WE CHANGE THE NATION THROUGH MODERN & ISLAMIC EDUCATION
WE CHANGE THE NATION THROUGH MODERN & ISLAMIC EDUCATION
পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী
১। সেমিস্টার পদ্ধতিতে বছরে ৩টি সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২। প্রতি সেমিস্টারে ২টি করে বিষয়ভিত্তিক ক্লাস টেস্ট ও সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং সকল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ পূর্ব নির্ধারিত থাকবে।
৩। প্রতিটি পূর্ণ বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২টি ক্লাস টেস্টে (১০+১০) ২০ নম্বর, এবং বাকী ৮০ নম্বরের উপর সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৪। গ্রেডিং পদ্ধতিতে পরীক্ষার ফলাফল মূল্যায়ন করা হবে।
৫। ১ম ও ২য় সেমিস্টার পরীক্ষার ফলাফলে কোন মেধাক্রম থাকবে না। ৩য় সেমিস্টার বা ফাইনাল পরীক্ষার ফলাফল ১ম, ২য় ও ৩য় সেমিস্টার পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের উপর ভিত্তি করে গ্রেডিং পদ্ধতিতে প্রণয়ন করা হবে। উল্লেখ্য, উক্ত ফলাফল মেধাক্রমের ভিত্তিতে প্রকাশ করা হবে।
ব্যবহারীক পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন (মোট ১০০ নম্বর)
১। মৌখিক: ২০ নম্বর (ইসলাম শিক্ষা=১০ + ইংরেজি সহপাঠ=১০ নম্বর)।
২। ডেমোনস্ট্রেশন: ১০ নম্বর (ব্যবহারিক আমল)।
৩। ক্লাসে উপস্থিতি: ১০ নম্বর।
৪। সময় সচেতনতা: ১০ নম্বর।
৫। সময়মত টিউশন ফি পরিশোধ: ০৫ নম্বর।
৬। হোম ওয়ার্ক: ১০ নম্বর (নিয়মিত=৫ + সুন্দর হাতের লিখা=৫ নম্বর)।
৭। পরিস্কার পরিচ্ছন্নতা: ১০ নম্বর (পূর্ণাঙ্গ ইউনিফর্ম=২+পরিপাটি=২+নখ=২+চুল=২+দাঁত=২)।
৮। নিয়মানুবর্তিতা (অভিভাবক ও শিক্ষার্থী): ১০ নম্বর (শৃঙ্খলাবোধ=৫ + শ্রেণি আচরণবিধি=৫)।
৯। আমল-আখলাক: ১০ নম্বর।
১০। অভিভাবকের ডায়েরি পর্যবেক্ষণ: ০৫ নম্বর।
ফলাফল প্রকাশ
পরীক্ষা পরবর্তী ১০ কর্মদিবসের মধ্যে প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে। উক্ত ফলাফলে কোন সংশোধনী থাকলে তা সংশোধনপূর্বক চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা পদ্ধতি
১। পরীক্ষার সময়সূচী নির্ধারণ: ক্লাস টেস্ট, মিডটার্ম ও সেমিস্টার ফাইনাল পরীক্ষার সম্ভাব্য সময়সূচী পূর্ব নির্ধারিত থাকবে।
২। প্রশ্নপত্র প্রণয়ন: প্রত্যেক শিক্ষক নিজ নিজ বিষয়ের প্রশ্নপত্র পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী প্রণয়ন করবেন ও নির্ধারিত রেজিস্টারে স্বাক্ষরপূর্বক কো-অর্ডিনেটরের নিকট উহার লিখিত কপি জমা দিবেন। উল্লেখ্য যে, শ্রেণিকক্ষে পঠিত বিষয়বস্তুর বাহিরে কোন প্রশ্ন করা যাবে না।
৩। প্রশ্নপত্র কম্পোজিং ও প্রাথমিক মূদ্রণ: পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কমপক্ষে ০৫ (পাঁচ) দিন পূর্বে প্রশ্নপত্রের প্রাথমিক কম্পোজিং এবং উহার মূদ্রণের কাজ সম্পন্ন করতে হবে।
৪। প্রশ্নপত্র পর্যালোচনা ও সম্পাদনা: প্রাথমিকভাবে মূদ্রিত প্রশ্নপত্র একজন বিশেষজ্ঞ শিক্ষাবিদের মাধ্যমে পর্যালোচনা, সংশোধন ও পরিমার্জন করাতে হবে।
৫। প্রশ্নপত্র সংশোধন, মূদ্রণ ও সংরক্ষণ: পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কমপক্ষে ০২ (দুই) দিন পূর্বে সম্পাদিত ও পরিমার্জিত প্রশ্নপত্র সংশোধনপূর্বক উহার মূদ্রণ কার্যক্রম সম্পন্ন করতে হবে। অতঃপর তা শ্রেণি ও বিষয়ভিত্তিক প্যাকেট করে (স্কসটেপ দিয়ে প্যাকেটের মুখ আটকিয়ে) উহার উপর সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার তারিখ উল্লেখ পূর্বক প্যাকেটসমূহ প্রিন্সিপাল/ভাইস-প্রিন্সিপাল/কো-অর্ডিনেটরের নিকট জমা রাখতে হবে।
