Biography
ড. মানিক বিশ্বাস ১৯৮৩ সালে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বগুলা এলাকায় জন্মগ্রহণ করেন। তার ছোটবেলা ও স্কুলজীবন সেখানেই কেটেছে। পরে তিনি বগুলা শ্রীকৃষ্ণ কলেজ থেকে বাংলায় সাম্মানিক ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার জন্য তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বাংলা বিষয়ে এম.এ, এম.ফিল এবং পিএইচ.ডি সম্পন্ন করেন।
শিক্ষাজীবন শেষ করে তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত জিয়াগঞ্জের শ্রীপৎ সিং কলেজে বাংলা বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর স্তরে চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে পড়াতেন। এরপর ২০১৪ সাল থেকে ২০২৫ সালের ৬ জানুয়ারি পর্যন্ত মুর্শিদাবাদের নগর কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি কল্যাণী মহাবিদ্যালয়ে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
শিক্ষাদানের পাশাপাশি তিনি লেখালেখির সঙ্গেও যুক্ত। তার লেখা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে।
Area of Interest
বাংলা ভাষা, বাংলা সাহিত্য, রবীন্দ্র সাহিত্য, নাট্য সাহিত্য এবং উনিশ শতকের থিয়েটার।
Research Activities
Refresher and Orientation Courses
Education
M.A,M.Phil,Ph.D