মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুল পুনর্মিলনী
মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুল পুনর্মিলনী
Program Update
আসসালামু আলাইকুম সম্মানিত সকল ব্যাচ কোডিনেটর মহোদয় সবাইকে জানানো যাইতেছে যে আগামী শনিবার - ০৯-০৫-২০২৬ ইং বিকেল ৩ ঘটিকায় স্কুল প্রাঙ্গনে সকলের উপস্থিতি বিশেষভাবে কামনা করছি।
বি.দ্র. আগামী মিটিং এর আগ পর্যন্ত অফলাইন/ অনলাইন রেজিস্ট্রেশন চলমান থাকবে।
Next meeting: 2 May 2026
সভা কার্যবিবরণী (Minutes of Meeting - MoM)
সভা শিরোনাম: কমিটি গঠন ও পরিকল্পনা সভা
তারিখ: ১৭-০৪-২০২৬
সময়: বিকাল ৪.০০ টা
স্থান: স্কুল মাঠ
---
আলোচ্যসূচি ও সিদ্ধান্তসমূহ
১. কমিটি সম্প্রসারণ
কমিটির কাঠামো সম্প্রসারণের বিষয়ে আলোচনা করে নিম্নোক্ত পদসমূহ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়ঃ
- উপদেষ্টা
- সহ-সভাপতি
- কোষাধ্যক্ষ
- যুগ্ম সম্পাদক
২. ব্যাচ সমন্বয়কারী ও সহ-আয়োজক কমিটি
সুষ্ঠু যোগাযোগ ও সমন্বয়ের জন্য ব্যাচভিত্তিক সমন্বয়কারী নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও সার্বিক কার্যক্রমে সহায়তার জন্য একটি সহ-আয়োজক কমিটি গঠন করা হবে।
৩. স্মরণিকা, মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্ম
- স্মরণিকা প্রকাশনার জন্য একটি পৃথক টিম গঠন করা হবে।
- প্রচার ও সংবাদ কাভারেজের জন্য মিডিয়া ও প্রেস উইং দায়িত্ব পালন করবে।
- অনলাইন কার্যক্রম ও যোগাযোগ ব্যবস্থাপনার জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম টিম কাজ করবে।
৪. অর্থ ও নিরীক্ষা কমিটি নির্বাচন
বাজেট পরিকল্পনা, অর্থ ব্যবস্থাপনা এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার জন্য একটি অর্থ ও নিরীক্ষা কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়ঃ
- বাজেট প্রণয়ন
- তহবিল ব্যবস্থাপনা
- আর্থিক নিরীক্ষা ও স্বচ্ছতা নিশ্চিতকরণ
৫. স্টিয়ারিং কমিটি গঠন
সার্বিক কার্যক্রম তদারকি ও সঠিক দিকনির্দেশনা প্রদানের জন্য একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হবে।
৬. চূড়ান্ত অনুষ্ঠানের তারিখ
চূড়ান্ত অনুষ্ঠান জুন মাসের মধ্যে আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সুনির্দিষ্ট তারিখ পরবর্তী সভায় নির্ধারণ করা হবে।
---
উপসংহার
সভায় সকল সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং উপরোক্ত সিদ্ধান্তসমূহ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পরবর্তী সভায় আরও আপডেট ও সিদ্ধান্ত জানানো হবে।
---
প্রস্তুতকারক:
ইঞ্জি. মোঃ শাহজাদা গাজী
Program Execution Month: জুন ২০২৬ ।
Program Execution Date: এখনো ঠিক করা হয় নি।
Program Execution start time: এখনো ঠিক করা হয় নি।