৬। পরীক্ষার আসন বণ্টন: প্রিন্সিপাল/ভাইস-প্রিন্সিপাল/কো-অর্ডিনেটরের তত্ত¡াবধানে প্রত্যেক শ্রেণির শিক্ষার্থীদের আসন বণ্টন কার্যক্রম পরীক্ষার পূর্ববর্তী কার্যদিবসে সম্পন্ন করতে হবে।
৭। পর্যবেক্ষক তালিকা প্রণয়ন: পরীক্ষা গ্রহণ কার্যক্রম সরাসরি তত্ত¡াবধানের জন্য পরীক্ষা শুরুর ০২ (দুই) দিন পূর্বে শ্রেণিভিত্তিক পর্যবেক্ষকদের তালিকা প্রণয়ন করতে হবে।
৮। পরীক্ষার হল ব্যবস্থাপনা: সুষ্ঠুভাবে পরীক্ষা কার্যক্রম সম্পাদনের জন্য নি¤েœাক্ত বিষয়াবলী অনুসরণ করতে হবে।
(ক) পরীক্ষা শুরুর ১৫ মিনিট পূর্বে বেল বাজাতে হবে, এবং এরপর পরীক্ষার শ্রেণিকক্ষে কোন অভিভাবক অবস্থান করতে পারবেন না।
(খ) পরীক্ষা শুরুর ১০ মিনিট পূর্বে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক (প্রিন্সিপাল ব্যতীত) ও অন্যান্য পর্যবেক্ষক পরীক্ষার খাতা ও প্রশ্নপত্রসহ পরীক্ষার হলে প্রবেশ করবেন।
(গ) পরীক্ষা শুরুর ০৫ মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে খাতা বিতরণ করতে হবে।
(ঘ) পরীক্ষার সময় হওয়ার সাথে সাথেই প্রশ্নপত্র বিতরণ করতে হবে।
(ঙ) পরীক্ষা চলাকালিন ঊত্তরপত্রে স্বাক্ষরের সময় পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, ও বিষয় ভালোভাবে চেক করে তারপর স্বাক্ষর প্রদান করতে হবে।
(চ) প্রত্যেকটি অতিরিক্ত ঊত্তরপত্রে শিক্ষার্থীর শ্রেণি, রোল নম্বর, ও বিষয় অবশ্যই উল্লেখ থাকতে হবে।
(ছ) পরীক্ষা শেষ হওয়ার পূর্বে বেঞ্চের নীচে কিংবা আশেপাশে কোন পরীক্ষার্থীর অতিরিক্ত ঊত্তরপত্র পড়ে আছে কিনা, তা ভালোভাবে চেক করতে হবে।
(জ) পরীক্ষার শেষে প্রত্যেক পরীক্ষার্থীর ঊত্তরপত্র (অতিরিক্তসহ) ভালোভাবে চেক করে জমা নিতে হবে।
৯। পরীক্ষার খাতা মূল্যায়ন ও নম্বরপত্র জমাদান: বিষয়ভিত্তিক প্রত্যেক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষককে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী খাতা মূল্যায়নপূর্বক প্রিন্সিপালের নিকট জমা দিতে হবে।
১০। ব্যবহারিক পরীক্ষার নম্বর প্রদান: ব্যবহারিক পরীক্ষার নম্বর বণ্টন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকদের মতামত গ্রহণ করতে হবে। উক্ত কার্যক্রম প্রিন্সিপাল /
ভাইস-প্রিন্সিপাল/কো-অর্ডিনেটরের তত্ত¡াবধানে সম্পন্ন করতে হবে।
১১। পরীক্ষার খাতা নিরিক্ষণ: খাতা মূল্যায়নের পর প্রয়োজনে প্রিন্সিপাল/ভাইস-প্রিন্সিপাল/কো-অর্ডিনেটর কিংবা উত্তরপত্র নিরিক্ষণ কমিটির (যদি থাকে) সদস্যদের মাধ্যমে বিষয়ভিত্তিক প্রত্যেকটি খাতা পূণঃনিরিক্ষণ করতে হবে।
১২। পরীক্ষার ফলাফল প্রণয়ন ও প্রকাশ: সকল শ্রেণির পরীক্ষা সমাপ্ত হওয়ার পরবর্তী ১০ (দশ) কর্মদিবসের মধ্যে ফলাফল প্রস্তুত করে তা নোটিশ বোর্ডে প্রকাশ করতে হবে। উল্লেখ্য যে, ১ম ও ২য় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশে ক্ষেত্রে শিক্ষার্থীদের মেধাস্থান নির্ধারণ করা যাবে না। বরং, প্রাপ্ত নম্বর ও গ্রেড উল্লেখপূর্বক শিক্ষার্থীদের শ্রেণি রোল নম্বর অনুযায়ী পরীক্ষার ফলাফল প্রস্তুত ও প্রাথমিকভাবে তা প্রকাশ করতে হবে।
১৩। ফলাফল সংশোধন: কোন শিক্ষার্থীর প্রাপ্ত ফলাফলে কোন সংশোধনী থাকলে পরীক্ষার প্রাথমিক ফলাফল প্রকাশের পরবর্তী ০৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে উহা সংশোধন করতে হবে।
১৪। নম্বরপত্র/মার্কশীট প্রদান: পরীক্ষার ফলাফল প্রদানের পরবর্তী ০৫ (পাঁচ) কর্মদিবস পর্যন্ত ফলাফল সংশোধনীর (যদি থাকে) জন্য অপেক্ষা করতে হবে। উক্ত ০৫ (পাঁচ) কর্মদিবস পর থেকে মূল মার্কশীট মূদ্রণ করে শিক্ষার্থীদেরকে প্রদান করতে হবে।
[বি.দ্র.] যে কোনো বিষয়ের প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রে দ্বীন ও ঈমানের সাথে সাংঘর্ষিক নাম, শব্দাবলী, চরণ, পংক্তি, বিষয়বস্তু, শিরোনাম, গল্প, কবিতা, ইত্যাদি সম্পূর্ণরুপে পরিহার করতে হবে।