Hey, meet me! I'm an international student living in Osaka, Japan. Studying "programming languages" in a Japanese vocational school.
I think I'm a good human being—at least my family and friends think so! I've hobbies like drawing, photographing, biking, cooking, etc. I deeply believe that "Life is a DIY project." As a student with a science background, I love to explore and learn new things. Though I'm a bad academic student, I love to know about things outside of my academic syllabus!
I'm a tech enthusiast, Love to know about technology, Addicted to browsing, A social media activist, a Dreamer, Adventurous, and Hilarious at my Space. I always think bigger than my capability. I want to conquer my unknown world, and I believe in myself.
I've so many bad sides, like I'm a bit lazy, sometimes annoying, sleepy, shy in front of an audience, etc. My people can tolerate me, so I think I'm ok with those bad sides! I've got some good habits too. I'm responsible, caring, and centered to my favorites..
I love to travel and meet new people and places!
She is a house wife and a social worker. She's a example of smart and perfect mother. She's my most precious gift from Almighty!
He's a smart farmer. Role model of a balanced father! My DIY skills are gift from him!
I had a childhood dream of siblings! He was the one. But only for 49 hours of my life. He can't survive this world. Almighty gave me a sibling but at the very next I became alone again!
Alhamdulillah for my one best possible family!
আমাদের ছোট্ট পরিবারের ৫ম সদস্য!
এই সাইট প্রথমে বানানোর সময় সে ছিল আমার "কাওকে না বলতে পারা সেই সবথেকে গুরুত্বপুর্ণ মানুষ" টা!
এখন সে আমার বউ! তাই আনন্দের সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমার সেই জন কে!❤️
"রওজাতুল জান্নাত তাওসিন"
আমাদের বিয়ে হয় ১২ই জুন ২০২০ এ!
২০১৪ এর ফেব্রুয়ারি তে আমাদের সম্পর্কের শুরু! এরপর অনেক চড়াই উৎরাই পেরিয়ে ৭ বছরের সম্পর্কের পর পারিবারিক ভাবেই আমাদের বিয়ে হয়! আলহামদুলিল্লাহ্ খুব সুখেই চলছে আমাদের সংসার!👩❤️👨
আমার WEBSITE এর about এ এসেছেন মানে নিশ্চয়ই আমাকে জানতেই এসেছেন ! আসুন আমার সাথে পরিচিত হউন !🙂
জন্ম ; ১৯৯৯ সালের ১০ই ডিসেম্বর, শুক্রবার !
বাবা -মা এর একমাত্র সন্তান, অনেক আদরের !আমিই তাদের প্রথম সন্তান তাই একটা শিক্ষিত দম্পতির সন্তান নিয়ে সব ধরনের শখ গুলোর কারণে আমার ছেলেবেলার স্মৃতি সমৃদ্ধ হয়েছে ! ফলস্বরূপ আমার বড় হয়ে ওঠার সব রকম গুরুত্বপূর্ণ ঘটনার তারিখ ডাইরি তে লেখা আছে, স্মৃতি হিসেবে অনেক ছবি আছে ছেলেবেলার !
ছোটবেলা থেকেই বাবা -মা তাদের সবটুকু মেধা ও যত্ন দিয়ে মানুষ করেছে ! মানুষ হতে পেরেছি কিনা জানিনা তবে মা বাবা কোনো কমতি রাখেনি ! একদম সাধারণ, মধ্যবিত্ত ছোট্ট পরিবার আমার।
আমি বেশ লম্বা ও স্বাস্থ্যবান একটা ছেলে😌। উচ্চতা ৫'১১" বাংলাদেশী হিসেবে বেশ লম্বাই বটে ! ওজন ৭৫-৭৮ কেজি এর মাঝে উঠানামা করে !
ক্যামেরায় ছবি তুলতে ভালবাসি কাগজে ছবি আঁকতে ও ভালোবাসি ! রান্না করতে ভালো লাগে। মিশুক বলতে পারেন আমাকে তবে সবসময় না, হাসিখুশি ও সবসময় সবজায়গায় না, আমার একটা জগৎ আছে সেখানে আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি এবং হাসি খুশি ও থাকি সেই জগতে তার বাইরে চুপচাপই থাকি বেশ। পড়াশুনায় মনোযোগী না একদমই !
