সমাজবদ্ধ জীবনযাপনে, কথায়, কাজে, আচরণে কখনো ভুলত্রুটি হলে, সংশোধন, উত্তরণের জন্য প্রয়োজন যথাযথ সমালোচনা ও হিতোপদেশ। এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হিতাকাঙ্ক্ষী হওয়া। হাদিস শরিফে রয়েছে, ‘কল্যাণ কামনাই ধর্ম।’ (মুসলিম: ২০৫)। আবু আমর ইবনুস সালাহ (র.) বলেন, নসিহত হচ্ছে উপদেশদাতার পক্ষ থেকে উপদেশ গ্রহীতার জন্য কল্যাণ কামনা ও হিত সাধন। (জামিউ উলুমিল হিকাম, পৃষ্ঠা: ৮০)।