নিরাময় ফিজিওথেরাপি ক্লিনিকে আপনাদের স্বাগতম । আমাদের ফিজিওথেরাপি সংস্থা, গ্রাম্য স্বাস্থ্য সমস্যার একমাত্র দিশারী।
গ্রামীণ অঞ্চলে যেখানে সঠিক স্বাস্থ্য পরিষেবা পাওয়া এখনো সুলভ হয়ে ওঠেনি , সেখানে বহু মানুষ পুরোনো গাঁটের ব্যাথা, হাত পা অবশ ভাব, আর্থরাইটিস ( বাত), স্পন্ডাইলসিস, প্যারালাইসিস (পক্ষাঘাত) ইত্যাদি স্বাস্থ্য সমস্যায় সঠিক চিকিৎসা পান না।
এই কথা মাথায় রেখে আমাদের সংস্থা আধুনিক ফিজিওথেরাপি ও পূনর্বাসন চিকিৎসা পদ্ধতির মাধ্যমে গ্রামাঞ্চলের সর্বসাধারণের সকল শারীরিক সমস্যার সমাধানের আশ্রয় হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে।
শারীরিক প্রতিবন্ধকতায় সমস্যা গ্রস্থ সকল মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
সহজলভ্য - সর্বসাধারণের কাছে ফিজিওথেরাপি স্বাস্থ্য পরিষেবা সহজে স্বল্পমূল্যে পৌঁছে দেওয়া।
সুপরিষেবা প্রদান - প্রান্তিক অঞ্চলে আধুনিক উচ্চ গুনমানের ফিজিওথেরাপি পরিষেবা প্রদান করা।
সুস্থ সমাজ গঠন - স্থানীয় লোকালয়ে স্বাস্থ্য সচেতনতা শিক্ষা প্রদান ( স্বাস্থ্য-প্রতিবন্ধকতা প্রতিরোধ, দৈনন্দিন জীবনে নিয়মিত ব্যায়াম অনুশীলন ও নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া )করার মাধ্যমে একটি সুস্থ সমাজ গঠন করা।
দ্রুত রোগ মুক্তি - প্রাথমিক পর্যায়ে রোগের লক্ষণ কে শনাক্তকরণের মাধ্যমে সঠিক চিকিৎসা দেওয়া এবং দ্রুত রোগ নিরাময়ের মাধ্যমে সকলকে সুস্থ জীবন যাত্রায় ফিরিয়ে আনা।
সামগ্রিক সুস্থতা প্রদান - ব্যাক্তি বিশেষে সামগ্রিক স্বাস্থ্য অবস্থা বিশ্লেষণ এবং সামগ্রিক চিকিৎসা পদ্ধতির দ্বারা শারীরিক সমস্যার সাথে সাথে মানসিক এবং দৈনন্দিন জীবন জীবিকার উন্নতি।
1. সহজবোধ্য পরিষেবা - প্রান্তিক অঞ্চলে সামগ্রিক স্বাস্থ্য প্রতিবন্ধকতা কে সহজবোধ্য ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান যার ফলে প্রত্যেকে নিয়মিত বাড়িতে নিজের যত্ন ও ব্যায়াম অনুশীলন করতে পারেন।
2. সচেতন সমাজ সুস্থ সমাজ - সু চিকিৎসা ও সকলকে নিজের স্বাস্থ্য সচেতনতার শিক্ষা প্রদান। সামাজিক স্তরে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি সকল ব্যাক্তির সুস্থ দৈনন্দিন জীবন গড়ে তোলে।
3. প্রত্যেকের সুস্থ স্বনির্ভর জীবন নিশ্চিতকরণ - সু চিকিৎসা ও আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে ব্যাক্তি বিশেষে সকল শারীরিক প্রতিবন্ধকতা দূরীকরণ, যাতে সকলে নিজের ওপর বিশ্বাস রেখে স্বনির্ভর দৈনন্দিন জীবন লাভ করতে পারে।
4. ঐতিহ্য ও সস্কৃতির মূল্যবোধ - প্রান্তিক মানুষের সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ বজায় রেখে আধুনিক ফিজিওথেরাপি ও পূনর্বাসন চিকিৎসা পরিষেবা প্রদান করা।
5. স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি - সর্বসাধারণের পাশে যাওয়া এবং স্বাস্থ্য সচেতনতা শিবির ও শিক্ষা মূলক অনুষ্ঠান এর মাধ্যমে সমাজের স্বাস্থ্য ব্যবস্থায় উন্নতি সাধন করা।
6. আধুনিকীকরণ - বিশ্বায়নের গুণমান কে প্রান্তিক অঞ্চলে পৌঁছনোর উদ্দেশ্যে সময়ের সাথে চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়ন।