Rules and Regulations
Rules and Regulations
এটি পাঠকের দপ্তরের একটা ফ্রি লাইব্রেরি সিস্টেম। গ্রুপের সদস্যরা যারা অন্তত একবার আগে কোনো মিট আপে এসেছেন, তারাই বই নিতে পারবেন আর পরের মিট-আপে এসে বই টা জমা করতেই হবে। বই নেওয়া না নেওয়া একেবারেই আপনার ব্যক্তিগত পছন্দ, তবে নিলে এক মাস বইটি যত্নে রাখা ও পড়ে ফেরত দেওয়ার দায়িত্বটুকু আপনার।
এটি পাঠকের দপ্তরের ফ্রি লাইব্রেরি উদ্যোগ।
এখন থেকে প্রতি মাসের মিট-আপে যারা আসবেন, তাঁরা চাইলে একটি করে বই বাড়িতে নিয়ে গিয়ে পড়তে পারবেন। পরের মিট-আপে বইটি ফিরিয়ে দিতে হবে, যাতে অন্য সদস্যরাও সেটি পড়ার সুযোগ পান।
কিছু সহজ নিয়ম:
বই নিতে হলে আপনাকে আমাদের WhatsApp গ্রুপের সদস্য হতে হবে।
শুধুমাত্র যাঁরা অন্তত একবার আগে কোনো মিট-আপে অংশ নিয়েছেন, তাঁরাই এই সুযোগ পাবেন।
বই নিলে সেটি এক মাস যত্নে রাখা ও পড়ে ফেরত দেওয়ার দায়িত্ব আপনার।
পরের মিট-আপে উপস্থিত থাকতে না পারলে, বইটি মিট-আপের আগেই কাছের কোনো অ্যাডমিনের কাছে পৌঁছে দিতে হবে।
যারা বই নেবেন, তাঁদের জন্য একটি আলাদা গ্রুপ রাখা হবে ভবিষ্যৎ যোগাযোগের সুবিধার জন্য।
আপাতত ফাইনের বিষয়টি বিবেচনায় আনা হয়নি, কারণ আমরা বিশ্বাস করি সবাই এই উদ্যোগকে সম্মান করবেন এবং দায়িত্ববানভাবে বই ফেরত দেবেন।
এই ছোট উদ্যোগের মাধ্যমে আমরা চাই আরও অনেকের হাতে বই পৌঁছে যাক, একে অপরের প্রতি বিশ্বাস ও দায়িত্ববোধের মাধ্যমে।
বিভ্রান্তি এড়াতে এবং বুক এক্সচেঞ্জ প্রক্রিয়াটি স্বচ্ছ ও ঝামেলামুক্ত করতে, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই প্রক্রিয়াটি হবে "First Come, First Serve" ভিত্তিতে।
নিয়মগুলো একবার দেখে নিন:
1️⃣ প্রতি Group Meetup-এর আগে নির্দিষ্ট সময়ের জন্য Book Exchange গ্রুপটি Admins only করে রাখা হবে।
2️⃣ লাইব্রেরি-এর বইয়ের তালিকা এই ওয়েবসাইটে থাকবে — সেখান থেকে দেখে আগে থেকেই কয়েকটি বই পছন্দ করে রাখুন।
3️⃣ কবে গ্রুপটি আবার সবার জন্য খুলে দেওয়া হবে, তা আগে থেকেই জানিয়ে দেওয়া হবে।
4️⃣ গ্রুপ খুলে দেওয়া হলে, যাঁরা যেই বইটি নিতে চান, তাঁরা লিখবেন:
👉 ‘bookname’Junemeetup
📝 উদাহরণ:
JonakiderbariJunemeetup, SheshmritopakhiJulymeetup, NovemberrainAugustmeetup etc.
যদি আপনার পছন্দের বইটি অন্য কেউ আগে লিখে ফেলে, তাহলে দেরি না করে আপনার দ্বিতীয় পছন্দটি পাঠান। তাই আগে থেকেই কয়েকটি বই বেছে রাখাই ভালো।
5️⃣ যিনি সবার আগে সঠিকভাবে বইয়ের নাম লিখে পাঠাবেন, তিনি-ই পাবেন বইটি পড়ার জন্য।
কোনো দ্বিধা থাকলে নির্দ্বিধায় Admin দের সঙ্গে যোগাযোগ করুন।