হঠাৎ শাওন - সাথী দাস



অপেক্ষা, আক্ষেপ, একাকীত্ব, খুনসুটি, প্রেম, ভালোবাসা, রোম্যান্স.... এমন অনেক টুকরো মুহূর্ত এবং অনুভূতির কোলাজ অক্ষরবন্দি করার চেষ্টা করেছি। তবে এই সবকিছুর ঊর্ধ্বে রয়েছে বৃষ্টি, শ্রাবণ। জীবনের কোনও এক পর্যায়ে নীরবে আমাদের মন ভিজে ওঠার মতো স্পর্শকাতর মুহূর্তের সাক্ষী আমরা সকলেই কমবেশি হয়েছি। উপন্যাসের বাঁকে অজস্র চরিত্র অনাদরে বেড়ে ওঠা বুনোফুল কিংবা মুক্তোর মতো ছড়িয়ে-ছিটিয়ে থাকলেও, এই উপন্যাসের মুখ্য চরিত্র শ্রাবণ। যে প্রত্যেকটি চরিত্রকে বৃষ্টিভেজা জুঁইফুলের মতো এক সুতোয় বেঁধেছে।

সম্পূর্ণ অপ্রকাশিত নিখাদ প্রেমের উপন্যাস "হঠাৎ শাওন"