নাইটির প্রতি বারমুডা-সৈকত মুখোপাধ্যায়
আধুনিক এক মহিলা *কুন্তীমন্ত্রের হদিশ পেয়েছেন, যা দিয়ে তিনি শোওয়ার ঘরে ডেকে আনতে পারেন আকাঙক্ষার পুরুষকে। যদি তৈরি হয়ে যায় ক্লিওপেট্রার ক্লোন!
এরকম বিচিত্র সব বিষয় নিয়ে একডজন দমফাটা হাসির গল্প।
মানভঞ্জন
মীনচক্ষুর বিকল্প
অপহরণের অ আ ক খ
প্যাশন ফ্রুট
কুন্তীমন্ত্র
গ্যাস্ট্রোলীলা
মাতা নিম্বুপানি
তালোত্তম সম্ভব কাব্য
এক্সচেঞ্জ অফার
ক্লিওপেট্রার ক্লোনিং
একটি ঐতিহাসিক ভুল
নাইটির প্রতি বারমুডা
আমরা মনে করি, একগুচ্ছ হাস্যকর সিচুয়েশনকে ক'টা লাইনের মধ্যে ঠেসে দিলেই তা হাসির গল্প হয় না। শুধু ব্যঙ্গ বিদ্রুপ দিয়ে পাতা ভরানোকেও হাসির গল্প বলা চলে না। যথার্থ হাসির গল্পে একটা জোরালো স্টোরি-লাইন চাই, চাই টানটান এবং মজাদার গল্প। সৈকত মুখোপাধ্যায়ের হাসির গল্প প্রথম লাইন থেকেই পাঠকের আগ্রহকে উসকে দেয়। শেষ লাইন অবধি একটানা পড়ে না গেলে শান্তি পাওয়া যায় না।... কী হয় যদি আধুনিক এক মহিলার হাতে কুন্তীমন্ত্রের হদিশ চলে আসে, যা দিয়ে তিনি যে-কোনও কাঙ্খিত পুরুষকে শয়নকক্ষে ডেকে আনতে পারেন?... কী হয় যদি মিশরের সুন্দরীতমা ক্লিওপেট্রার ক্লোনিং সাকসেসফুল হয়?... কারা যেন তাল তাল সৌন্দর্য জড়ো করে এক 'তালোত্তম' পুরুষ বানাচ্ছিল? সফল হল কি তাদের উদ্যোগ?... এরকম একডজন কৌতুকমধুর গল্প নির্বাচন করে সাজিয়ে দেওয়া হল এই বইয়ে। পাঠক, আপনারা উপভোগ করুন।