ক্রিকেট পাগল আমি, তাই বলে খেলা পাগল না। শুধু ক্রিকেটই ভালোবাসি আর কোনো খেলাই না ! নিজের দেশের প্রতি প্রেম টা ক্রিকেট দিয়েই সব চেয়ে বেশি অনুভব করি ! যখন সময় আর কাটেনা তখন মনে হয় যে প্রতিদিন কেনো বাংলাদেশ এর ম্যাচ থাকেনা ? কেনো ??? ঘণ্টার পর ঘন্টা বসে পুরোনো মুখস্ত খেলা গুলোর হাইলাইটস দেখতেও ভালো লাগে !
আর নিজে খেলতে ভালোবাসি অল্প কিছু খেলা ; ব্যাডমিন্টন এবং ক্যারাম।
নতুন নতুন জায়গায় ঘুরতে অনেক অনেক ভালোবাসি, স্বপ্ন আছে পুরো পৃথিবী ঘুরে দেখার! লাতিন আমরিকার প্রতি আলাদা একটা টান আছে।
স্কুলে পড়তে অনেক অ্যাডভেঞ্চার সম্পর্কিত বই পড়তাম যেমন; ইনকা রাজার গুপ্তধন, মাচু পিচু, আলী ইমাম স্যার এর দুঃসাহসিক অভিযান এর গল্পঃ, কাকাবাবু, বারমুডা ট্রায়াঙ্গল, রবিনসন ক্রুসো। এসব পরে আমাজন, লাতিন আমেরিকা মোটকথা পুরো পৃথবীর ঘুরে দেখার একটা স্বপ্ন বুকে বাসা বেঁধেছে ! তবে নিজের দেশ টাই ঘুরে দেখার ইচ্ছে সবার আগে !
আমি একেবারেই বই এর পোকা টাইপ এর না। পছন্দের বই পড়ি তবে সেই তালিকা বিশাল নয় ! উপন্যাস কম পড়েছি তুলনামূকভাবে। সাহিত্যের জ্ঞ্যান এর দিক দিয়ে খুবই আনাড়ি আমি। কবি নই কোনোভাবেই , কিছু লিখতে বসলে সব হারিয়ে যায় ! খুবই দুঃখজনক !
এসবই স্কুল এর সময়ের। তারপর যা হয় আরকি, এ যুগের বেশিরভাগ ছেলেমেয়ের যা হয় আমারও হলো। স্কুল শেষ, আর স্মার্ট ফোন ব্যাবহার শুরু ! বই এর থেকে ভিসুয়াল কন্টেন্ট দেখা বেড়ে গেলো।
বই পড়া আর হয়না তবে বয়সের সাথে জানার ইচ্ছে ও সুযোগ দুটোই অনেক অনেক বেড়েছে !
এছাড়াও গোয়েন্দা গল্পঃ ভালোবাসি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ, সত্যজিৎ রায়ের ফেলুদা, কাজী আনোয়ার হোসাইন এর মাসুদ রানা, স্যার আর্থর কেনান ডায়েল এর শার্লক হোমস চরিত্র গুলো মনে দাগ কেটেছে সেই ছোটবেলা থেকেই !
গান শুনতে ভালোবাসি। মুড এর ওপর নির্ভশীল অবশ্যই ! সব ঘরানার গান শুনি কম বেশি তবে সৌলফুল, ধীর, মন ছুঁয়ে যাওয়া গান সবসময় প্রাধান্য পায় !
মুভি দেখা আমার বিরাট একটা শখ, মুভির পোকা বলতে পারেন আমাকে ! বাস্তব মুভি বেশি ভালো লাগে তবে MCU, DC এর ও বিরাট ফ্যান। মুভি থেকে শেখার চেষ্টা করি, মুভি এর অন্তঃসার নিংড়ে নিতে চাই ! পারি কিনা জানিনা তবে চেষ্টা করি।
থাক মুভি আর গোয়েন্দা গল্পঃ নিয়ে বলতে গেলে এমন আরেকটা লেখা হয়ে যাবে। ঐদিকে না যাই !
