দীর্ঘ ১২ বছরের অভিজ্ঞতা আর হাজারো স্বপ্নের সারথি — সাইমুম শরিফ
"আমি সাইমুম শরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা সম্পন্ন করেছি। গত ১২ বছর ধরে আমি বাংলা ভাষা ও সাহিত্যের গভীরে ডুব দিয়েছি এবং সেই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছি হাজারো শিক্ষার্থীর সাথে। আমার প্রতিষ্ঠিত প্রাইভেট কোচিং সেন্টার 'অপরাজেয় বাংলা' আজ এইচএসসি (HSC) এবং বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু (Admission) শিক্ষার্থীদের কাছে একটি আস্থার নাম।
আমার লক্ষ্য কেবল ব্যাকরণ মুখস্থ করানো নয়, বরং বাংলার রস আস্বাদন করিয়ে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তোলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ঐতিহ্যের আলো আর এক দশকেরও বেশি সময়ের শিক্ষকতা জীবনের নির্যাস নিয়ে আমি প্রস্তুত তোমাকে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে। তোমার স্বপ্ন যদি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, তবে সেই স্বপ্নের পথে আমি আমি তোমার যোগ্য সহযাত্রী হতে চাই।"