আমাদের বৈশিষ্ট্যাবলী
১। সুদক্ষ, প্রশিক্ষণপ্রাপ্ত ও বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকমন্ডলীর সমন্বয়ে পরিচালিত
২। কোর্স প্ল্যান ও লেসন প্ল্যান এর আলোকে সুপরিকল্পিত শিক্ষাদান পদ্ধতি।
৩। সৃজনশীল ও আধুনিক পদ্ধতিতে পাঠদান ও পাঠ আদায়ের ব্যবস্থা।
৪। কম্পিউটারাইজড পদ্ধতিতে লেকচার শিটের মাধ্যমে পাঠ দান।
৫। প্রাইভেট পড়ার বিকল্প হিসেবে রেমিডিয়াল ক্লাসের ব্যবস্থা।
৬। বিশেষ কাউন্সিলিং ও মোটিভেশনের মাধ্যমে পাঠে আগ্রহী করে তোলা।
৭। নিয়মিত পরীক্ষা কার্যক্রম (CT, MT, TE, SF & Mock Test) এর ব্যবস্থা।
৮। দুর্বল ও মেধাবী ছাত্র/ছাত্রীদের জন্য বিশেষ তত্ত্বাবধান।
৯। অমনোযোগী ছাত্র/ছাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থায় পাঠদান।
১০। বাসার পরিবর্তে শেণিকক্ষে পাঠদান ও পাঠ আদায়ের ব্যবস্থা।
১১। শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কর্মকান্ডে উদ্বোদ্ধকরণ।
১২। শিখন-শিক্ষণ পদ্ধতি প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিতকরণ।
১৩। আদর্শ মানব গঠনে উন্নত নৈতিকতা, আচার-ব্যবহার ও ব্যক্তিত্বের বিকাশ সাধন।
১৪। সুসজ্জিত ও স্বাস্থ্যসম্মত শ্রেণিকক্ষ, পাঠাগার, অত্যাধুনিক কম্পিউটার ল্যাব এবং মুভিক্লাসের ব্যবস্থা।
১৫। যাতায়াতের জন্য স্কুল ভ্যান/পরিবহনের ব্যবস্থা।
১৬। প্রযুক্তি নির্ভর সর্বাধুনিক জ্ঞান প্রদানের ব্যবস্থা।
১৭। প্রতিষ্ঠানটি স্কুল ম্যানেজমেন্ট সফটওয়ার দ্বারা পরিচালিত।
১৮। শিশুদের প্রাথমিক স্বাস্থ্যসেবার প্রতি বিশেষ গুরুত্বারোপ।
১৯। সালাত ও মাসালা সহ বুনিয়াদি এবাদত প্রশিক্ষণ।