নোটিশ
বন্যা কবলিত এলাকায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ান। একটু শুকনো জায়গায় খানিকটা পা রাখার ব্যবস্থা করে দিন।
বাড়িয়ে দিন সহায়তার সর্বোচ্চ হাত।
মানুষ মানুষের জন্য প্রমাণ হোক বারংবার।
চলো কিছু করি - Let's do something
Bkash/ Nagad: 0171-2536629
আপনাদের টাকায় প্রথম দিনে আমরা ৬০০ পরিবারের জন্য খাবার এর ব্যবস্থা করেছি। আগামীকাল ভোর থেকে আমরা আরো দুটি গ্রামের জন্য ৬০০ + খাদ্য ও ঔষধ সামগ্রী এর কাজ পরিচালিত করব । সকলে আমাদের সদস্যদের জন্য দোয়া রাখবেন যাতে তারা সঠিক স্থানে খাদ্যগুলো পৌঁছে দিয়ে আপনাদের আমানত রক্ষা করতে পারে ।
আপনাদের জানিয়ে রাখি বর্তমানে নোয়াখালী, সোনাপুর কবিরহাট সহ আরো বেশ কিছু গ্রাম এর অনেক মানুষ এখনো পানি বন্দী আমরা আমাদের সবকিছু দিয়ে তাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি
আগামীকাল থেকে আমাদের টিম দুইটা ভাগে ভাগ হয়ে কাজ করবে।
আমরা শুরু থেকে নিজেদের সামর্থ্যে কাজ শুরু করলেও এত বড় দুর্যোগে আপনাদের সহায়তা ছাড়া মানুষের জন্য কাজ করা প্রায় অসম্ভব।
এইটুকু কথা দিতে পারি, যতক্ষণ আপনারা আমাদের পাশে থাকবেন, ততক্ষণ পর্য্যন্ত আমরা আমাদের পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাধ্যের সবটুকু দিয়ে মানুষের জন্য সর্বোচ্চ নিষ্ঠার সাথে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
সাহায্য পাঠানোর মাধ্যম-
বিকাশ / নগদ - 01712 - 536629
তীব্র দাবদাহে পানি ও শরবত বিতরণ
আমাদের কর্মকান্ডের ভিডিও
এডমিন লগইন
আমাদের দায়িত্ব
🟠 আমরা হয়তো সকলকেই সাহায্য করতে পারব না,তবে আমরা কাউকে না কাউকে সাহায্য করতে পারব। আর এটাই হলো মানবতা।
🟠 আমরা প্রতি মাসে মাসে একটি করে সুন্দর কাজ উপহার দিব মানুষকে
🟠 চলো কিছু করি গ্রুপের সবাই সব সময় একত্রিত থাকব
🟠 যারা আমাদের সাথে বিনা স্বার্থে স্বইচ্ছায় কাজ করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করলে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে আমাদের গ্রুপে এড করে দিব /
🟠 আমাদের প্রত্যেক গ্রুপ মেম্বারের আইডি কার্ড থাকবে
🟠 আমাদের প্রত্যেক মেম্বার পতি সপ্তাহে ২০ টাকা করে আমাদের যে ফান্ড সেখানে জমা করবে
🟠 আমরা প্লাস্টিকের যে ব্যাংক সেগুলো কিছু ব্যাংক কিনবো একজনের দায়িত্বে ব্যাংক থাকবে সে ব্যাংকে সবাই টাকা প্রদান করব এবং মাস শেষে সে ব্যাংকটি ভেঙে যে অর্থ হয় তা দিয়ে আমরা মানুষ এর পাশে বা যে কনো ভালো কাজে নিয়োজিত থাকবো /
🟠 আমাদের যাদের বাসা দূরে তারা বিকাশ বা নগদে ২০ টাকা করে প্রতি সপ্তাহে প্রধান করবে
🟠 বিকাশ বা নগদ এর দায়িত্বে আমাদের একজন বিশ্বস্ত বড় ভাই থাকবেন তিনি মাস শেষে টাকাগুলো তুলে সুন্দর করে বুঝিয়ে আমাদের সবার কাছে হস্তান্তর করবেন।
🟠 আমরা সর্বদা মানুষ দেশ সর্বসময় ভালো কাজের অংশীদারিত্ব হব।
🟠 আমাদের সকল মেম্বার রা সব সময় একত্রিত থাকব এবং মানুষকে ভালো কাজের দিকে আগ্রহী করব।
🟠 আমাদের সকলের দায়িত্ব সব সময় মানুষ ও দেশের সেবায় নিয়োজিত থাকা।
🟠 একজনকে সাহায্য করলে হয়তো দুনিয়া বদলে যাবে না, তবে ঐ একজনের দুনিয়া বদলে যেতে পারে ইনশাআল্লাহ আমরা এসব মানুষের পাশে থাকার চেষ্টা করব
🟠 আপনি সবাইকে সাহায্য করতে পারবেন না, তবে কিছু মানুষকে তো পারবেনই। আর এভাবেই কিছু কিছু করেই সবাইকেই সাহায্য করা হবে আমাদের পেজ মেম্বার দের মাধ্যমে!
🟠 যারা যারা আমাদের সাথে কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের পেইজে মেসেজ করবেন।
🟠 জরুরী কোন কাজ বা কর্মসূচি থাকলে তা গ্রুপের পেজ বা মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দেওয়া হবে৷
🟠 আমরা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে এড থাকবো।
🟠 আমাদের রেজিস্ট্রেশন সিস্টেম থাকবে যারা আমাদের সাথে কাজ করতে ইচ্ছুক তারা রেজিস্ট্রেশনের মাধ্যমে আমাদের সাথে সরাসরি সম্পৃক্ত হতে পারবেন।
🟠 সবচেয়ে ভালো তো সেটাই যেটা অন্যকে সাহায্য করার জন্য করা হয়।
রেজিস্ট্রেশন করতে নিচের বাটনে ক্লিক করুনঃ
বিঃদ্রঃ আপনার ব্রাউজার বা App-এ Gmail সাইন করা থাকতে হবে।