আমি খুব বেশি গম্ভীর না, কাজেই রাজনীতি, অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা এর মত ভারী টপিক হজম হয়না। এই ব্যাপারে আমি বেশ স্বার্থপর, আমার বিশ্বাস আমার কাছেই থাক আপনার টাও আপনার কাছেই থাক। আমি বিশ্ব বদলানোর গুরুদায়িত্ব পালনে রীতিমতো অনিচ্ছুক, আমি না করলেও কেউ না কেউ করবে ! তাতেই হবে ! নিজে সচেতন থাকার চেষ্টা করি অন্যকে সচেতন করার দায়িত্ব টা নিজের ঘারে নিতে চাইনা।
কি করব বলুন আমি যে এমনই !
এই হলাম আমি !
................................................
তারপরেও আমার ছেলেবেলা থেকে আজ পর্যন্ত আমার এই ছোট্ট ২১ বছরের জীবন এর কিছু গুরুত্বপূর্ণ স্মৃতি নিয়ে একটা প্রবন্ধ লিখলাম। আমি নিতান্তই সাধারণ একটা ছেলে আমাকে জানার কোনো দরকার নেই তবুও এই লিখা পড়ছেন যখন তখন আমাকে জানতে চাইলে পুরো লিখাটা পড়তে পারেন !
একজনের কথা লেখা তে নেই যাকে ছাড়া আমার জীবনের গল্পঃ অসম্পূর্ণ তবে তার কথা এইখানে লিখা সম্ভব না !
বলে রাখা ভালো যে লেখা টা সম্পূর্ণ না ! নিজের জীবনের গল্পঃ কেউ ই সম্পূর্ণ লিখতে পারেনা।
একটা ছোটো শহরের ছোট্ট আর সুন্দর একটা গ্রামে আমার বেড়ে ওঠা ! গ্রাম টা ছোটো হওয়াতে সবাই প্রায় পরিচিত তাই সব মিলিয়ে অনেক শান্তির গ্রাম আমাদের ! দুষ্টুমি, খেলাধূলা, বন্ধু, প্রকৃতি নিয়ে সমৃদ্ধ আমার ছেলেবেলা !
পাড়ার বন্ধু দের মধ্যে উল্লেখযোগ্য হলো ইমরান, জোয়ার, রাকিব, সাকিব, আরাফাত !
আমার স্মৃতি একটু অন্যরকম, সবকিছু মনে থাকেনা। ছেলেবেলার অনেক ঘটনা স্মৃতি তে দাগ কেটেছে সেসব ঠিকই মনে আছে তবে অনেক ছোট ছোট ঘটনা আমার মনে নেই !
আমার প্রথম শিক্ষক সবার মতোই আমার মা। তারপর একদম ছোটবেলায় আমাদের পাড়ার মসজিদে ইসলামিক ফাউন্ডেশন এর আওতায় মক্তব এর মত একটা ব্যাবস্থা ছিল সেখানে প্রথম প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু।
আমাদের সময় গ্রামে কিন্ডারগার্টেন স্কুল ছিলনা, তাই তারপর সোজা প্রাইমারি স্কুল এ পড়াশুনা শুরু হলো !
আমার "First day at school", দিনটি ছিল ২০০৬ সালের ১লা জানয়ারি !
ঘটনা টা বেশ মনে আছে। কাকা আর মা স্কুল এ নিয়ে গিয়েছিল তৃপ্তি ম্যাম রেজিস্টার করেছিল আমার নাম। এ নিয়ে বিস্তারিত বলবনা এই টপিক এ অনেক প্যারাগ্রাফ লিখেছি।😁 এইখানে আর না !
উল্লেখ্য যে ভর্তি রোল টা ২ ছিল আমার, শিমু এর ১ ও আমারও আগে ভর্তি হয়েছিলো। প্রথম সারিতে থাকতে ভালো লাগতো আমার তবে সেইবারের টা মা এর উদ্যোগেই সম্ভব হয়েছিল কারণ সেই বয়সে এতটা প্রভাব ছিলনা আমার !
পাড়ার বন্ধুদের ছাড়াও নতুন বন্ধু হলো স্কুল এ, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো শিমু, হৃদয়, সুমন, মারুফ, মৌ আরও অনেকে! ভালই লাগলো অনুভূতি টা।
স্কুল এর অনেক গঠনমূলক কাজে অংশগ্রহণ করায় এবং মেধাবী হওয়ায় ম্যাম রা অনেক ভালবাসতো আমায়।
প্রাইমারি স্কুল এর ম্যাম দের মধ্যে উল্লেখযোগ্য হলেন পুতুল ম্যাম, শিউলি ম্যাম, বেদৌরা ম্যাম, বনি ম্যাম, কনক ম্যাম।
তাদের সাথে মা-বাবারও ভালো সম্পর্ক হয়ে গেলো। স্কুল আমার বাড়ির কাছেই ছিল, হেঁটে যেতে ৩-৪ মিনিট সময় লাগত !
