শান্তি ও অগ্রগতির জন্য খেলা
নিফা বাংলাদেশ আদিবাসী যুব সমাজের জন্য সুযোগ সৃষ্টি এবং সার্বিক উন্নয়নে কাজ করছে। আমাদের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবলে তাদের অংশগ্রহণ ও সাফল্য নিশ্চিত করা।
About Us / আমাদের সম্পর্কে:
Empowering Indigenous Youth Through Football.
ফুটবলের মাধ্যমে আদিবাসী যুব সমাজের ক্ষমতায়ন
The National Indigenous Football Association Bangladesh (NIFA) is a non-profit sports organization dedicated to the holistic development of Indigenous youth in Bangladesh.
ন্যাশনাল ইন্ডিজেনাস ফুটবল অ্যাসোসিয়েশন বাংলাদেশ (নিফা) একটি অলাভজনক ক্রীড়া প্রতিষ্ঠান। বাংলাদেশের আদিবাসী তরুণ-তরুণীদের সার্বিক উন্নয়নের জন্য আমরা কাজ করছি।
Our mission is to empower young men and women by creating pathways for education, discipline, unity, cultural preservation, employment, and overall development through football.
ফুটবলের মাধ্যমে শিক্ষা, শৃঙ্খলা, ঐক্য, সংস্কৃতি সংরক্ষণ, কর্মসংস্থান এবং সার্বিক উন্নয়নের পথ তৈরি করে আদিবাসী যুব সমাজকে ক্ষমতায়ন করাই আমাদের লক্ষ্য।
Talent Development:
Organize training camps and tournaments to identify and nurture Indigenous football talent.
প্রতিভা বিকাশ:
প্রশিক্ষণ শিবির ও টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে আদিবাসী ফুটবল প্রতিভা খুঁজে বের করা ও গড়ে তোলা।
Education & Discipline:
Promote education and life skills alongside sports to build responsible future leaders.
শিক্ষা ও শৃঙ্খলা:
খেলাধুলার পাশাপাশি শিক্ষা ও জীবন দক্ষতা বৃদ্ধি করে ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করা।
. Cultural Integration:
Celebrate Indigenous culture while fostering unity with the wider community.
সংস্কৃতির সংমিশ্রণ:
আদিবাসী সংস্কৃতিকে সম্মান জানিয়ে বৃহত্তর সমাজের সাথে ঐক্য গড়ে তোলা।
Pathways to Opportunity:
Connect players to national teams, scholarships, and employment opportunities in sports.
সুযোগের পথ তৈরি:
খেলোয়াড়দের জাতীয় দল, বৃত্তি ও কর্মসংস্থানের সাথে সংযুক্ত করা।
Our Mission:
To create opportunities for Indigenous youth in Bangladesh to participate, excel, and lead in football at national and international levels.
আমাদের মিশন:
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আদিবাসী যুব সমাজের জন্য ফুটবলে অংশগ্রহণ, সাফল্য ও নেতৃত্বের সুযোগ সৃষ্টি করা।
Our Vision:
A Bangladesh where Indigenous youth lead in football and live in a society free from discrimination and substance abuse.
আমাদের ভিশন:
এমন একটি বাংলাদেশ যেখানে আদিবাসী যুব সমাজ ফুটবলে নেতৃত্ব দেবে এবং বৈষম্য ও মাদকমুক্ত সমাজে বসবাস করবে।
আমাদের গঠনতন্ত্র
ধারা ১: নাম, ঠিকানা ও আইনি অবস্থা
1.1 Name: National Indigenous Football Association Bangladesh, abbreviated as NIFA.
১.১ নাম: ন্যাশনাল ইন্ডিজেনাস ফুটবল অ্যাসোসিয়েশন বাংলাদেশ, সংক্ষেপে নিফা।
1.2 Address: Abirer Para, Osmanpur, Ghoraghat, Dinajpur, Rangpur.
১.২ ঠিকানা: আবিরের পাড়া, ওসমানপুর, ঘোড়াঘাট, দিনাজপুর, রংপুর।
1.3 Legal Status: The organization shall be registered and operated as a non-profit society under the Societies Registration Act, 1860.
১.৩ আইনি অবস্থা: সংগঠনটি সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৮৬০ এর অধীনে একটি অলাভজনক সংস্থা হিসেবে নিবন্ধিত ও পরিচালিত হবে।
ধারা ২: লক্ষ্য ও উদ্দেশ্য
NIFA shall:
নিফা নিম্নলিখিত কাজগুলো করবে:
2.1 Promote and develop football among indigenous peoples through structured training.
২.১ সুসংগঠিত প্রশিক্ষণের মাধ্যমে আদিবাসী জনগণের মধ্যে ফুটবল প্রচার ও উন্নয়ন করা।
2.2 Facilitate participation of indigenous footballers at national and international levels.
২.২ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আদিবাসী ফুটবলারদের অংশগ্রহণ নিশ্চিত করা।
