সিকিউরিটি মানি ফর পার্সোনাল কম্পিউটার
(এস.এম.পি.সি.)
সিকিউরিটি মানি ফর পার্সোনাল কম্পিউটার
(এস.এম.পি.সি.)
আপনি আমাদের থেকে কোর্স ফি তে ডিসকাউন্ট পাওয়া বা
অন্য কোন আর্থিক সুবিধার চিন্তা করলে
আমাদের এস.এম.পি.সি. সুবিধাটি আপনার জন্য দারুন কাজে আসতে পারে।
আমাদের পরিকল্পনাটি শুরু আমাদের স্টুডেন্টদের কমন কিছু সমস্যার কথা শুনে শুনে।
তাদের প্রায় সবারই একটা কমন সমস্যা অল্প টাকা হাতে থাকলে তা দিয়ে কিছু করা যায় না (যেমন অনেকে কোর্স শেষে প্রাকটিস বা উপার্জনের জন্য কম্পিউটার কিনতে চান) আবার টাকা থাকলে তা বিভিন্ন ভাবে খরচ হয়ে যায়। নিজের কাছে জমাতে পারেন না, অল্প টাকা ব্যাংকে জমাতে যাওয়াটাও ঝামেলার।
আপনি অবশ্যই যত টাকা জমা রাখবেন তত টাকা ফেরৎ পাবেন। আপনি প্রতি হাজার সিকুরিটি মানির জন্য প্রতি মাসে ২০ টাকা হারে ডিসকাউন্ট পাবেন। যেখানে ব্যাংক থেকে প্রতি হাজারে মাসে ৭-৮ টাকা পাওয়া যায় এবং ভ্যাট দিতে হয়। আমরা আপনার টাকা ল্যাব উন্নয়ন এ কাজে লাগাবো বিপরীতে আপনাকে ডিসকাউন্ট দিব।
সুবিধা সমূহঃ
১. অরিজিনাল উইন্ডোজ সম্বলিত কম্পিউটার ব্যবহারের সুযোগ।
২. কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত নিজের সকল কাজ সংরক্ষণ করার সুবিধা।
৩. কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত পার্সোনাল ভাবে একই কম্পিউটার ব্যবহারের সুবিধা।
৪. কোর্স শেষে নিজের ব্যবহৃত কম্পিউটারটি সাশ্রয়ী মূল্যে ক্রয়ের সুযোগ।
৫. সিকিউরিটি মানি জমার সাথে সাথেই ফুল এমাউন্ট তোলার জন্য চেক পাবেন,যা যেকোনো সময় তুলে ফেলতে পারবেন (একাডেমি বা ব্যংক থেকে)। এটা আপনার এক ধরণের সঞ্চয় হিসেবে কাজে আসবে।