ক্লাস থ্রি তে অনেক নতুন ক্লাসমেট এলো আমাদের ক্লাসে। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল সুমন, রানা, আরিফুল, সুলতানা, কুতুবুল, রিয়ন। এরা এসে আমাদের ক্লাস আরো সমৃদ্ধ হলো সবদিক দিয়েই। ক্লাস ফাইভে স্কুল এর সর্বোচ্চ হওয়ায় অনেক ক্ষমতা এলো আমাদের দুষ্টুমি এর শিরোমণি ছিল আমাদের ক্লাস। রোজ নতুন নতুন ব্যাপার ঘটতো। তবে সবার মধ্যে আমি নিতান্তই একটা হাবা ছিলাম।
চিরঞ্জিত স্যার এর কোচিং এর ঘটনা গুলো সারাজীবন মনে থাকবে! অনেক ভালো ছিল দিনগুলো।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টর্নামেন্ট নিয়েও অনেক স্মৃতি রয়েছে।
এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে অনেক সন্মান এনেছি নিজের এবং স্কুল এর জন্যেও ! ভালো লাগে সেসব মনে করলে !
তবে মেধাবী হলেও পড়াশুনায় মনোযোগী ছিলাম না। ফলে ২০১০ সালের সমাপনী পরীক্ষায় প্রথম বিভাগে পাস করলেও পার্সেন্টেজ খারাপই ছিল।
অনেক স্মৃতি নিয়ে হাই স্কুল এ চলে গেলাম। তবে মজার ব্যাপার হলো ক্যাম্পাস বদলালোনা আমাদের। কারণ প্রাইমারি এবং হাই দুইটা স্কুল পাশাপাশি একই ক্যাম্পাস এ ছিল।
তাই বিষ্ণুপুর ছেড়ে যাওয়া আর হলনা। তখন এইটা নিয়ে অভিযোগের জায়গা ছিলনা। এখনও নেই। তবে পড়াশুনার জন্য পরিবেশ টা জরুরি আমার বাড়িতে সেই পরিবেশ ছিল বলে সমস্যা হয়নি।
আমাদের স্কুলের দেয়ালে মিনা আর রাজু এর একটা ছবি আঁকানো ছিল। তাতে লেখা ছিল যে "প্রাইমারি শেষ করেছি আমি এখন ক্লাস সিক্সে, রুখবে আমায় কে ?"
এইটা ওই বয়সে বেশ Goosebump দিত! ভাবতাম অনেক বড় হয়ে গেলাম হঠাৎ করেই।
সিক্স এ উঠে পুরোনো প্রায় সব বন্ধুরা ছিলই। আরও অনেক নতুন ক্লাসমেট এলো তারা তখনও বন্ধু হয়ে ওঠেনি। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো জয়ভাই, মোহাম্মদ, রবিউল, মিম।
হাই স্কুলের নতুন সব ব্যাপার ভালই লাগলো, নতুন স্যার ম্যাডাম, নিয়ম কানুন, সরকারি স্কুল থেকে হঠাৎ বেসরকারি স্কুলে আশায় অনিয়ম ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার ! যেমন স্কুল পালানো, টিফিন এর পরই ছুটি, পিটি না করা ইত্যাদি !