2.3 Organize the NIFA Indigenous League and annual cup tournament.
২.৩ নিফা ইন্ডিজেনাস লিগ এবং বার্ষিক কাপ টুর্নামেন্ট আয়োজন করা।
2.4 Safeguard and strengthen cultural heritage and social cohesion of indigenous communities.
২.৪ আদিবাসী সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক সংহতি রক্ষা ও জোরদার করা।
2.5 Promote education and prevent child labor among indigenous youth.
২.৫ আদিবাসী যুবসমাজের শিক্ষা প্রসার এবং শিশুশ্রম প্রতিরোধ করা।
2.6 Prevent substance abuse and promote a drug-free environment.
২.৬ মাদকাসক্তি প্রতিরোধ এবং মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলা।
2.7 Raise awareness against class, caste, and religious discrimination.
২.৭ শ্রেণি, বর্ণ ও ধর্মীয় বৈষম্যের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করা।
2.8 Eliminate child marriage and polygamous practices.
২.৮ বাল্যবিবাহ ও বহুবিবাহ প্রথা দূর করা।
2.9 Generate sustainable employment opportunities.
২.৯ টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
2.10 Raise awareness about environmental protection and climate change.
২.১০ পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।
2.11 Conduct all activities in accordance with BFF, NSB, AFC, and FIFA regulations.
২.১ বাফুফে, এনএসবি, এএফসি ও ফিফার নিয়ম অনুযায়ী সকল কার্যক্রম পরিচালনা করা।
ধারা ৩: সদস্যপদ
3.1 General Member: Any Bangladeshi indigenous citizen aged 10+ can apply. Lifetime/one-time membership available.
৩.১ সাধারণ সদস্য: ১০ বছর বা তার বেশি বয়সী যে কোনো বাংলাদেশি আদিবাসী নাগরিক সদস্যপদের জন্য আবেদন করতে পারবেন। আজীবন ও এককালীন সদস্যপদ গ্রহণ করা যাবে।
3.2 Counsellor Member: Distinguished sports figures and social workers may be nominated.
৩.২ উপদেষ্টা সদস্য: বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজকর্মীদের উপদেষ্টা সদস্য হিসেবে মনোনীত করা যাবে।
ধারা ৪: কার্যনির্বাহী কমিটি
4.1 Managed by an Executive Committee of 7 to 15 members.
৪.১ ৭ থেকে ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি দ্বারা পরিচালিত হবে।
4.2 Designations:
৪.২ পদবী:
President: Mexi Milion Tudu | সভাপতি:
General Secretary: Denis Baske সাধারণ সম্পাদক:
Treasurer: Daud Hasda কোষাধ্যক্ষ:
Sports Organizer: Rafayel Tudu | ক্রীড়া সম্পাদক:
Cultural Secretary: Dilip Mardy সাংস্কৃতিক সম্পাদক:
Public Relations Secretary: Tenjien kisku | প্রচার সম্পাদক:
Members: paul soren, cosmas purti,shib Tudu, Elias Murmu.
4.3 Term: 5 years. Elections at General Meeting every 5 years.
৪.৩ মেয়াদ: ৫ বছর। প্রতি ৫ বছর অন্তর সাধারণ সভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
ধারা ৫: সভা
5.1 Annual General Meeting: Once every year in December.
৫.১ বার্ষিক সাধারণ সভা: প্রতি বছর ডিসেম্বর মাসে।
5.2 Executive Committee Meeting: Once every 3 months. Quorum: 1/3 members.
৫.২ কার্যনির্বাহী কমিটির সভা: প্রতি ৩ মাসে। কোরাম: ১/৩ সদস্য।
5.3 Emergency Meeting: May be called with 7 days’ notice.
৫.৩ জরুরি সভা: ৭ দিনের নোটিশে ডাকা যাবে।
ধারা ৬: তহবিল ব্যবস্থাপনা
6.1 Sources: Membership fees, donations, grants, tournament income.
৬.১ উৎস: সদস্য চাঁদা, অনুদান, সরকারি-বেসরকারি অনুদান, টুর্নামেন্ট আয়।
6.2 Banking: Funds in registered bank account in organization’s name.
৬.২ ব্যাংকিং: সংগঠনের নামে নিবন্ধিত ব্যাংক অ্যাকাউন্টে তহবিল জমা হবে।
6.3 Withdrawal: Joint signature of Treasurer & General Secretary, with President’s approval.
৬.৩ উত্তোলন: কোষাধ্যক্ষ ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে, সভাপতির অনুমোদনে।
ধারা ৭: সংশোধনী
Any amendment requires a 2/3 majority vote at a General Meeting with 2/3 members present.
গঠনতন্ত্রের কোনো ধারা সংশোধনের জন্য সাধারণ সভায় উপস্থিত সদস্যদের ২/৩ অংশের ভোট প্রয়োজন।
ধারা ৮: বিলুপ্তি
If dissolved, all assets shall be donated to another indigenous organization with similar aims.
সংগঠন বিলুপ্ত হলে সকল সম্পদ একই উদ্দেশ্যে পরিচালিত অন্য কোনো আদিবাসী সংগঠনকে দান করা হবে।