শিক্ষার মাধ্যমেই তৈরি হয় সৎ, দেশপ্রেমিক সম্পন্ন সুনাগরি। শিক্ষা ছাড়া মানুষের মধ্যে দেশপ্রেম,মানবতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানো সম্ভব নয়। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে আধুনিক ও স্মার্ট বাংলাদেশ রূপে গড়ার ক্ষেত্রে যুগোপযোগী ও প্রযুক্তি নির্ভর মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই।
নওদাপাড়া চৌদুয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় একটি অধুনিক বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যকে সামনে রেখে এখানে চালু করা হয়েছে ডিজিটাল শিক্ষা পদ্ধতি। শিক্ষার ক্ষেত্রে অনুসরণ করা হচ্ছে অংশগ্রহণ পদ্ধতি। ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা’ অর্জন এবং ‘ভিশন-২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পরিষদের সবাই একযোগে কাজ করে কামিরহাট মাধ্যমিক বিদ্যালয় একটি সর্বাধুনিক বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করবে বলে আমি গভীরভাবে আশাবাদী।