উল্লেখযোগ্য স্যার ম্যাডাম রা হলেন হেড স্যার, রোকসানা ম্যাম, সালাম স্যার, বুলু স্যার, প্রয়াত রেহেনা ম্যাম, জয়স্রী ম্যাম, আজিবর স্যার, বিএসসি স্যার, হুজুর স্যার ! আমরা থাকাকালীন নিয়োগপ্রাপ্ত আল-আমিন স্যার, প্রয়াত জহিরুল স্যার, তানজিলা ম্যাম।
সবচেয়ে স্মরনীয় ঘটনার মধ্যে রয়েছে ক্লাস সেভেন বা ২০১২ সালে বগুড়ায় মেন্টরিং ট্রেনিং। ঘটনাবহুল সেই ৭ দিন অনেক শিক্ষণীয় ও স্মরনীয় হয়ে থাকবে সারাজীবন। এছাড়াও বিচ্ছিন্ন অনেক ঘটনা রয়েছে। প্রাইমারি এর ধারাবাহিকতায় অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং জিতে পুরষ্কার নিয়ে স্কুল এ ফেরা।
আমরা সিনিওর হবার সাথে সাথে অনেক জুনিওর ও স্মৃতির পাতায় জায়গা করে নিয়েছে উল্লেখযোগ্য রা হলো সাজু, রাহাদ, মহিমা, মাহিন, তুষার, সাদিয়া, নাজনীন আরও অনেকে।
বাংলাদেশের খেলা দেখার জন্যে টিফিনের পর দরখাস্ত দিয়ে পুরা স্কুল ছুটি নেয়া হতো আগে অনেক ! আমরা অপেক্ষা করে থাকতাম যে কবে খেলা হবে! আমরা ক্রিকেট পাগল আর স্যার রা একটু ফাঁকিবাজ ব্যাস আর কি লাগে? পুরা স্কুল ছুটি ! ২০১৫ সালে আমরা ক্লাস টেন এ ছিলাম তাই অনেক ক্ষমতা ছিল। ওই বছর বাংলাদেশ হোম সিরিজ এ ইন্ডিয়া ও সাউথ আফ্রিকা কে হারাইছিল ! কি যে মজা সেইসব খেলার দিন গুলান ! উফ্ !
আমরা ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু করেছিলাম, প্রতিটা ক্লাস এক একটা দল। বেশ মজা হতো! যদিও আমরা প্রথম বার ফাইনাল এ জুনিওর দের কাছে হেরেছিলাম !
প্রতি বৃহস্পতিবার স্কুল শেষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হতো জহিরুল স্যার এর আয়োজনে! বেশ মজা হতো সেই অনুষ্ঠানে ! গঠনমূলক কাজ এর নামে দুষ্টুমি, ক্ষমতার প্রদর্শন, শেষ লাইনে বসে প্রেম, চুমু সবই হতো শুধু আসল কাজ টাই হতোনা সেই অনুষ্ঠানে !
আরও অনেক স্মৃতি আছে যেমন; ক্লাসের সবাই মিলে বসে এক ফোনে ১৯-২০ দেখা ! লাইব্রেরির সামনে বসে আড্ডা, কাবাডি খেলা, এ পাড়া ও পাড়া ক্রিকেট খেলা, শীতের সময় ব্যাডমিন্টন খেলা !
এছাড়াও অনেক অনেক ব্যাক্তিগত ঘটনা এবং ব্যাপার রয়েছে যা এখানে বলা সম্ভব না।
তো যাইহোক, ক্লাস এইট(২০১৩) এ তমা ফুফু এর কেয়ার এবং ক্লাস টেন(২০১৬) এ তানজিল ভাই আর চিরঞ্জিত স্যার এর হোম কেয়ার এ "GPA-5" পেয়েছিলাম।🙂
স্কুল টা পুরাই Nostalgia ! সবকিছু প্রথমবার তখনই হয়েছিল। প্রথম প্রেম, প্রথম চুমু, প্রথম হাত ধরা, প্রথম মারামারি, প্রথম স্কুল পালানো থেকে শুরু করে প্রথম...... সব প্রথমই এখানে ! সেই হাফ প্যান্ট পরে ওই ক্যাম্পাস এ ঢুকেছিলাম তারপর সব ওখানেই !
যারা একদিন অচেনা ছিল তাদের সাথেই বছরের পর বছর কেটে গেলো ! এতদিন একসাথে থেকে সবাই অনেক কাছের তবে তাদের মধ্যে কেউ কেউ অন্যরকম কাছের হয়ে ওঠে !
জয়ভাই, শিমু, সুমন they're special !
শহরের অন্যান্য বড় স্কুল দের মত না হলেও মজা করেছিলাম আমরাও আমাদের মত করে। ছোটো স্কুলের একটা সুবিধা হলো পুরো স্কুল টাকেই নিজের করে নেয়া যায়।
"দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না--
সেই-যে আমার নানা রঙের দিনগুলি !"
