে Newspaper  পড়ুন skill  আসবেই ১০০% ।

আমরা Newspaper practice করিয়ে  vocabulary strong করাই আমাদের  Learners  দের । এবং রেগুলার প্রচুর বাক্য গঠন করান শিখাই এবফ  Feed back  ও  correction  করে তার পর  Grammar চর্চার মাধ্যমে একটা  advanced level  এ নিয়ে আসি।

Hope a better journey with us.