তারপর সেই স্কুল সেই ১০ বছরের চেনা ক্যাম্পাস, ৭-১০ বছরের চেনা বন্ধুদের ছেড়ে কলেজ লাইফ শুরু।
প্রথম অভিজ্ঞতা হলো এইটা কোথায় এলাম ? গ্রামের ছোটো স্কুল থেকে জেলা শহরের বেস্ট কলেজ এ এসে মনে হচ্ছিল যেন পুকুর থেকে সাগরে এসেছি। কিন্তু পরে বুঝেছি সেটা সাগর না নদী ছিল। তখন জানতাম না যে সাগর আরও অনেক বড় হয় !
কলেজের সম্পূর্ণ নতুন পরিবেশ অনেক বড় ব্যাপার লাগতে লাগলো আমার কাছে। প্রথমে অনেক ইঞ্জয় করলেও পরে এত কোলাহল আর এত কিছু ভালো লাগতো না। মিস করছিলাম সেই মাত্র ২৫ জনের ক্লাসরুম টা তে করা ক্লাস গুলোকে ! যেনো হারিয়ে যেতে লাগলাম এই ১৩০০ জনের ভিড়ে ! খেই হারাতে লাগলো আমার ! তাই নতুন বন্ধু ও হলনা বেশি।
শুরু হলো নতুন জীবন ; আবাসিক জীবন, মেস এর জীবন !
এত সবার মধ্যে কয়েকটা বন্ধু হলো যারা শুধু বন্ধু না। এত দিনের আমার বন্ধুত্বের সংজ্ঞা বদলে তারা আস্তে আস্তে আমার মনের অনেক গভীরে জায়গা করে নিলো ! অল্প কজন তাই সবাই উল্লেখযোগ্য ! রিফাত, রাকিব, নাফি। পরে যোগ হয়েছে নাহিদ বাবু !
আমার পরবর্তী জীবনের প্রতিটা ঘটনাতে তাদের প্রভাব রয়েছে। আলাদা করে বলার কিছু নাই সবই তাদের নিয়েই !
সেই ট্রেন ভ্রমণ গুলো, ট্রেন এর দরজায় দারায়ে গান গাওয়া, মাঝরাতের পিকনিক গুলো, স্টেশন এ বসে থাকা, সারা রাত জেগে সারাদিন ঘুমানো, কলেজ না করা, প্রাইভেট এর বেতন মারা, পরীক্ষার ফি চুরি, মারামারি, পরিশোধ না করা অসংখ্য বাজি, পাগলামি, আবেগ, গণ গোসল, দিলবাহার এর পরাটা, মাউন্টেন ডিউ, মাঝরাতে বকুল, চাতাল ইত্যাদি।
কিছু মানুষ যেমন রানা দা, মুমিন ভাই, হারেজ আংকেল, ফারুক ভাই, হুজুর, বিপ্লব আংকেল, খালা, পলক ভাই।
রাসেল ভাই, ওমর, তোতা।
তখন বয়স টা তেমনি ছিল ! পড়াশুনার প্রতি অমনোযোগিতা টা বেড়ে গেলো হঠাৎ করেই। পুরো কলেজ লাইফ এর দিনগুলো তে কোনো উল্লেখযোগ্য ও গঠনমূলক কাজে নিজেকে জড়াতেই পারলাম না। যে আমি ছবি আঁকতাম, অনেক জায়গায় দেখা যেত আমাকে কেনো জানিনা সবই হারিয়ে গেলো। পুরো কলেজ লাইফ এ একটাও প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হলনা আর !
কলেজ এর একাডেমিক পরীক্ষা তেও অংশ নিতাম না। উচ্চমাধ্যমিক পরীক্ষা এলো সামনে ধূধূ প্রান্তর দেখতে পেলাম। ভাবলাম পরের বছর ভালোভাবে পরে আবার পরীক্ষা দিবো !
দিলাম ও ড্রপ কিন্তু লাভ হলনা একদমই !
২০১৮ এর পরীক্ষা দিলাম ২০১৯ এ !
আমার খামখেয়ালি, কিছু ব্যাক্তিগত সমস্যা, আমার ডেসটিনি সব মিলে আমার বিপরীতে চলে গেলো সবকিছুই !
জীবনে প্রথম কোনো পাবলিক পরীক্ষায় প্রথম বিভাগ পেলাম না ! ফলস্বরূপ রেজাল্ট এলো মাত্র ৩.৯২ !
এরপর উল্লেখযোগ্য কিছু ঘটেনি জীবনে, বা স্মৃতি গুলো টাটকা আছে তাই এই নতুন ঘটনা গুলো এইখানে অত বিস্তারিত লিখলাম না। যদি বেঁচে থাকি এই লিখা টা আপডেট করতে থাকবো ইনশাআল্লাহ !
নতুন ঘটনা বলার মত হলো ;
অনেক অনেক অভিজ্ঞতা অর্জন হলো জীবনে ! বিদেশে পড়তে যাবার পরিকল্পনা করলাম, ২০ বছর বয়স হলো, ২০২০ সাল এলো, তারপর করোনা ভাইরাস এলো তারপর থেকে জীবন আটকে আছে এক জায়গায়।
Ow, You're here to see me? Let me describe myself!
I'm a typical Asian. My complexion doesn't matter so much cz it's very variable! In the sunshine sometimes it become caramel from tan! Sun burns my skin so much!
I'm 5'11". Quite tall as an Asian!
Weight approximately 74-75 kilograms!
But my physic isn't muscular! I wish I've six pack abs! I should work hard in gym to gain my physical structure! I will..!
Today,
মঙ্গলবার,
10th December 2019..
23শে অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ..
13th Rabi' al-Thani 1441 AH..
আমার ২০তম জন্মদিন..!
Happy adulthood..!😎
আজ থেকে ঠিক ২০ বছর আগের এই দিন এ বাংলাদেশের জয়পুরহাট জেলার একটি মধ্যবিত্ত পরিবার এ আমার জন্ম হয়..!
C'mon man it's my birthday..!
আজকে আমার জন্য এইটুকু লেখা তো পড়তেই পারেন..!
এই ২০ বছর বয়সে এসে ফর্দ করতে বসলাম কি পেয়েছি আর কি পাইনি..! (কিছু আপন মানুষের কথা বলবো আজ)
আলহামদুিল্লাহ,
♦তুলনাহীন মা-বাবা পেয়েছি, যাদের সত্যিই কোনো তুলনা হয়না.. হয়ত সব মা-বাবা রাই ভালো কিন্তু সবার আলাদা বৈশিষ্ট্য থাকে। মৌলিক চাহিদা চাইবার আগেই পূরণ হয়েছে। আমার জীবনে অপূর্ণ চাওয়া আছে কিন্তু কোনও দিন তাঁরা আমার ওপর কিছু জোর করে চাপিয়ে দেয়নি, অপূর্ণ চাওয়া গুলোই হয়ত অন্যায় ছিল..!
♦না পাওয়া,
# একজনের নাম লিখতে পারলামনা..!♥️
# মুসু (মুসায়াব বরকতুল্লাহ্)💚
♦এই ছোট্ট জীবনে কিছু Soul Connected মানুষ পেয়েছি,
কলিজার বন্ধু মামা (রিফু)💚😜,
অভিবাবক বন্ধু জয়ভাই 💚😇,
দুজন স্পেশাল মানুষ, বেষ্টু বান্ধবী,
যারা এই জীবনে বিরাট, বিরাট ভূমিকা রেখেছে - জুঁই-চুমকী💚😊
♦দুজন প্রায় হাড়িয়ে যাওয়া আপনজন,
রাকিব💚, নাফি💚..
♦পেয়েছি অসাধারণ দুজন ছোট ভাই,
যাদের যত্নে এভাবে বেঁচে থাকা - হুসাইন 💚, নাহিদ বাবু💚
Sorry তোমাদের অনেক জ্বালাই..!🙁
♦পেয়েছি কিছু অভিবাবক,
বেশ কয়েকজন আর এই দুনিয়াতে নেই_RIP🍁
দাদু-দাদি, বড়ফুফু-ফুফা, বড়বাবা-বড়মা, ছোটফুফু-ফুফা, কাকা-চাচি, সুমিআপু-ভাইয়া, হ্যাপিআপু-ভাইয়া, মুনমুনআপু-ভাইয়া, সেজুঁতিআপু-ভাইয়া, হিমিআপু-ভাইয়া, শিমুলআপু-ভাইয়া, নির্ঝরভাইয়া, নিহালভাইয়া.....💚💚😇
নানু-নানি, আন্নু-আঙ্কেল, বড়খালামুনি-আঙ্কেল, নাজমাখালামুনি-আঙ্কেল, রুমাখালামুনি-আঙ্কেল, মামা-মামি, ফারহানাআপু-ভাইয়া, নাজমুল ভাইয়া-ভাবি, রুমিআপু-ভাইয়া, রুপমভাইয়া, তন্বিআপু.....💚💚😇
ফুফু-ফুফা, রকি ভাইয়া-ভাবি....💚💚😇
♦কিছু শুভাকাঙ্ক্ষী, (একদম পিচ্ছি গুলান উহ্য)
মুন, অর্ণব, সাজিদ, লুবানা, মুহিত, মুকিত, তাবা, সাবাহ্, জেবা, অর্ণব, আহনাফ...💚💚
♦ পেয়েছি কজন মানুষ, যারা জীবনে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, পাপিয়া আপু💚, তাজবির মামু💚..
♦পেয়েছি কিছু আপনজন,
ছোট বেলার খেলার সাথী, পাড়ার বন্ধু, ছোটভাই, মারামারি পার্টনার, অনেককিছু,
সাজু💚, জোয়ার💚, রাকিব💚, সাকিব💚, আরাফাত💚, বাঁধন💚, ইমরান💚, সুইট💚, নাঈম💚, রাহাদ 💚, মুনির 💚..
♦কিছু শুভাকাঙ্খী বড়ভাই,
ইমরান ভাই, রাসেল ভাই..💚
♦কিছু শিক্ষক পেয়েছি যাদের শিক্ষা সারাজীবনের পুঁজি,
আল আমিন স্যার, রোকসানা ম্যাম, তানজিলা ম্যাম, সালাম স্যার, জহিরুল স্যার, বুলু স্যার, হুজুর স্যার, বিএসসি স্যার, হেড স্যার, রেহেনা ম্যাম, জয়শ্রী ম্যাম, সাখাওয়াত স্যার, মাসুদ স্যার..💚😇
_
পুতুল ম্যাম, শিউলি ম্যাম, বনি ম্যাম, কনক ম্যাম, বেদৌরা ম্যাম..💚😇
_
তমাফুফু, বনাফুফু, চিরঞ্জিত স্যার, প্রদীপ স্যার, নাহিদ স্যার, মানস স্যার, রাসেল ভাই, গোলাম ভাই, মেহেদী ভাই..💚😇
_
মামুন স্যার, সঞ্জয় স্যার, হাবিব-উন-নবী স্যার..💚😇
♦পেয়েছি কয়েকজন ক্লাসমেট, যারা জীবন টা উজ্জ্বল করতে সাহায্য করেছে,
দুই-সুমন💚, মোহাম্মদ💚, হৃদয়💚, আরিফুল💚, রানা💚, কাইসার💚, বুলু💚, আল-আমিন💚, নাহিদ💚, রিপন💚, রবিউল💚, লিমা💚, শিমু💚, জুথি💚, তায়েবা💚, মুনিরা💚, খাইরুন💚, বেবি💚, সাধনা💚, কুতুবুল💚, রিয়ন💚, সাব্বির💚..
♦অচেনা শহরের আপনজন,
💚ইরফাত, রায়হান💚
💚নিবিড় ভাইয়া, আবীর, জিদান, সিয়াম, শামীম...💚
ওকে, এখন conclusion দেবার পালা..!
১৩৭ টা মানুষের নাম আছে ওপরে..!🔥😬
এছাড়াও যাদের নামের সাথে আমার নাম কিংবা আমার নামের সাথে যাদের নাম জড়িয়ে আছে তাদের সবাইকে শ্রদ্ধা, স্নেহ ও ভালোবাসা সহকারে স্মরণ করছি।
জীবনের না পাওয়া নিয়ে দুঃখ না করে, এত্তো এত্তো কিছু যে পেয়েছি সেগুলো নিয়ে আনন্দ করাই উত্তম।
আমার এই ২০তম জন্মদিন আমার সব আপনজনদের উৎসর্গ করলাম।
Happy 20 years of my life_
_Happy Birthday To Me..!😇😋😊🙂
Thanks for reading all above..!
I'm addicted to taking selfie! It's like a time pass to me..
It's about Nishan. He has so many about information! It's not completed yet. So it well be continued! Stay tuned with well wish!
Thankyou!